মাহিদুল ইসলাম ফরহাদ  চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি 
১১ নভেম্বর ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫৫ জন

শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযান ২৫ গ্রাম হেরোইন ও দুটি ইজিবাইকসহ আটক ৩

 

সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়েছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। অভিযানে ২৫ গ্রাম হেরোইনসহ তিনজনকে হাতেনাতে আটক করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য সাড়ে চার লাখ টাকা।

 

​বিজিবি সূত্রে জানা যায়, ১১ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ দুপুর ১:৪৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে মহানন্দা ব্যাটালিয়নের সোনামসজিদ বিওপি থেকে একটি বিশেষ টহলদল অভিযান পরিচালনা করে।

​সীমান্ত পিলার ১৮৪/২-এস থেকে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন শাহবাজপুর ইউনিয়নের কয়লাবাড়ি এলাকার দরগার মোড় পাকা রাস্তার ওপর এই অভিযান চালানো হয়। এ সময় মাদক পাচারের সাথে জড়িত তিনজনকে আটক করা হয় এবং তাদের ব্যবহৃত দুটি ইজিবাইক জব্দ করা হয়।​আটককৃত ব্যক্তিদের পরিচয় ​অভিযানে আটককৃতরা সবাই চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট থানার সুরানপুর এলাকার বাসিন্দা। তারা হলেন: মো. মাসুদ রানা আসিক (৩০), পিতা: মো. আব্দুল হামিদ, গ্রাম: পাঁচটিকরী। মো. এনায়েতুল্লা শিমুল (২০), পিতা: মো. আনোয়ার আলী, গ্রাম: সুরানপুর। মো. আনোয়ার হোসেন (৪৫), পিতা: মো. রবিউল ইসলাম, গ্রাম: বিরেশ্বরপুর।সবার পোস্ট: সুরানপুর, থানা: ভোলাহাট, জেলা: চাঁপাইনবাবগঞ্জ।​অভিযানে উদ্ধারকৃত ২৫ গ্রাম হেরোইন এবং জব্দ করা দুটি ইজিবাইকের সর্বমোট সিজার মূল্য ৪,৫০,০০০/- (চার লক্ষ পঞ্চাশ হাজার) টাকা। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।

 

​ঘটনার সত্যতা নিশ্চিত করে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আল-আমিন অপু বলেন—

​”দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহ গ্রাস থেকে রক্ষা করতে বিজিবি ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সীমান্ত সুরক্ষা এবং সকল প্রকার চোরাচালান রোধে বিজিবি’র এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইটনায় পুলিশের বিশেষ অভিযানে অস্ত্র সহ ১৭ মামলার আসামি হযরত ডাকাত গ্রেফতার

১

অষ্টগ্রামে ইউপি চেয়ারম্যান আব্দুল মন্নাফ সাময়িক বরখাস্ত

২

প্রাইভেট পড়ে বাড়ি ফেরা হলো না, বোদায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুই শিক্ষার্থীর

৩

টেকনাফ-উখিয়ায় প্রায় ১০ লাখ ইয়াবা উদ্ধার, আটক ২

৪

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির অভিযান নেশাজাতীয় সিরাপসহ আটক ১

৫

৬

বিরল সীমান্তে ৪২ বিজিবির অভিযান, পালাল পাচারকারীরা—উদ্ধার ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট

৭

নড়াইলে অজয় কুন্ডু’র নেতৃত্বে সফল অভিযান  তরুণীকে ৪ দিন আটকে রেখে গণধর্ষণ দুইজন গ্রেপ্তার 

৮

বালুয়া ইউনিয়ন নির্বাচন: সামাজিক কর্মকাণ্ড ও রাজনৈতিক অভিজ্ঞতায় আলোচনায় এ.কে.এম. মফিজ-উর-রহমান

৯

অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ ও তীব্র নিন্দা

১০

টেকনাফে ৭২ লিটার চোলাই মদসহ চালক আটক, সিএনজি জব্দ

১১

শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযান ২৫ গ্রাম হেরোইন ও দুটি ইজিবাইকসহ আটক ৩

১২

পশুহাট আর মহিলা কলেজর একই গন্তব্য: শিক্ষার্থীদের ‘পথচলার লড়াই’

১৩

নরসিংদীর শিবপুরে ইউএনওর মানবিক উদ্যোগ      দায়িত্ববোধের এক অনন্য দৃস্টান্ত

১৪

মোল্লাহাট উপজেলা চেয়ারম্যান ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

১৫

বাগেরহাট আঞ্চলিক পাসপোর্ট অফিসে দুদকের অভিযান

১৬

টেকনাফে ২ লাখ ইয়াবাসহ আটক ২

১৭

ফ্লাওয়ার অব গড ( দেবতার ফুল) বা ডায়ান্থাস ফুল: রঙের বৈচিত্র্যে মুগ্ধতা, সৌন্দর্যে অনন্য

১৮

টেকনাফে অপহরণ মামলার দুই পলাতক আসামি গ্রেপ্তার

১৯

বগুড়া মহানগরের মালতীনগরে বেওয়ারিশ কুকুরের কামড়ে নারীসহ ৫ জন আহত

২০