সাদ্দাম হোসেন সাজ্জাদ:
১১ নভেম্বর ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩৪ জন

টেকনাফে ৭২ লিটার চোলাই মদসহ চালক আটক, সিএনজি জব্দ

কক্সবাজারের টেকনাফে বিজিবির চেকপোস্টে তল্লাশি চালিয়ে ৭২ লিটার দেশীয় চোলাই মদসহ এক সিএনজিচালককে আটক করা হয়েছে। এ সময় মদ পরিবহনে ব্যবহৃত সিএনজিটিও জব্দ করা হয়।

 

বুধবার (১১ নভেম্বর) সকাল ৯টার দিকে টেকনাফের দমদমিয়া চেকপোস্টে এ অভিযান চালায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)।

 

বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, হোয়াইক্যং থেকে টেকনাফগামী একটি সিএনজি চেকপোস্টে নিয়মিত তল্লাশির জন্য থামানো হয়। চালকের গতিবিধি ও আচরণ সন্দেহজনক মনে হলে বিজিবির কে-৯ ডগ ‘মেঘলা’র সহায়তায় গাড়িটিতে তল্লাশি চালানো হয়। এ সময় সিএনজিতে মাদকদ্রব্যের উপস্থিতির ইঙ্গিত পায় ডগটি।

 

পরে সিএনজির চালকের আসনের নিচে এবং ইঞ্জিনের ডান ও বাম পাশে বিশেষ কৌশলে স্থাপন করা প্লাস্টিকের বোতল থেকে ৭২ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার করা হয়। এ ঘটনায় সিএনজিচালক আবুল মঞ্জুর (৪৯) কে আটক করা হয়। তিনি টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের মনির ঘোনা গ্রামের আমির হোসেনের ছেলে।

 

টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির নজরদারি, নিয়মিত টহল এবং চেকপোস্টে তল্লাশি অব্যাহত রয়েছে। মাদক ও চোরাচালান দমনে কে-৯ ডগের সহায়তায় বিশেষ অভিযানও অব্যাহত থাকবে।

 

বিজিবি জানায়, আটক ব্যক্তি, উদ্ধার করা মাদকদ্রব্য ও জব্দ করা সিএনজি নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইটনায় পুলিশের বিশেষ অভিযানে অস্ত্র সহ ১৭ মামলার আসামি হযরত ডাকাত গ্রেফতার

১

অষ্টগ্রামে ইউপি চেয়ারম্যান আব্দুল মন্নাফ সাময়িক বরখাস্ত

২

প্রাইভেট পড়ে বাড়ি ফেরা হলো না, বোদায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুই শিক্ষার্থীর

৩

টেকনাফ-উখিয়ায় প্রায় ১০ লাখ ইয়াবা উদ্ধার, আটক ২

৪

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির অভিযান নেশাজাতীয় সিরাপসহ আটক ১

৫

৬

বিরল সীমান্তে ৪২ বিজিবির অভিযান, পালাল পাচারকারীরা—উদ্ধার ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট

৭

নড়াইলে অজয় কুন্ডু’র নেতৃত্বে সফল অভিযান  তরুণীকে ৪ দিন আটকে রেখে গণধর্ষণ দুইজন গ্রেপ্তার 

৮

বালুয়া ইউনিয়ন নির্বাচন: সামাজিক কর্মকাণ্ড ও রাজনৈতিক অভিজ্ঞতায় আলোচনায় এ.কে.এম. মফিজ-উর-রহমান

৯

অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ ও তীব্র নিন্দা

১০

টেকনাফে ৭২ লিটার চোলাই মদসহ চালক আটক, সিএনজি জব্দ

১১

শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযান ২৫ গ্রাম হেরোইন ও দুটি ইজিবাইকসহ আটক ৩

১২

পশুহাট আর মহিলা কলেজর একই গন্তব্য: শিক্ষার্থীদের ‘পথচলার লড়াই’

১৩

নরসিংদীর শিবপুরে ইউএনওর মানবিক উদ্যোগ      দায়িত্ববোধের এক অনন্য দৃস্টান্ত

১৪

মোল্লাহাট উপজেলা চেয়ারম্যান ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

১৫

বাগেরহাট আঞ্চলিক পাসপোর্ট অফিসে দুদকের অভিযান

১৬

টেকনাফে ২ লাখ ইয়াবাসহ আটক ২

১৭

ফ্লাওয়ার অব গড ( দেবতার ফুল) বা ডায়ান্থাস ফুল: রঙের বৈচিত্র্যে মুগ্ধতা, সৌন্দর্যে অনন্য

১৮

টেকনাফে অপহরণ মামলার দুই পলাতক আসামি গ্রেপ্তার

১৯

বগুড়া মহানগরের মালতীনগরে বেওয়ারিশ কুকুরের কামড়ে নারীসহ ৫ জন আহত

২০