মীর মো: রাকিব হাসান
১২ নভেম্বর ২০২৬, ৯:৪৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩৬ জন

বালুয়া ইউনিয়ন নির্বাচন: সামাজিক কর্মকাণ্ড ও রাজনৈতিক অভিজ্ঞতায় আলোচনায় এ.কে.এম. মফিজ-উর-রহমান

 

বগুড়ার সোনাতলা উপজেলার ২ নম্বর বালুয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে স্থানীয় পর্যায়ে আলোচনা বাড়ছে। নির্বাচন যত ঘনিয়ে আসছে, ততই ভোটারদের আলোচনায় উঠে আসছে প্রার্থীদের ব্যক্তিগত পরিচিতি, পারিবারিক ঐতিহ্য, রাজনৈতিক অভিজ্ঞতা, সামাজিক কর্মকাণ্ড ও জনসম্পৃক্ততার বিষয়গুলো।

 

ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে প্রাথমিক আলাপচারিতায় চেয়ারম্যান পদপ্রার্থী এ.কে.এম. মফিজ-উর-রহমান (ছোটন)-এর নাম উঠে এসেছে। স্থানীয় কয়েকজনের বক্তব্য অনুযায়ী, দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সঙ্গে তাঁর সামাজিক যোগাযোগ রয়েছে। অতীতে তরুণদের কর্মসংস্থান ও চাকরির সুযোগ তৈরিতে সহযোগিতার কথাও জানিয়েছেন কয়েকজন স্থানীয় বাসিন্দা। তাঁদের দাবি, ব্যক্তিগত সহযোগিতা ও দান-অনুদানের বিষয়গুলো তিনি প্রচারের বাইরে রাখতেই স্বাচ্ছন্দ্যবোধ করেন।

 

শিক্ষাগত ও রাজনৈতিক পরিচিতি: তাঁর দেওয়া ব্যক্তিগত পরিচিতি অনুযায়ী, তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে এমএসএস ডিগ্রিধারী এবং সাবেক ছাত্রনেতা। দীর্ঘ রাজনৈতিক জীবনে গণতন্ত্র, ভোটাধিকার ও ন্যায়বিচারের দাবিতে বিভিন্ন আন্দোলনে অংশগ্রহণ, নির্যাতনের শিকার হওয়া এবং কারাবরণের অভিজ্ঞতার কথাও তিনি উল্লেখ করেছেন।

 

২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে নিজের ও ছেলের অংশগ্রহণের কথা জানিয়েছেন তিনি। তাঁর বক্তব্য অনুযায়ী, তাঁর দ্বিতীয় ছেলে মোহাম্মদ শাহরিয়ার রহমান (শাবাব) বাংলাদেশ সরকারের গেজেটভুক্ত বীর জুলাই যোদ্ধা। আন্দোলনে পুলিশের রাবার বুলেটে আহত হওয়ার অভিজ্ঞতার কথাও তাঁর ব্যক্তিগত বিবরণে উঠে এসেছে।

 

সামাজিক ও সাংগঠনিক কর্মকাণ্ড: ছোটন শাহরিয়ার ফার্মেসির স্বত্বাধিকারী। তাঁর দেওয়া পরিচিতিতে সুজন—সুশাসনের জন্য নাগরিক, ধর্মকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়, বকশিবাজার বাজার কমিটি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং জাতীয়তাবাদী সাইবার দলের বিভিন্ন দায়িত্বে থাকার তথ্য উল্লেখ রয়েছে।

 

সামাজিক ও সাংগঠনিক দায়িত্ব পালনের অভিজ্ঞতাকে স্থানীয় মানুষের সেবায় কাজে লাগানোর প্রত্যাশার কথা জানিয়েছেন তিনি। তাঁর ঘোষিত নির্বাচনী অঙ্গীকারের মধ্যে রয়েছে উন্নত, স্বচ্ছ, দুর্নীতিমুক্ত ও মাদকমুক্ত বালুয়া ইউনিয়ন গঠন।

 

পারিবারিক ঐতিহ্য ও তরুণদের প্রত্যাশা: স্থানীয় কয়েকজন প্রবীণ ও বাসিন্দার সঙ্গে আলাপচারিতায় তাঁর পারিবারিক পরিচিতি এবং এলাকার বিভিন্ন সামাজিক ও শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে পরিবারের ঐতিহাসিক সম্পৃক্ততার বিষয় উঠে এসেছে। অন্যদিকে, তরুণদের একটি অংশ তাঁর শিক্ষাগত পটভূমি ও সামাজিক পরিচিতিকে গুরুত্ব দিচ্ছেন। তাঁদের প্রত্যাশা, এলাকার উন্নয়ন, কর্মসংস্থান, শিক্ষার পরিবেশ এবং মাদকমুক্ত সমাজ গঠনে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।

 

তবে স্থানীয় মানুষের ইতিবাচক বক্তব্যই পুরো ইউনিয়নের জনমতের প্রতিফলন নয়। অন্যান্য সম্ভাব্য প্রার্থীর অবস্থান, রাজনৈতিক সমীকরণ, ভোটারদের স্বাধীন মতামত এবং সুষ্ঠু নির্বাচনী পরিবেশও নির্বাচনের গুরুত্বপূর্ণ বিষয়।

 

বালুয়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের সাধারণ ভোটার, নারী, তরুণ, কৃষক, ব্যবসায়ী ও প্রবীণদের মতামত সংগ্রহের মাধ্যমে নির্বাচনী মাঠের বাস্তব চিত্র তুলে ধরার অনুসন্ধান অব্যাহত রয়েছে।

 

এটি ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের প্রথম পর্ব।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইটনায় পুলিশের বিশেষ অভিযানে অস্ত্র সহ ১৭ মামলার আসামি হযরত ডাকাত গ্রেফতার

১

অষ্টগ্রামে ইউপি চেয়ারম্যান আব্দুল মন্নাফ সাময়িক বরখাস্ত

২

প্রাইভেট পড়ে বাড়ি ফেরা হলো না, বোদায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুই শিক্ষার্থীর

৩

টেকনাফ-উখিয়ায় প্রায় ১০ লাখ ইয়াবা উদ্ধার, আটক ২

৪

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির অভিযান নেশাজাতীয় সিরাপসহ আটক ১

৫

৬

বিরল সীমান্তে ৪২ বিজিবির অভিযান, পালাল পাচারকারীরা—উদ্ধার ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট

৭

নড়াইলে অজয় কুন্ডু’র নেতৃত্বে সফল অভিযান  তরুণীকে ৪ দিন আটকে রেখে গণধর্ষণ দুইজন গ্রেপ্তার 

৮

বালুয়া ইউনিয়ন নির্বাচন: সামাজিক কর্মকাণ্ড ও রাজনৈতিক অভিজ্ঞতায় আলোচনায় এ.কে.এম. মফিজ-উর-রহমান

৯

অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ ও তীব্র নিন্দা

১০

টেকনাফে ৭২ লিটার চোলাই মদসহ চালক আটক, সিএনজি জব্দ

১১

শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযান ২৫ গ্রাম হেরোইন ও দুটি ইজিবাইকসহ আটক ৩

১২

পশুহাট আর মহিলা কলেজর একই গন্তব্য: শিক্ষার্থীদের ‘পথচলার লড়াই’

১৩

নরসিংদীর শিবপুরে ইউএনওর মানবিক উদ্যোগ      দায়িত্ববোধের এক অনন্য দৃস্টান্ত

১৪

মোল্লাহাট উপজেলা চেয়ারম্যান ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

১৫

বাগেরহাট আঞ্চলিক পাসপোর্ট অফিসে দুদকের অভিযান

১৬

টেকনাফে ২ লাখ ইয়াবাসহ আটক ২

১৭

ফ্লাওয়ার অব গড ( দেবতার ফুল) বা ডায়ান্থাস ফুল: রঙের বৈচিত্র্যে মুগ্ধতা, সৌন্দর্যে অনন্য

১৮

টেকনাফে অপহরণ মামলার দুই পলাতক আসামি গ্রেপ্তার

১৯

বগুড়া মহানগরের মালতীনগরে বেওয়ারিশ কুকুরের কামড়ে নারীসহ ৫ জন আহত

২০