কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ
১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩ জন

কালীগঞ্জে এনসিপি নেতার বিররুদ্ধে কলেজ ছাত্রীকে ধর্ষণের মামলা

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের কালীগঞ্জে বিয়ের প্রলোভন ও ব্যক্তিগত গোপনীয় ছবি ভিডিও সোস্যাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়ার হুমকি দিয়ে এক কলেজ ছাত্রীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কালীগঞ্জ উপজেলা শাখার যুগ্ম সদস্য সচিব জাহিদ মুন্সির বিরুদ্ধে।

এ ঘটনায় ধর্ষিতার বড় বোন বাদী হয়ে কালীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন।

মামলা সূত্রে জানা যায়, কালীগঞ্জ পৌরসভার মুনসেফপুর গ্রামের জাকির মিস্ত্রীর পুত্র জাহিদ মুন্সির দোকানে ঘড়ি কিনতে গিয়ে প্রায় চার মাস পূর্বে পরিচয় হয় সরকারী কালীগঞ্জ শ্রমিক কলেজের উচ্চ মাধ্যমিক ২য় বর্ষের ওই ছাত্রীর। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে।

এক পর্যায়ে কলেজ ছাত্রীকে বিয়ের আশ্বাস দিয়ে একটি গেস্ট হাউজে নিয়ে গিয়ে জাহিদ মুন্সি তাকে ধর্ষণ করে ব্যক্তিগত ছবি ও ভিডিও ধারণ করে। পরে ওই ছবি ও ভিডিও সোস্যাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়ার হুমকি দিয়ে তাকে পূবাইল মিরের বাজারের একটি গেষ্ট হাউজ, বিভিন্ন হোটেল, রিসোর্ট ও সরকারী শ্রমিক কলেজের পিছনে রেলওয়ে স্টেশনের পরিত্যক্ত স্টাফ কোয়ার্টারসহ অন্যান্য স্থানে নিয়ে গিয়ে একাধিকবার ধর্ষণ করে।

কলেজ ছাত্রী ধর্ষক জাহিদ মুন্সিকে বারবার বিয়ের জন্য চাপ দিলে তাকে মারধর করে। গত মঙ্গলবার ধর্ষিতা তার বড় বোনকে সাথে নিয়ে জাহিদ মুন্সির বাড়িতে গিয়ে জানতে পারে ইতিপূর্বে সে একাধিক বিয়ে করেছে এবং তার একটি সন্তানও রয়েছে। এ বিষয়ে ধর্ষিতার বড় বোন বাদী হয়ে কালীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন (নং ১২, তারিখঃ ১৪/০৯/২৬)।

এ বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ জাকির হোসেন বলেন, মামলা দায়েরের পর অভিযুক্তকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালীগঞ্জে এনসিপি নেতার বিররুদ্ধে কলেজ ছাত্রীকে ধর্ষণের মামলা

মাদক ও সন্ত্রাস দমনে পুলিশের সম্পৃক্ততা থাকলেও ছাড় নয়: কেএমপি কমিশনার

নিখোঁজের একদিন পর খাল থেকে ২৫ বছরের যুবকের মরদেহ উদ্ধার

গাজীপুরের কালিয়াকৈর আন্তঃজেলা ডাকাত দলের ট্রাক সহ গ্রেপ্তার-৫

রাতে অভিযান চালিয়ে এজাহারভুক্ত আসামি গ্রেপ্তার করেন এপি বি এন

সোনাতলায় ১ বছরে ৭৩ ট্রান্সফরমার চুরি

যশোরের ঝিকরগাছায় আইন-শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত

আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকা দুর্নীতির অনুসন্ধানে দুদক

বদলগাছী ও সাপাহারে ডিবির অভিযানে হেরোইন-ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ২

১৫০ কেজি ইউরিয়া সার নিয়ে জব্দ ১

১০

র‍্যাব ১৫ এর অভিযানে ৬লাক১৯হাজার মাদক জব্দ

১১

নাফ নদীতে চিরুনি অভিযান,বিজিবি এর হাতে আটক ২

১২

গাজীপুরের কালিয়াকৈরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মতবিনিময় সভা

১৩

গাজীপুরের কালিয়াকৈরে মাদক ও অস্ত্র সহ গ্রেফতার -৬ জন

১৪

রামপালের এক ইউনিট বন্ধ, উৎপাদন নেমেছে ৬০০ মেগাওয়াটের নিচে

১৫

টেকনাফে পারিবারিক কলহের জেরে ছুরিকাঘাতে বাবার মৃত্যু

১৬

পঞ্চগড় জেলা প্রেসক্লাবের নতুন কমিটি: সভাপতি রাসেদ, সাধারণ সম্পাদক বাদশা নির্বাচিত

১৭

বিরল সীমান্তে বিজিবির পৃথক অভিযান, যৌন উত্তেজক সিরাপ-ট্যাপেন্টাডলসহ মোটরসাইকেল উদ্ধার

১৮

র‌্যাবের অভিযানে রাসেল হত্যা মামলার দীর্ঘদিনের পলাতক আসামি গ্রেপ্তার

১৯

ভারতের উত্তর দিনাজপুরে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

২০