সোনাতলা (বগুড়া) প্রতিনিধিঃ
২১ সেপ্টেম্বর ২০২৬, ৩:০৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩৫ জন

সোনাতলা স্টেশনের প্ল্যাটফর্মে ওঠানামার সুবিধার্থে র‌্যাম্প নির্মাণের দাবি নাগরিক কমিটির

সোনাতলা (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার সোনাতলা রেলওয়ে স্টেশনের নতুন প্ল্যাটফর্মে র‌্যাম্প না থাকায় হুইল চেয়ারে করে বৃদ্ধ, অসুস্থ এবং বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের ওঠানামা করতে ব্যাপক অসুবিধার প্রেক্ষিতে দ্রুত র‌্যাম্প নির্মানের দাবিতে স্মারকলিপি প্রদান করেছে সোনাতলা নাগরিক কমিটি।

জানা গেছে, আজ ২১ সেপ্টেম্বর সোমবার দুপুরে মহাব্যবস্থাপক পশ্চিমাঞ্চল রেলওয়ে রাজশাহী বরাবর এই স্মারকলিপি রেলওয়ে স্টেশন মাষ্টার রবিউল ইসলামের নিকট হস্তান্তর করা হয়। সোনাতলা নাগরিক কমিটির সাধারণ সম্পাদক সোহেল আহমেদ খান, নির্বাহী সদস্য সাংবাদিক ইকবাল কবির লেমন, রাকিবুল হাসান, সম্পাদক মন্ডলীর সদস্য শফিউল্লাহ শফি, প্রভাষক গোলাম রব্বানী, আব্দুর রাজ্জাক, এম এম মেহেরুল ইসলাম, মিনাজুল ইসলাম, ওমর ফারুক খান বাইতুলএ সময় উপস্থিত ছিলেন।

উল্লেখ্য সোনাতলা রেলওয়ে স্টেশনে চারটি আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতী রয়েছে। এছাড়াও কমিউটার, লোকাল, মেইলসহ আরো প্রায় ১০ টি ট্রেন এই স্টেশন দিয়ে যাতায়াত করে থাকে। সোনাতলা উপজেলা ছাড়াও পাশর্^বর্তী ৫টি উপজেলার আংশিক জনগন সোনাতলা রেলওয়ে স্টেশন দিয়ে যাতায়াত করে থাকে। এই বিপুল সংখ্যক যাত্রীদের সুবিধার কথা বিবেচনা করে রেলওয়ে কর্তৃপক্ষ সোনাতলা স্টেশনকে আধুনিক সুযোগ সুবিধার আওতায় আনার কাজে হাত দেয়। সেই লক্ষ্যে ট্রেন থেকে সকল ধরণের যাত্রীদের ওঠানামা করার সুবিধার্থে রেলওয়ে স্টেশনের প্লাটফর্ম উচু করা হয়।

প্ল্যাটফর্মে ওঠানামা করার জন্য দুইটি সিঁড়ি দিয়ে বৃদ্ধ, রোগী এবং বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের ওঠানামা করতে ঝুঁকির মুখে পড়তে হচ্ছে। হুইল চেয়ারে বৃদ্ধ ও বিশেষ চাহিদা সম্পন্ন যাত্রী এবং অসুস্থ মানুষদের প্লাটফর্মে ওঠানামা করার সুবিধার জন্য ঢালুপথ বা র‌্যাম্প নির্মানের দাবি করে সোনাতলা নাগরিক কমিটি।

এ বিষয়ে সোনাতলা রেলওয়ে স্টেশন ইনচার্জ রবিউল ইসলাম বলেন, অত্যান্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টি আমাদের নজরে এসেছে এ বিষয়ে যাত্রীদের দাবির কথা আমরা উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর ব্যবস্থা করছি। আশাকরছি এই জনগুরুত্বপূর্ণ এই বিষয়ে রেলওয়ে কর্তৃপক্ষ দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেট-সুনামগঞ্জের সুরের আকাশে নতুন নক্ষত্র: মনসুর সানী

উল্লাপাড়ায় সাংবাদিকের ওপর হামলা, ৪ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার দাবি

ঠাকুরগাঁওয়ের বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি

ঠাকুরগাঁওয়ে বিএনপির বিক্ষোভ সমাবেশ ও মিছিল

সেবার হাত বাড়িয়ে প্রশংসার শীর্ষে মিঠামইনের ওসি মনোয়ার

বাসে কিলোমিটারপ্রতি ২০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব

পাথরঘাটার জেলেদের জালে রুপালি ইলিশের বন্যা: এক জালেই ১০০মণ!

হামাগুড়ি দিয়ে চলা আব্দুল মান্নানের পাশে দাঁড়ালো প্রশাসন

টেকনাফের আলিখালী ক্যাম্পে বাল্যবিয়ের আয়োজন, দুইজনের কারাদণ্ড

কেশবপুরে সন্ত্রাসী হামলা : ঝিকরগাছা প্রেসক্লাবের প্রেস বিজ্ঞপ্তি

১০

কেশবপুরে প্রেসক্লাব দখলের ঘটনায় ঝিকরগাছা প্রেসক্লাবের তীব্র নিন্দা ক্ষোভ

১১

টেকনাফের আলিখালী ক্যাম্পে বাল্যবিয়ের আয়োজন, দুইজনের কারাদণ্ড

১২

নাফ নদীতে কোস্ট গার্ডের অভিযান, ১৪ হাজার ইয়াবা জব্দ

১৩

সোনাতলা স্টেশনের প্ল্যাটফর্মে ওঠানামার সুবিধার্থে র‌্যাম্প নির্মাণের দাবি নাগরিক কমিটির

১৪

কক্সবাজারে এসআরবি ১৫ এর হাতে হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

১৫

পতেঙ্গায় দুই টন চোরাই কয়লাসহ দুই বোট জব্দ

১৬

উখিয়ায় পালংখালী সীমান্তে এক লাখ ইয়াবা উদ্ধার

১৭

পঞ্চগড়ের সীমান্তে মাসব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

১৮

সরিষাবাড়ীতে জাতীয় নাগরিক পার্টির কার্যালয় উদ্বোধন

১৯

কালিয়াকৈরে বিভিন্ন অপকর্ম বন্ধের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা

২০