‎তুষার কান্তি হাওলাদার, পাথরঘাটা বরগুনা:
২১ সেপ্টেম্বর ২০২৬, ৯:২০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৯ জন

পাথরঘাটার জেলেদের জালে রুপালি ইলিশের বন্যা: এক জালেই ১০০মণ!

‎তুষার কান্তি হাওলাদার, পাথরঘাটা বরগুনা: ‎চলতি মৌসুমে দীর্ঘদিন ইলিশের দেখা না পেলেও হঠাৎ গভীর বঙ্গোপসাগরে এক জালেই প্রায় ১০০ মণ ইলিশ পেয়েছেন বরগুনার পাথরঘাটার ‘এফবি নাজমা’ ট্রলারের জেলেরা।

‎‎বিপুল পরিমাণ মাছ নিয়ে রোববার (২০ সেপ্টেম্বর) সকালে পাথরঘাটা বিএফডিসি মৎস্যঘাটে ফেরে ট্রলারটি। ট্রলারের মাঝি বাপ্পি মিয়া জানান, গত ১৭ সেপ্টেম্বর পাথরঘাটা থেকে গভীর সমুদ্রে মাছ ধরতে রওনা হন তারা।

‎‎শনিবার সন্ধ্যা ৬টার দিকে সাগরে জাল ফেলেন। প্রায় দুই ঘণ্টা পর জাল তুলতে গিয়ে ঝাঁকে ঝাঁকে ইলিশ দেখতে পান। মাছের পরিমাণ এত বেশি ছিল যে, জাল থেকে মাছ ছাড়াতেই তাদের হিমশিম খেতে হয়। ট্রলার মালিক এনামুল হোসাইন জানান, প্রায় ১০০ মণ ইলিশ ২৫ হাজার টাকা মণ দরে বিক্রি করে প্রায় ২৫ লাখ টাকা পাওয়া গেছে।

‎‎মাছের আকার তুলনামূলক ছোট হওয়ায় দাম কম হয়েছে বলেও জানান তিনি। পাথরঘাটা বিএফডিসি আড়তদার সমিতির সভাপতি সগীর আলম বলেন, চলতি মৌসুমে এ এলাকায় এক ট্রলারে একসঙ্গে ১০০ মণ ইলিশ পাওয়ার ঘটনা এটাই প্রথম। জেলেরা জানান, দীর্ঘদিন মাছ না পাওয়ায় সংসার চালাতে তাদের কষ্ট হচ্ছিল।

‎‎একসঙ্গে বিপুল পরিমাণ ইলিশ পাওয়ায় তাদের মধ্যে স্বস্তি ফিরেছে। এদিকে এ ঘটনায় অন্যান্য ট্রলার মালিক ও জেলেরাও নতুন আশায় গভীর সাগরে ইলিশ শিকারের প্রস্তুতি নিচ্ছেন।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেট-সুনামগঞ্জের সুরের আকাশে নতুন নক্ষত্র: মনসুর সানী

উল্লাপাড়ায় সাংবাদিকের ওপর হামলা, ৪ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার দাবি

ঠাকুরগাঁওয়ের বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি

ঠাকুরগাঁওয়ে বিএনপির বিক্ষোভ সমাবেশ ও মিছিল

সেবার হাত বাড়িয়ে প্রশংসার শীর্ষে মিঠামইনের ওসি মনোয়ার

বাসে কিলোমিটারপ্রতি ২০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব

পাথরঘাটার জেলেদের জালে রুপালি ইলিশের বন্যা: এক জালেই ১০০মণ!

হামাগুড়ি দিয়ে চলা আব্দুল মান্নানের পাশে দাঁড়ালো প্রশাসন

টেকনাফের আলিখালী ক্যাম্পে বাল্যবিয়ের আয়োজন, দুইজনের কারাদণ্ড

কেশবপুরে সন্ত্রাসী হামলা : ঝিকরগাছা প্রেসক্লাবের প্রেস বিজ্ঞপ্তি

১০

কেশবপুরে প্রেসক্লাব দখলের ঘটনায় ঝিকরগাছা প্রেসক্লাবের তীব্র নিন্দা ক্ষোভ

১১

টেকনাফের আলিখালী ক্যাম্পে বাল্যবিয়ের আয়োজন, দুইজনের কারাদণ্ড

১২

নাফ নদীতে কোস্ট গার্ডের অভিযান, ১৪ হাজার ইয়াবা জব্দ

১৩

সোনাতলা স্টেশনের প্ল্যাটফর্মে ওঠানামার সুবিধার্থে র‌্যাম্প নির্মাণের দাবি নাগরিক কমিটির

১৪

কক্সবাজারে এসআরবি ১৫ এর হাতে হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

১৫

পতেঙ্গায় দুই টন চোরাই কয়লাসহ দুই বোট জব্দ

১৬

উখিয়ায় পালংখালী সীমান্তে এক লাখ ইয়াবা উদ্ধার

১৭

পঞ্চগড়ের সীমান্তে মাসব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

১৮

সরিষাবাড়ীতে জাতীয় নাগরিক পার্টির কার্যালয় উদ্বোধন

১৯

কালিয়াকৈরে বিভিন্ন অপকর্ম বন্ধের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা

২০