মিরু হাসান, বগুড়া প্রতিনিধিঃ 
১৩ অক্টোবর ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৮ জন

সান্তাহারে কলেজ ছাত্রীকে শ্লীলতাহানির হুমকি- ইউএনও ও থানায় অভিযোগ

 

বগুড়ার আদমদীঘির সান্তাহার সরকারি কলেজের ইন্টারমিডিয়েট দ্বিতীয় বর্ষের এক ছাত্রীকে শ্লীলতাহানির হুমকি, সামাজিক যোগাযোগমাধ্যমে কুরুচিপূর্ণ মন্তব্য ও মানহানিকর প্রচারণার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সোমবার (১২ অক্টোবর) দুপুরে মাহবুব, অন্তর, ছন্দাসহ ৫ জনের বিরুদ্ধে উপজেলা নির্বাহী অফিসার এবং থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী নিজেই। এদিকে ভুক্তভোগীকে সুবিচারের আশ্বাস দিয়েছেন পুলিশ প্রশাসন।

 

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার সান্তাহারে দীর্ঘদিন ধরে তাকে উদ্দেশ্য করে বিভিন্নভাবে উত্যক্ত, ইভটিজিং ও মানসিকভাবে হেয় প্রতিপন্ন করা হচ্ছিল। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন কুরুচিপূর্ণ, অশালীন ও ভিত্তিহীন পোস্ট, মন্তব্য এবং বার্তা ছড়িয়ে মানহানিকর কর্মকাণ্ড করে।

 

এরই ধারাবাহিকতায় গত ২৪ সেপ্টেম্বর বেলা ১১টার দিকে সান্তাহার সরকারি কলেজ প্রাঙ্গণে অভিযুক্তরা তার পথরোধ করে। এ সময় তাকে প্রকাশ্যে ও গোপনে শ্লীলতাহানির হুমকি দেওয়া এবং ভয়ভীতি প্রদর্শন করা হয়। এর আগেও অভিযুক্তরা কলেজের একাধিক ছাত্রীর সামাজিক মর্যাদা ক্ষুণ্ন করার মতো ঘটনা ঘটেছে।

 

এতে সামাজিক মর্যাদা ক্ষুণ্ন হয়েছে এবং মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন ভুক্তভোগী। ঘটনার পর থেকে তিনি নিরাপত্তাহীনতা ও আতঙ্কে দিন কাটছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

 

এ বিষয়ে প্রয়োজনীয় তদন্তের দাবী জানিয়ে অভিযোগকারী ও প্রত্যক্ষদর্শীরা গণস্বাক্ষর দিবে এবং তদন্তসংশ্লিষ্ট কর্তৃপক্ষের সামনে স্বশরীরে উপস্থিত হয়ে সাক্ষ্য দিতে প্রস্তুত বলেও জানানো হয়েছে।

 

এ বিষয়ে অভিযোগে মাহাবুব বলেন, অভিযোগটি ভিত্তিহীন। আমাকে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে এমন অভিযোগ দায়ের করা হয়েছে।

 

মঙ্গলবার (১৩ অক্টোবর) সান্তাহার পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক সিয়াম হোসেনের সাথে এ বিষয়ে কথা হলে তিনি জানান, লিখিত অভিযোগ এসেছে বিষয়টি খতিয়ে দেখে পদক্ষেপ নেওয়া হবে।

 

উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগম অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।##

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালিহাতীতে বাল্যবিবাহ প্রতিরোধে ‘তারুণ্যের কণ্ঠ’ অনুষ্ঠিত

১

নরসিংদীর শিবপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

২

ফুলবাড়ীতে মন্ডপপ্রতি ৬ শতকেজি চাল বরাদ্দ,  শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ে বিশেষসভায় এ জেড এম রেজওয়ানুল হক এমপি

৩

সান্তাহারে কলেজ ছাত্রীকে শ্লীলতাহানির হুমকি- ইউএনও ও থানায় অভিযোগ

৪

কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

৫

গাছের পরিচর্যায় ২৫ হাজার টাকা পুরস্কার পেলেন সাগর আহমেদ

৬

গাজীপুর মেট্রোপলিটন স্কুল হবে গাজীপুর-১-এর মডেল: এমপি মজিবুর রহমান

৭

কোরআন ও হাদিসের আলোকে ইসলাম এবং মুসলমানের পরিচয়

৮

উখিয়ায় ইয়াবা পাচারের সরঞ্জাম উদ্ধার, আটক তিনজন

৯

মিঠামইনে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আলোচনা সভা ও ফায়ার সার্ভিসের বিশেষ মহরা অনুষ্ঠিত

১০

কাপ্তাই সৌর বিদ্যুৎ কেন্দ্রে ৭৪ কোটি টাকার বিদ্যুৎ উৎপাদন, সম্প্রসারণের উদ্যোগ চলছে

১১

রামুতে সাত বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

১২

ফকিরহাটে দুর্যোগ প্রশমন দিবসে ফায়ার ফাইটারদের অগ্নিকাণ্ডের মহড়া

১৩

ফকিরহাটে দৈনিক রানার প্রত্রিকার ৪৬তম প্রতিষ্ঠা বাষির্ক পালিত

১৪

ঠাকুরগাঁও সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, উদ্ধার ৯৬ বোতল নিষিদ্ধ সিরাপ

১৫

আল্লাহর নিয়ামত ভোগ করেও কেন ভুলে যাই স্রষ্টাকে? কোরআন, নামাজ ও আত্মশুদ্ধির আহ্বান

১৬

ফুলবাড়ীতে ফ্যামিলিকার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

১৭

ফুলবাড়ীতে জাতীয় কন্যাশিশু দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য রেলি ও আলোচনা সভা

১৮

২৪৫ পিস ইয়াবাসহ ইটনার বাদলা ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি মানার ভূঁইয়াসহ আটক ৬

১৯

৬ বছর পর পাগলা মসজিদের দানবাক্সে পাওয়া স্বর্ণ-রুপার ওজন নির্ধারণ

২০