সাদ্দাম হোসেন সাজ্জাদ:
১৩ অক্টোবর ২০২৬, ৩:৫৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৬২ জন

রামুতে সাত বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

  1. কক্সবাজারের রামুতে অভিযান চালিয়ে সাত বছরের কারাদণ্ডপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫।

 

মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ৩টার দিকে উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পূর্ব গোয়ালিয়াপাং পাহাড়পাড়া এলাকায় এ অভিযান চালানো হয়। এসআরবি-১৫-এর সিপিএসসি-এর একটি বিশেষ আভিযানিক দল আলী মিয়ার বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করে।

 

গ্রেপ্তার ব্যক্তির নাম মো. হোসেন প্রকাশ মনির আহমদ (৪৮)। তিনি পূর্ব গোয়ালিয়াপাং পাহাড়পাড়া এলাকার মৃত শফিকুর রহমানের ছেলে।

 

এসআরবি-১৫-এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) আ. ম. ফারুক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তার হোসেনের বিরুদ্ধে চট্টগ্রামের কর্ণফুলী থানায় একটি মাদক মামলা রয়েছে। ওই মামলায় আদালত তাঁকে সাত বছরের কারাদণ্ড দেন। সাজা ঘোষণার পর থেকে তিনি গ্রেপ্তার এড়াতে দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন।

 

গ্রেপ্তারের পর তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাঁকে রামু থানায় হস্তান্তর করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

 

মাদক ও অপরাধ দমনে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে এসআরবি-১৫।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোয়ারাবাজারে প্রয়াত দাদা শফিউল্লাহর স্বপ্নপূরণে নাতনি জান্নাতুল মাঈশার চিকিৎসক হওয়ার গৌরব  

১

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মদ ও গরু জব্দ

২

গোপালগঞ্জে আল আমিন ইসলামের নেতৃত্বে মশাল মিছিল, অংশ নেন ১২০০ মানুষ

৩

বগুড়ায় নাশকতা মামলায় যুবলীগ নেতা তানভীরসহ ৩ জন গ্রেফতার

৪

কক্সবাজারে জাতীয় সাংবাদিক সংস্থার জেলা কমিটির অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন 

৫

রামপাল উপজেলা বিএনপির সভাপতি তুহিনের পিতা-মাতার কুলখানি অনুষ্ঠিত

৬

মিঠামইনে সড়ক দুর্ঘটনায় ৬ বছরের শিশু মাদ্রাসা ছাত্রের মৃত্যু

৭

ঠাকুরগাঁও সীমান্তে বিজিবির অভিযানে ১১৯ বোতল নিষিদ্ধ সিরাপ জব্দ

৮

শ্রীমঙ্গলে অভ্যন্তরীন আমন ধান-চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন

৯

ভুলে যেয়ো না আমায় ! ভালোবাসা ও স্মৃতির প্রতীক Forget-me-not ফুল

১০

জুমার দিন ও জুমার নামাজের গুরুত্ব

১১

টেকনাফে বিজিবির পৃথক অভিযানে ৮৪ লিটার চোলাই মদ জব্দ, আটক ৩

১২

বহিষ্কারাদেশ প্রত্যাহারের পর আবারও বেপরোয়া শ্যামনগর যুবদল নেতা হাবিবুল্লাহ

১৩

ছয় বছরেও বিদ্যুৎ পায়নি টেকনাফের হ্নীলা ইউনিয়নের ৩নং ওয়ার্ড সাইডপাড়া, ভোগান্তিতে শতাধিক পরিবার

১৪

কালীগঞ্জ পৌরসভার উদ্যোগে ডাস্টবিন বিতরণ

১৫

রামপালে প্রাণী সম্পদ সপ্তাহের উদ্বোধন

১৬

নরসিংদীর শিবপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

১৭

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবসে নোয়াখালীতে আলোচনা সভা

১৮

হরিপুর সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, ফেনসিডিলসহ ২৩২ বোতল মাদক উদ্ধার

১৯

বগুড়ায় নিহত স্কুলছাত্র গালিবের মাকে চাকরি দিলেন সিটি প্রশাসক এম আর ইসলাম স্বাধীন

২০