বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধিঃ
১৩ অক্টোবর ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩২৯ জন

২৪৫ পিস ইয়াবাসহ ইটনার বাদলা ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি মানার ভূঁইয়াসহ আটক ৬

কিশোরগঞ্জের ইটনা উপজেলায় ২৪৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ ছাত্রদল নেতাসহ ছয়জনকে আটক করেছে পুলিশ। সোমবার (১২ অক্টোবর) সকালে উপজেলার বাদলা ইউনিয়নের থানেশ্বর গ্রামে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন, থানেশ্বর ডোমহাটি এলাকার নূরুল হক ভূঁইয়ার ছেলে বাদলা ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি রামিম হাসান ওরফে মানার ভূঁইয়া (২২), একই এলাকার মো. ছাতু ভূঁইয়ার ছেলে মো. মনির ভূঁইয়া (২০) ও মৃত মুঞ্জু ভূঁইয়ার ছেলে মো. সারোয়ার (২৭), থানেশ্বর নয়াবাড়ী এলাকার মো. রেজওয়ান ভূঁইয়ার ছেলে মো. সাব্বির (২০), বর্শিকুড়া দরগাপাড়া এলাকার আ. রাজ্জাক ভূঁইয়ার ছেলে মো. এশারুল মোল্লা (৩৮) এবং দক্ষিণ বর্শিকুড়া আওগাহাটি এলাকার কডু মিয়ার ছেলে মো. আরিফ (২৬)। তাঁদের সবার বাড়ি ইটনা উপজেলায়। এজাহার সূত্রে জানা যায়, সোমবার ভোরে থানেশ্বর স্কুল অ্যান্ড কলেজের পাশে বন্যার্তদের জন্য নির্মিত একটি আশ্রয়কেন্দ্রে অভিযান চালায় পুলিশ। এ সময় সেখান থেকে ছয়জনকে আটক করা হয়। তাঁদের কাছ থেকে ২৪৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ খান বলেন, থানেশ্বর গ্রামে অভিযান চালিয়ে ২৪৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ ছয়জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় আজ সোমবার সন্ধায় তাঁদের বিরুদ্ধে ইটনা থানায় মামলা করা হয়েছে। এ বিষয়ে বাদলা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মাহমুদুল হাসান (রনি) বলেন, ইউনিয়ন সহসভাপতি রামিম হাসান ওরফে মানার ভূঁইয়া অন্য লাইনে চলে। আমি বিষয়টি উপজেলা নেতৃবৃন্দকে জানিয়েছি। তারা এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন। ইটনা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আজাদুর রহমান সুজন বলেন, আমি আমার সদস্যসচিবের সঙ্গে কথা বলে মানার ভূঁইয়া বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেব।

 

 

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীমঙ্গলে অভ্যন্তরীন আমন ধান-চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন

১

ভুলে যেয়ো না আমায় ! ভালোবাসা ও স্মৃতির প্রতীক Forget-me-not ফুল

২

জুমার দিন ও জুমার নামাজের গুরুত্ব

৩

টেকনাফে বিজিবির পৃথক অভিযানে ৮৪ লিটার চোলাই মদ জব্দ, আটক ৩

৪

বহিষ্কারাদেশ প্রত্যাহারের পর আবারও বেপরোয়া শ্যামনগর যুবদল নেতা হাবিবুল্লাহ

৫

ছয় বছরেও বিদ্যুৎ পায়নি টেকনাফের হ্নীলা ইউনিয়নের ৩নং ওয়ার্ড সাইডপাড়া, ভোগান্তিতে শতাধিক পরিবার

৬

কালীগঞ্জ পৌরসভার উদ্যোগে ডাস্টবিন বিতরণ

৭

রামপালে প্রাণী সম্পদ সপ্তাহের উদ্বোধন

৮

নরসিংদীর শিবপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

৯

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবসে নোয়াখালীতে আলোচনা সভা

১০

হরিপুর সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, ফেনসিডিলসহ ২৩২ বোতল মাদক উদ্ধার

১১

বগুড়ায় নিহত স্কুলছাত্র গালিবের মাকে চাকরি দিলেন সিটি প্রশাসক এম আর ইসলাম স্বাধীন

১২

সান্তাহার টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের একাডেমিক ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন

১৩

সীমান্তবর্তী বেকার যুবকদের বিজিবির প্রশিক্ষণ শেষে সনদপত্র ও ইলেকট্রিক টুলস 

১৪

মিঠামইনে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

১৫

কালীগঞ্জে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা

১৬

ময়মনসিংহের গফরগাঁওয়ের সরকারি কলেজে উৎসবমুখর পরিবেশে নবীন বরণ অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত হয়

১৭

আশুলিয়ায় মাদ্রাসার মাহফিলে চাঁদা আদায় ও আত্মসাতের অভিযোগ, তদন্তে পুলিশ

১৮

বগুড়ায় শীতার্তদের পাশে ‘আশা’: জেলা প্রশাসকের কাছে ২০০ কম্বল হস্তান্তর

১৯

স্ত্রীর বাঁশের পিটুনিতে প্রাণ গেলো স্বামীর

২০