মোঃ আইনুল ইসলাম বার্তা সম্পাদক
১৩ অক্টোবর ২০২৬, ৩:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫০ জন

ঠাকুরগাঁও সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, উদ্ধার ৯৬ বোতল নিষিদ্ধ সিরাপ

 

দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)–এর বিশেষ অভিযান।

দিনাজপুর, ১৩ অক্টোবর ২০২৬ ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তবর্তী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৯৬ বোতল বিক্রয় নিষিদ্ধ সিরাপ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত ১২ অক্টোবর রাত ১০টা ১০ মিনিটে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)–এর অধীন গোবিন্দপুর বিওপির সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।

 

বিজিবির অভিযানে হরিপুর উপজেলার সীমান্তবর্তী ঢাকদহ গোপালপুর এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় সিরাপের বোতলগুলো উদ্ধার করা হয়। উদ্ধার করা সিরাপের সর্বমোট জব্দমূল্য ২৮ হাজার ৮০০ টাকা।

 

উদ্ধার করা সিরাপের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্ত করা গেলে তাঁদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।

 

দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)–এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান জানান, দেশের সীমান্ত সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির কঠোর ও নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

 

সীমান্ত এলাকায় চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সীমান্তের নিরাপত্তা রক্ষা এবং অবৈধ পণ্য পাচার প্রতিরোধে বাহিনীটির তৎপরতা অব্যাহত রয়েছে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালিহাতীতে বাল্যবিবাহ প্রতিরোধে ‘তারুণ্যের কণ্ঠ’ অনুষ্ঠিত

১

নরসিংদীর শিবপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

২

ফুলবাড়ীতে মন্ডপপ্রতি ৬ শতকেজি চাল বরাদ্দ,  শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ে বিশেষসভায় এ জেড এম রেজওয়ানুল হক এমপি

৩

সান্তাহারে কলেজ ছাত্রীকে শ্লীলতাহানির হুমকি- ইউএনও ও থানায় অভিযোগ

৪

কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

৫

গাছের পরিচর্যায় ২৫ হাজার টাকা পুরস্কার পেলেন সাগর আহমেদ

৬

গাজীপুর মেট্রোপলিটন স্কুল হবে গাজীপুর-১-এর মডেল: এমপি মজিবুর রহমান

৭

কোরআন ও হাদিসের আলোকে ইসলাম এবং মুসলমানের পরিচয়

৮

উখিয়ায় ইয়াবা পাচারের সরঞ্জাম উদ্ধার, আটক তিনজন

৯

মিঠামইনে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আলোচনা সভা ও ফায়ার সার্ভিসের বিশেষ মহরা অনুষ্ঠিত

১০

কাপ্তাই সৌর বিদ্যুৎ কেন্দ্রে ৭৪ কোটি টাকার বিদ্যুৎ উৎপাদন, সম্প্রসারণের উদ্যোগ চলছে

১১

রামুতে সাত বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

১২

ফকিরহাটে দুর্যোগ প্রশমন দিবসে ফায়ার ফাইটারদের অগ্নিকাণ্ডের মহড়া

১৩

ফকিরহাটে দৈনিক রানার প্রত্রিকার ৪৬তম প্রতিষ্ঠা বাষির্ক পালিত

১৪

ঠাকুরগাঁও সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, উদ্ধার ৯৬ বোতল নিষিদ্ধ সিরাপ

১৫

আল্লাহর নিয়ামত ভোগ করেও কেন ভুলে যাই স্রষ্টাকে? কোরআন, নামাজ ও আত্মশুদ্ধির আহ্বান

১৬

ফুলবাড়ীতে ফ্যামিলিকার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

১৭

ফুলবাড়ীতে জাতীয় কন্যাশিশু দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য রেলি ও আলোচনা সভা

১৮

২৪৫ পিস ইয়াবাসহ ইটনার বাদলা ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি মানার ভূঁইয়াসহ আটক ৬

১৯

৬ বছর পর পাগলা মসজিদের দানবাক্সে পাওয়া স্বর্ণ-রুপার ওজন নির্ধারণ

২০