উপজেলা প্রসাশন ও দূর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে দূর্যোগ ব্যবস্থা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে আজ মঙ্গলবার (১৩ই অক্টোবর) , মিঠামইনে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস ও আলোচনা সভা, আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। এ বছর ” ঘর থেকেই শুরু করি দূর্যোগ সহনশীল দেশ গড়ি” এই স্লোগান নিয়ে সকাল ১০ টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি আনন্দ শোভাযাত্রা উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়। সকাল ১১ টায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস উপলক্ষে ফায়ার সার্ভিসের মিঠামইন কার্যালয়ের একটি চৌকস টিম বিশেষ মহরার আয়োজন করেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ ও ১৭ টি পূজা মণ্ডপের সভাপতি ও সম্পাদকগন উপস্থিত ছিলেন। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনায় অংশ নেয়, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাজহারুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মামুন মজুমদার, উপজেলা ফায়ার সার্ভিস কর্মকর্তা মোহাম্মদ রোস্তম আলী, উপজেলা সমবায় কর্মকর্তা সৈয়দ হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা উবায়দুল ইসলাম অপু , মিঠামইন বাজার বনিক সমিতির সভাপতি শাহেরীল আলম তপন, উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সাধারণ সম্পাদক উত্তম কুমার দাস, উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি ক্ষিরোদ নাথ চক্রবর্তী, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সভাপতি বিজয় কর রতন, প্রমুখ।
অনুষ্ঠানে দ্বিতীয় পর্বে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় কর্তৃক আসন্ন দূর্গোউৎসবের জন্য পূজা মন্ডপে বরাদ্দকৃত জি, আর, ( চাল) বন্টনের ডিও ১৭ টি পূজা মণ্ডপের সভাপতি ও সম্পাদকগন কে উপজেলা নির্বাহী কর্মকর্তা আনুষ্ঠানিকভাবে তাদের হাতে তুলে দেন। এসময় তিনি পূজা মণ্ডপের সার্বিক পরিস্থিতির খোঁজ খবর নেন এবং সিসি ক্যামেরা প্রতিটি মন্ডপে বাধ্যতামূলক করা হয়েছে বলে নির্দেশ দেন।
No tags found for this post.
মন্তব্য করুন