সারা দেশের ন্যায় যশোরের ঝিকরগাছা উপজেলায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ শুরু হয়েছে।
মঙ্গলবার (০৪নভেম্বর) সকালে উপজেলা নির্বাহী অফিসার ও প্রশাসকের কনফারেন্স রুমে দ্বিতীয় পর্যায়ের দু’দিনব্যাপী এই প্রশিক্ষণ শুরু হয়েছে।
প্রশিক্ষণ কর্মশালায় সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার ও প্রশাসক এম সাইফুল্লাহ ফ্যামিলি কার্ড সরকারের একটি যুগান্তকারী পদক্ষেপ ও মহতি উদ্যোগ উল্লেখ করে প্রশিক্ষনার্থীদের উদ্দেশ্যে কঠোর নির্দেশনা দিয়ে বলেছেন, দায়িত্বপ্রাপ্ত তথ্য সংগ্রহকারী প্রত্যেক বাড়িতে বসে সঠিক ও নির্ভুল তথ্য সংগ্রহ করতে হবে” সুপারভাইজারগন তাদের কার্যপরিধী এলাকার তথ্য সংগ্রহকারীদের কাজের তদারকিতে থাকবেন “।
উপজেলা নির্বাহী অফিসার “প্রত্যেক নাগরিকের জীবনে ফ্যামিলি কার্ডের গুরুত্ব এবং তার ভবিষ্যৎ প্রয়োজনীয়তার সবিস্তর তথ্য ভিডিও প্রজেক্টরের মাধ্যমে প্রশিক্ষনার্থীদের সামনে তুলে ধরেন।
প্রশিক্ষণ কর্মশালায় ৩৩জন তথ্য সংগ্রহকারী ও ২জন সুপারভাইজার অংশগ্রহণ করেন।
কর্মশালায় উপজেলা সমাজসেবা অফিসার মো: তৌহিদুল ইসলাম প্রশিক্ষণ্থীদের দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন। এসময় উপজেলা প্রবেশন অফিসার মো: আব্দুল ওহাব,প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম, সহকারি সমাজসেবা কর্মকর্তা সিরাজুল ইসলাম কর্মশালায় উপস্থিত ছিলেন।
No tags found for this post.
মন্তব্য করুন