আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে পঞ্চগড় সদর উপজেলার ৭ নম্বর হাড়িভাসা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ডাঙ্গাপাড়ায় নির্বাচনী উঠান বৈঠক করেছেন চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ মোস্তাফিজুর রহমান প্রধান বুলবুল।
বৃহস্পতিবার (৫ নভেম্বর ২০২৬) অনুষ্ঠিত এ উঠান বৈঠকে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। এ সময় এলাকার বিভিন্ন সমস্যা, উন্নয়ন ভাবনা এবং নাগরিক প্রত্যাশা নিয়ে আলোচনা হয়।
উঠান বৈঠকে চেয়ারম্যান পদপ্রার্থী বুলবুল স্থানীয়দের কথা শোনেন এবং নির্বাচিত হলে এলাকার উন্নয়ন ও জনসেবামূলক কার্যক্রমে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
স্থানীয়দের সঙ্গে সরাসরি মতবিনিময়ের মাধ্যমে নির্বাচনী কার্যক্রম চালিয়ে যাচ্ছেন চেয়ারম্যান পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান প্রধান বুলবুল।
No tags found for this post.
মন্তব্য করুন