মোহাম্মদ হোসাইন, কক্সবাজার:
৬ নভেম্বর ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫০ জন

টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি: গুলিবিদ্ধ সেনাসদস্য তিতাস শেখের মৃত্যু

 

কক্সবাজারের টেকনাফে মানবপাচারকারী চক্রের আস্তানায় যৌথ বাহিনীর অভিযানে গুলিবিদ্ধ সেনাসদস্য তিতাস শেখ (২৮) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে সেনাবাহিনীর নেতৃত্বে বিজিবি ও পুলিশের সমন্বয়ে পরিচালিত অভিযানে তিনি গুলিবিদ্ধ হন। তাঁর বাড়ি ফরিদপুর জেলার লস্করদিয়া গ্রামে।

 

এ ঘটনায় মানবপাচারকারী চক্রের আস্তানা থেকে ৫৭ জনকে উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে তিনজনকে। অভিযানে একটি দেশীয় ওয়ান শুটার গান ও একটি পিস্তল উদ্ধার করা হয়েছে।

 

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প-২৪ ও ২৬-এর মধ্যবর্তী গহিন পাহাড়ে মানবপাচারকারী চক্রের আস্তানায় অভিযান চালায় যৌথ বাহিনী। এ সময় পাচারকারী চক্রের সদস্যদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গোলাগুলির ঘটনা ঘটে। এতে সেনাসদস্য তিতাস শেখ গুলিবিদ্ধ হন। পরে তাঁকে চিকিৎসার জন্য নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

 

পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিক রয়েছেন। তাঁদের সাগরপথে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে পাহাড়ি আস্তানায় আটকে রাখা হয়েছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে।

 

১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. কাওসার সিকদার জানান, মানবপাচারের শিকার ব্যক্তিদের উদ্ধার ও অস্ত্র উদ্ধারে জেলা পুলিশের সঙ্গে যৌথভাবে অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একজন সদস্য আহত হয়েছেন।

 

কক্সবাজারের পুলিশ সুপার এ.এন.এম. সাজেদুর রহমান অভিযান চলমান থাকার বিষয়টি নিশ্চিত করে বলেন, পাহাড়ে যৌথ অভিযান চলছে। অভিযান শেষে বিস্তারিত জানা যাবে।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, সাগরপথে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে ওই পাহাড়ি আস্তানায় অর্ধশতাধিক মানুষকে আটকে রেখেছিল মানবপাচারকারী চক্র। তাঁদের উদ্ধারে যৌথ বাহিনী অভিযান চালালে চক্রের সদস্যদের সঙ্গে গোলাগুলি হয়। এ ঘটনায় রোহিঙ্গা ক্যাম্পের মো. আলম ও মো. সাদ্দাম ডাকাতের সম্পৃক্ততার কথা স্থানীয় সূত্রে জানা গেছে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১

বিনা খরচে মালয়েশিয়া কর্মী পাঠাবে (বোয়েসেল)

২

বগুড়ার সোনাতলায় পুলিশের ওপর হামলা, মারধর করে আসামি ছিনতাই; আটক ৪ নারী

৩

পীরগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান, ৪৬০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার

৪

সাইদুর রহমান ও তার পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করে হুমকি দাতাদের দ্রুত আইনের আনার দাবি জানিয়েছেন কাজী ছাব্বীর

৫

প্রধানমন্ত্রী তারেক রহমান কর্তৃক ভার্চুয়ালি মদনে দেশব্যাপী ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ ক্রীড়া উৎসবের শুভ উদ্বোধন

৬

টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি: গুলিবিদ্ধ সেনাসদস্য তিতাস শেখের মৃত্যু

৭

সীমান্তে ৫৯ বিজিবির পৃথক অভিযানে ৩৭০ বোতল ইস্কাফ সিরাপ হেরোইন ও গাঁজা উদ্ধার

৮

বগুড়ার শজিমেকে ৩৭টি ডায়ালাইসিস মেশিন স্থাপনের ঘোষণা, কার্ডিয়াক সার্জারি চালুর পরিকল্পনা

৯

ঐতিহাসিক ৭ নভেম্বর পালনে দিনাজপুর জেলা বিএনপির প্রস্তুতি সভা, সফল আয়োজনের লক্ষ্যে নেতাকর্মীদের নানা পরামর্শ

১০

হাড়িভাসার ৯ নম্বর ওয়ার্ডের ডাঙ্গাপাড়ায় চেয়ারম্যান প্রার্থী বুলবুলের নির্বাচনী উঠান বৈঠক

১১

কালিহাতী দলিল লেখক কল্যাণ সমিতির নির্বাচন ৩০ নভেম্বর, মনোনয়নপত্র বিক্রি শুরু ৮ নভেম্বর

১২

বগুড়ার সান্তাহারে ডিএনসির অভিযান: ১০২ পিস ইয়াবা ও ১০০ গ্রাম গাঁজাসহ তালিকাভুক্ত দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৩

নরসিংদীর, শিবপুরে তেল কম দেওয়ায় পাঠান ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা

১৪

নরসিংদীর, শিবপুরে তেল কম দেওয়ায় পাঠান ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা

১৫

সেনবাগে ৬২ হাজার পিস ইয়াবাসহ মিনি ট্রাকের হেলপার গ্রেপ্তার, চালক পলাতক

১৬

দিনাজপুর-ঠাকুরগাঁও সীমান্তে ১০ মাসে ৪৫ কোটি টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ

১৭

টেকনাফে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

১৮

টেকনাফে দুই বাড়ি থেকে ২০ হাজার ইয়াবা উদ্ধার

১৯

ফকিরহাটে নতুন কুঁড়ি স্পোটর্স প্রতিযোগিতার উদ্বোধন

২০