মোঃমামুন হোসেন,আশুলিয়া প্রতিনিধিঃ
১৭ অক্টোবর ২০২৬, ৯:০২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২১ জন

আশুলিয়ায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

 

 

আশুলিয়ায় সাংবাদিক জাহাঙ্গীর আলম প্রধানকে পথরোধ করে মারধরের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দিয়েছে।

 

এ ঘটনায় জামাল হোসেন মুকুলের স্ত্রী মোছা. আলো বেগম (৪০) ও অজ্ঞাতনামা আরও কয়েকজনের বিরুদ্ধে আশুলিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী সাংবাদিক। তিনি দৈনিক বাংলাবাজার পত্রিকায় কর্মরত আছেন।

 

জিডি সূত্রে জানা যায়, গত ১৬ অক্টোবর রাত আনুমানিক ১০টার দিকে মোটরসাইকেলে বাসায় ফেরার পথে আশুলিয়ার বাইপাইল শান্তিনগর এলাকায় সিদ্দিকের বাড়ির সামনে পৌঁছালে একদল ব্যক্তি তাঁর পথরোধ করেন। এ সময় তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ ও মারধরের চেষ্টা করা হয়। পাশাপাশি প্রাণনাশের হুমকি দেওয়া হয়।

 

সাংবাদিক জাহাঙ্গীর আলম প্রধানের দাবি, ওই সময় এলাকাটি নির্জন ছিল এবং আশপাশের দোকানপাট বন্ধ ছিল। পরিস্থিতি বুঝে তিনি সিদ্দিকের বাড়িতে আশ্রয় নেন এবং চিৎকার করলে বাড়ি থেকে লোকজন বেরিয়ে আসেন। পরে অভিযুক্তরা সেখান থেকে সরে যান। এ সময় অন্ধকারে আরও কয়েকজন সশস্ত্র অবস্থায় ছিলেন বলে দাবি তাঁর। তাঁদের নেতৃত্বে কাউছার নামে এক ব্যক্তি ছিলেন বলেও জানান তিনি।

 

জাহাঙ্গীর আলম প্রধানের অভিযোগ, জামাল হোসেন মুকুলের বিরুদ্ধে অতীতে প্রতারণার অভিযোগ সংক্রান্ত সংবাদ প্রকাশের পর থেকেই তাঁকে হুমকি-ধমকি দেওয়া হচ্ছিল। ওই সংবাদ প্রকাশের জের ধরে এ ঘটনা ঘটেছে বলে তাঁর সন্দেহ।

 

এ ঘটনায় নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে জড়িতদের শনাক্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তিনি। এ বিষয়ে আশুলিয়া থানায় সাধারণ ডায়েরি করে পুলিশের সহযোগিতা চেয়েছেন ওই সাংবাদিক।

 

আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ ফেরদৌস আলী বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়েছি। আশপাশের লোকজনের সাথে কথা বলে ঘটনার সত্যতা পেয়েছি।

 

তবে অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। পুলিশি তদন্তে ঘটনার প্রকৃত কারণ ও জড়িত ব্যক্তিদের পরিচয় নিশ্চিত হওয়া যাবে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

​তাজহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়: শিক্ষার্থীদের কাছ থেকে মাসিক ২০ টাকা আদায়ের অভিযোগ, অভিভাবক মহলে তীব্র ক্ষোভ

১

দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন, মণ্ডপ পরিদর্শনে রংপুর রিজিয়নের ভারপ্রাপ্ত কমান্ডার

২

ভলান্টিয়ার এওয়ার্ড-২০২৬, যুব সংগঠন আর্থিক অনুদান প্রদান।

৩

শিরখাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় সবুজ বাঘা জনগণের দোয়া, ভালোবাসা ও সমর্থন নিয়ে এগিয়ে যাওয়ার প্রত্যাশা

৪

শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন ৪নং গোবিন্দশ্রী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ কামরুল হাসান 

৫

পীরগঞ্জ সীমান্তে ৪২ বিজিবির অভিযান, ১৫৫ পিস ইয়াবা উদ্ধার

৬

রিয়াদগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করলো বাংলাদেশ বিমান এয়ারলাইন্স

৭

কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৬০ হাজার ৩০০ টাকা জরিমানা

৮

আশুলিয়ায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

৯

টেকনাফে এপিবিএনের অভিযানে নিখোঁজ শিশু উদ্ধার

১০

ফুলবাড়ী ব্যাটালিয়ান ২৯ বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণের মাদকদ্রব্য আটক 

১১

টেকনাফে ৪০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

১২

বালিয়াডাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা ও ৬০টি মশারি বিতরণ

১৩

সাদুল্লাপুরে ব্রিজের নিচে পানিতে ভাসছিল অজ্ঞাত নারীর মরদেহ, উদ্ধার করল পুলিশ

১৪

রামুতে ২৮ কেজি গাঁজাসহ ৩ রোহিঙ্গা গ্রেপ্তার

১৫

দেশের প্রতিটি জায়গায় পরিচ্ছন্নতা অভিযান চালাবে সরকার- কুমিল্লায় -কৃষিমন্ত্রী

১৬

দামুড়হুদায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু, সকালে মরদেহ উদ্ধার পুলিশের

১৭

৩৮ বছরের রাজনৈতিক পথচলায় পনির খন্দকার ছাত্রদল থেকে স্বেচ্ছাসেবক দল, রাজনীতির পাশাপাশি সাংবাদিকতায়ও যুক্ত

১৮

দামুড়হুদার মুন্সিপুর সীমান্তে ১ কোটি ৩৫ লাখ টাকার স্বর্ণসহ আটক ১

১৯

আদমদীঘিতে পরিবেশ আইন লঙ্ঘনের অভিযোগে বুশরা, বৈশাখীসহ ১৩ চালকলকে শোকজ

২০