মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার:
৮ সেপ্টেম্বর ২০২৬, ৯:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩২ জন

কালীগঞ্জে যুবককে মারধর, অপহরণচেষ্টা ও ছিনতাইয়ের অভিযোগ

গাজীপুরের কালীগঞ্জে পূর্ববিরোধের জের ধরে এক যুবককে মারধর, অপহরণের চেষ্টা, টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে চারজনের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগীর স্বজন থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার বক্তারপুর ইউনিয়নের উত্তর খৈকড়া এলাকার বাসিন্দা বেনজীর আহমদের নাতি সাহেদ হাসান লিওন গাড়ি চালিয়ে জীবিকা নির্বাহ করেন। দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয় নিয়ে খৈকড়া গ্রামের সৃজন আকন্দ (২৫), মীর হোসেন (৩০), লিছান আকন্দ (২২) ও রাসেদ বাউল (৩৫) গণের সঙ্গে তার বিরোধ চলে আসছিল।

তারই ধারাবাহিকতায় সোমবার (৭ সেপ্টেম্বর) রাত আনুমানিক সাড়ে ৭টার দিকে বক্তারপুর বাজার হতে বাড়ি ফেরার পথে বাবুর বাড়ীর সামনে রাস্তায় পৌছা মাত্র তার পথরোধ করে লোহার রডসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে সাহেদ হাসানের ওপর হামলা চালান। তাকে মারধরের পর রশি দিয়ে হাত, পা ও কোমড়ে বেধে রাস্তায় ফেলে রাখে। পরে তার গলায় ধারালো ছুরি ধরিয়া তার নিকট মাদক পাওয়া গেছে বলে তাকে জোরপূর্বক একটি ভিডিও ধারণ করে স্বীকারোক্তি দিতে চাপ প্রয়োগ করেন। পরে তাকে একটি নির্জন স্থানে নিয়ে মারধর করে তার শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আহত করেন।

এ সময় সন্ত্রাসীরা সাহেদ হাসানের কাছ থেকে ২৫ হাজার টাকা এবং প্রায় ১৫ হাজার টাকা মূল্যের একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন নিয়ে যায়। স্থানীয় লোকজন ও স্বজনদের সহযোগিতায় আহত সায়েদ হাসানকে উদ্ধার করে চিকিৎসার জন্য কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা প্রদান করা হচ্ছে।

এ ঘটনায় সাহেদ হাসানের নানা বাদী হয়ে সৃজন আকন্দ, মীর হোসেন, লিছান আকন্দ ও রাসেদ বাউল সহ অজ্ঞাত ২/৩ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের আবেদন করেছেন।

এ বিষয়ে অভিযুক্ত সৃজন আকন্দ বলেন, কিছুদিন পূর্বে তারা আমাকে মাদকের সাথে জড়িত বলে মারধর করেছে। গতকাল স্থাণীয়রা সাহেদ হাসান লিওনকে মাদক সহ পেয়েছে তাই তাকে মারধর করা হয়েছে।

এ বিষয়ে মীর হোসেন বলেন, আমি একজন প্রবাসী। সাহেদ হাসান লিওনকে মারধরের কথা স্বীকার করে বলেন স্থাণীয়রা লিওনের সাথে বড়ি পাইছিল। তাই তাকে আটক করে মারধর করা হয়েছে। টাকা ও মোবাইল ফোন ছিনতাইয়ের বিষয়টি মিথ্যা।

কালীগঞ্জ থানার অফিসার অফিসার ইনচার্জ মো. জাকির হোসেন বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হইবে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবাবগঞ্জে নিখোঁজের ৪ দিন পর টয়লেটের ট্যাংকিতে মিলল মরদেহ, গ্রেফতার ১

টেকনাফে অপহৃত বাঙালি যুবক উদ্ধার, পালিয়ে গেল অপহরণকারীরা

উল্লাপাড়ায় আমান ফিড মিলের শ্রমিকদের ধর্মঘট ও মানববন্ধন

ঢাংগীপুকুরী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন যুবদল নেতা মুন্না

টেকনাফে ৪২ কোটি টাকার ইয়াবার চালান জব্দ, আটক ২

টেকনাফে কর্মরত ১৬ এপিবিএনের কনস্টেবল ৫৪ হাজার ইয়াবাসহ আটক

পঞ্চগড়ে প্রাণবিন্দু ব্লাড ফাউন্ডেশনের ফ্রি ব্লাড ক্যাম্পিং

খুলনার বটিয়াঘাটায় বাদাবন সংঘের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

রুনা লায়লার মৃত্যুর গুজব’ যা বললেন তার মেয়ে

১০

সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ

১১

শাহরুখের সিনেমায় দীর্ঘ ২০ বছর পর এই জুটি রানি-অভিষেক

১২

গ্যাস সংকট মোকাবেলায় সরকারের একগুচ্ছ নতুন পরিকল্পনা

১৩

ঢাকা-চট্টগ্রাম রুটে চলবে ইলেকট্রিক ট্রেন: প্রধানমন্ত্রী

১৪

ইরানের গোপন পারমাণবিক ঘাঁটির নির্মাণ তৎপরতা ধরা পড়ল স্যাটেলাইটে

১৫

চকরিয়ায় যাত্রী ছাউনির পেছনে মিলল দেশীয় একনলা বন্দুক, উদ্ধার র‌্যাবের

১৬

লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা

১৭

মিয়ানমার থেকে ইয়াবা এনে ধরা, টেকনাফে যুবক আটক

১৮

নওগাঁয় স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, সোনা-নগদ টাকা লুটের অভিযোগ

১৯

নওগাঁয় খেলাধুলার সময় বজ্রপাতে প্রাণ গেল এক কিশোরের

২০