ডেক্স রিপোর্ট:
১৬ নভেম্বর ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৪৬ জন

ধান ও চাল সংগ্রহে নতুন দর নির্ধারণ, কেজিতে ধান ৩৫ টাকা

 

আসন্ন মৌসুমে সরকারিভাবে ধান ও চাল সংগ্রহের নতুন মূল্য নির্ধারণ করেছে সরকার। সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি কেজি ধান ৩৫ টাকা, সেদ্ধ চাল ৪৯ টাকা এবং আতপ চাল ৪৮ টাকা দরে কেনা হবে।

 

নির্ধারিত দরে সরকার মোট ৩ লাখ মেট্রিক টন ধান, ৫ লাখ মেট্রিক টন সেদ্ধ চাল এবং ৫০ হাজার মেট্রিক টন আতপ চাল সংগ্রহ করবে।

 

জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য সেলিমুজ্জামান মোল্যার এক প্রশ্নের লিখিত জবাবে এ তথ্য জানান খাদ্যমন্ত্রী আফরোজা খানম। রোববার অনুষ্ঠিত অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

 

খাদ্যমন্ত্রী জানান, গত ৮ নভেম্বর খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির (এফপিএমসি) সভায় ধান ও চালের সংগ্রহমূল্য এবং সামগ্রিক লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়।

 

এদিকে, গোপালগঞ্জ জেলায় ধান ও চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নিয়ে সংসদ সদস্যের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, মাঠপর্যায়ে ধানের সামগ্রিক উৎপাদন এবং চালকলগুলোর পাক্ষিক ছাঁটাই সক্ষমতা বিবেচনায় নেওয়া হচ্ছে। এসব তথ্য পর্যালোচনা শেষে দ্রুতই গোপালগঞ্জ জেলার জন্য ধান ও চাল সংগ্রহের সুনির্দিষ্ট লক্ষ্যমাত্রা বরাদ্দ দেওয়া হবে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দীর্ঘদিন পর বাগেরহাট জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি সুজন মোল্লা, সম্পাদক সোহাগ

১

কালিয়াকৈরে স্বস্তি ফিরছে,২০ কারখানা বন্ধ, ছাত্রলীগের ২০ জনের জামিন নামঞ্জুর

২

অষ্টগ্রামে মাদকবিরোধী প্রতিবাদের জেরে মামলা: হাজিরা দিতে গিয়ে কারাগারে যুবক

৩

গোপালগঞ্জে দুই হাজারের বেশি পুলিশ মোতায়েন, পাঁচ থানায় গ্রেপ্তার: ডিআইজি

৪

বগুড়ার বিভিন্ন এলাকায় মঙ্গলবার টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ

৫

৬

খুলনায় ডিবির বিশেষ অভিযান: ৫৫ বাড়িতে তল্লাশি, ইয়াবাসহ গ্রেফতার ৪

৭

পঞ্চগড়ে নিখোঁজ স্কুলছাত্র সিয়ামের সন্ধানে মানববন্ধন, সড়ক অবরোধ, 

৮

হাবিপ্রবিতে প্যানজিনোম প্রযুক্তিতে জলবায়ু-সহনশীল বাকহুইটের উন্নত জাত উদ্ভাবন নিয়ে আন্তর্জাতিক সেমিনার

৯

হাবিপ্রবির উদ্যোগে বিনামূল্যে পশু চিকিৎসাসেবা পেলেন প্রান্তিক কৃষকরা

১০

বাংলাদেশ আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্ট আইপিসি রাজধানীর (ঢাকা দঃ)সুএাপুর থানার,শাখা সভাপতি নির্বাচিত

১১

পাথরঘাটায় দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১২

গাইবান্ধায় মুসলিম নিকাহ রেজিস্ট্রারদের ৮ দফা দাবিতে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি

১৩

শ্রীমঙ্গলে প্রান্তিক জনগোষ্ঠীর সমস্যা, অধিকার ও উন্নয়ন অগ্রাধিকার নিয়ে বার্ষিক পাবলিক টাউন হল সভা

১৪

উখিয়ার মাছকারিয়া বিলে বন বিভাগের অভিযান, ৩ হাজার মিটার জাল জব্দ

১৫

টেকনাফে রোহিঙ্গা ক্যাম্প থেকে ১০০ ক্যান বিয়ার উদ্ধার

১৬

সখীপুরে চার সাংবাদিক গ্রেপ্তারের প্রতিবাদে মির্জাপুর চত্বরে মানববন্ধন ও সমাবেশ

১৭

নাশকতার অর্থায়নে নেপথ্যের নেটওয়ার্ক: অর্থদাতা ও পরিকল্পনাকারীদের শনাক্তে তদন্ত জরুরি

১৮

সীমান্তে ৫৯ বিজিবির অভিযান কোটি টাকার ভারতীয় মোবাইল ও পাথরভর্তি ট্রাকসহ আটক ১

১৯

সীমান্তে মাদক পাচারের অপচেষ্টা ব্যর্থ, বিরলে ৯৫ হাজার টাকার ট্যাবলেট উদ্ধার বিজিবির

২০