মোঃ আইনুল ইসলাম বার্তা সম্পাদক
১৭ নভেম্বর ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৬০ জন

সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান জোরদার, পীরগঞ্জে ৫৭ হাজার টাকার নিষিদ্ধ সিরাপ জব্দ

 

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সীমান্তে চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১৯২ বোতল বিক্রয় নিষিদ্ধ সিরাপ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধারকৃত সিরাপের সিজার মূল্য নির্ধারণ করা হয়েছে ৫৭ হাজার ৬০০ টাকা।

দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধীনস্থ দানাজপুর বিওপির সদস্যরা গত ১৬ নভেম্বর দিবাগত রাতে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলাধীন সীমান্তবর্তী এলাকায় এ অভিযান পরিচালনা করেন। অভিযান চলাকালে সন্দেহভাজন এলাকায় তল্লাশী চালিয়ে এসব সিরাপ উদ্ধার করা হয়।

 

বিজিবি জানায়, সীমান্ত দিয়ে অবৈধ পণ্য ও মাদকদ্রব্যের অনুপ্রবেশ প্রতিরোধ এবং সীমান্ত অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিত গোয়েন্দা নজরদারী, টহল ও বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই অংশ হিসেবে এ অভিযান চালানো হয়।

 

উদ্ধারকৃত সিরাপের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। একই সঙ্গে এসব পণ্যের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারী ও অনুসন্ধান কার্যক্রম অব্যাহত রয়েছে।

 

দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান জানান, সীমান্ত দিয়ে যেকোনো ধরনের অবৈধ পণ্য ও মাদকদ্রব্যের অনুপ্রবেশ রোধে বিজিবি সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়ীত্ব পালন করছে। সীমান্ত অপরাধে জড়িতদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।

 

এ ধরনের অপরাধ দমনে গোয়েন্দা নজরদারি, নিয়মিত টহল ও বিশেষ অভিযান আরও জোরদার করা হবে। সীমান্ত এলাকায় অবৈধ পণ্য ও মাদকদ্রব্যের চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান জননিরাপত্তা ও সীমান্ত সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্ট মহল মনে করছে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টেকনাফের হোয়াইক্যংয়ে ৩২ হাজার ইয়াবা জব্দ, আটক ২

১

কমলগঞ্জে ২৪ নভেম্বর মহারাসলীলার ১৮৪তম আসর

২

কালিয়াকৈরে জমি দখলের চেষ্টা, গাছ কাটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

৩

পতেঙ্গায় মিয়ানমারে পাচারের সময় ৩৭ হাজার ৫০০ কেজি সিমেন্ট জব্দ, আটক ১

৪

টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

৫

জলবায়ু ন্যায়বিচারের দাবিতে টেকনাফে ২০০ তরুণের পদযাত্রা

৬

পীরগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ ও ল্যাপটপ বিতরণ

৭

বাগেরহাটে সুশীল সমাজের সংগঠনগুলোর ঐক্য ও সক্ষমতা জোরদারে মাধ্যেম প্রকল্পের সমাপনী

৮

উখিয়ায় ৪ কোটি ২০ লাখ টাকার ইয়াবাসহ আটক ২

৯

টেকনাফে মালয়েশিয়ায় পাচারের আগে ৫ জনকে উদ্ধার করল বিজিবি

১০

কুরিয়ার গোডাউন থেকে ৬ হাজার ট্যাপেন্টাডল উদ্ধার, মাদকবিরোধী অভিযানে ডিবির সাফল্য

১১

ফরিদগঞ্জে সাবেক ইউপি চেয়ারম্যানসহ আ.লীগের তিন নেতাকর্মী গ্রেপ্তার

১২

হ্নীলা উত্তর শাখা কৃষকদলের কমিটিতে নাম অন্তর্ভুক্তি নিয়ে তাওহিদুল ইসলাম আরজু’র প্রতিবাদ

১৩

আদমদীঘিতে ট্রেনে কাটা পড়ে গৃহবধূর মর্মান্তিক মৃত্যু

১৪

বগুড়ার শেরপুরে ৩০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

১৫

পীরগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ ও ল্যাপটপ বিতরণ

১৬

অষ্টগ্রামে রাতের অন্ধকারে মেঘনা নদী থেকে অবৈধ বালু উত্তোলন: তীব্র ভাঙনে হুমকির মুখে জনপদ

১৭

সাগরে যাওয়ার প্রস্তুতির মধ্যেই ট্রলারে বিস্ফোরণ, দগ্ধ ৩ ‎

১৮

বগুড়ায় মোটরসাইকেল-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল দুই ইউপি সদস্যের

১৯

পঞ্চগড়ে মেঘে ঢাকা আর ঘন কুয়াশায় বাড়ছে শীতের অনুভূতি

২০