মোঃমামুন হোসেন,ফরিদগঞ্জ প্রতিনিধিঃ
১৭ নভেম্বর ২০২৬, ৮:৫৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১২ জন

ফরিদগঞ্জে সাবেক ইউপি চেয়ারম্যানসহ আ.লীগের তিন নেতাকর্মী গ্রেপ্তার

 

চাঁদপুরের ফরিদগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে স্থানীয় এক সাবেক ইউপি চেয়ারম্যান ও দলের বিভিন্ন স্তরের পদধারী নেতা রয়েছেন।

 

সোমবার (১৬ নভেম্বর ২০২৬) রাতে ফরিদগঞ্জ থানা পুলিশ এই অভিযান পরিচালনা করে। থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এরশাদ উল্লাহর সার্বিক দিকনির্দেশনায় এসআই মো. রাকিবুল হাসান ও মোহাম্মদ হুমায়ুন কবির সঙ্গীয় ফোর্স নিয়ে এই অভিযান পরিচালনা করেন।

 

অভিযানে গ্রেফতারকৃতরা হলেন , চরদুঃখিয়া পশ্চিম ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, হাসান আবদুল হাই (৫৫) গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ও উপজেলা যুবলীগের সদস্য মজিবুর রহমান ভূঁইয়া (৩৭) এবং পাইকপাড়া দক্ষিণ ইউনিয়ন ছাত্রলীগের কর্মী মাহবুব শেখ (৩২)।

 

পুলিশ সূত্রে জানা যায়, সারাদেশের ন্যায় সকল ধরনের নাশকতা ঠেকাতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সন্ত্রাসী বিরোধী আইনে নিয়মিত মামলা দায়ের করে মঙ্গলবার(১৭ নভেম্বর) দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।

 

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এরশাদ উল্ল্যাহ জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যেকোনো ধরনের গোপন নাশকতা ও অপ্রীতিকর ঘটনা ঠেকাতে আমাদের এই বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। অপরাধীদের আইনের আওতায় আনতে এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সবসময় কঠোর ও সতর্ক অবস্থানে রয়েছে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টেকনাফের হোয়াইক্যংয়ে ৩২ হাজার ইয়াবা জব্দ, আটক ২

১

কমলগঞ্জে ২৪ নভেম্বর মহারাসলীলার ১৮৪তম আসর

২

কালিয়াকৈরে জমি দখলের চেষ্টা, গাছ কাটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

৩

পতেঙ্গায় মিয়ানমারে পাচারের সময় ৩৭ হাজার ৫০০ কেজি সিমেন্ট জব্দ, আটক ১

৪

টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

৫

জলবায়ু ন্যায়বিচারের দাবিতে টেকনাফে ২০০ তরুণের পদযাত্রা

৬

পীরগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ ও ল্যাপটপ বিতরণ

৭

বাগেরহাটে সুশীল সমাজের সংগঠনগুলোর ঐক্য ও সক্ষমতা জোরদারে মাধ্যেম প্রকল্পের সমাপনী

৮

উখিয়ায় ৪ কোটি ২০ লাখ টাকার ইয়াবাসহ আটক ২

৯

টেকনাফে মালয়েশিয়ায় পাচারের আগে ৫ জনকে উদ্ধার করল বিজিবি

১০

কুরিয়ার গোডাউন থেকে ৬ হাজার ট্যাপেন্টাডল উদ্ধার, মাদকবিরোধী অভিযানে ডিবির সাফল্য

১১

ফরিদগঞ্জে সাবেক ইউপি চেয়ারম্যানসহ আ.লীগের তিন নেতাকর্মী গ্রেপ্তার

১২

হ্নীলা উত্তর শাখা কৃষকদলের কমিটিতে নাম অন্তর্ভুক্তি নিয়ে তাওহিদুল ইসলাম আরজু’র প্রতিবাদ

১৩

আদমদীঘিতে ট্রেনে কাটা পড়ে গৃহবধূর মর্মান্তিক মৃত্যু

১৪

বগুড়ার শেরপুরে ৩০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

১৫

পীরগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ ও ল্যাপটপ বিতরণ

১৬

অষ্টগ্রামে রাতের অন্ধকারে মেঘনা নদী থেকে অবৈধ বালু উত্তোলন: তীব্র ভাঙনে হুমকির মুখে জনপদ

১৭

সাগরে যাওয়ার প্রস্তুতির মধ্যেই ট্রলারে বিস্ফোরণ, দগ্ধ ৩ ‎

১৮

বগুড়ায় মোটরসাইকেল-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল দুই ইউপি সদস্যের

১৯

পঞ্চগড়ে মেঘে ঢাকা আর ঘন কুয়াশায় বাড়ছে শীতের অনুভূতি

২০