সাদ্দাম হোসেন সাজ্জাদ:
১৭ নভেম্বর ২০২৬, ৯:১৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২০ জন

উখিয়ায় ৪ কোটি ২০ লাখ টাকার ইয়াবাসহ আটক ২

কক্সবাজারের উখিয়ায় মিয়ানমার থেকে ইয়াবা পাচারের সময় ১ লাখ ৪০ হাজার পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৪ কোটি ২০ লাখ টাকা।

 

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৭টার দিকে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) অধীন পালংখালী বিওপির বিশেষ টহল দল সীমান্তবর্তী মিজানের ঘের এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করে।

 

আটক ব্যক্তিরা হলেন—উখিয়ার ৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মো. মোক্তার হোসেনের ছেলে মো. জোবায়ের (২০) এবং ৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মো. ওলি হোসেনের ছেলে রহিম মোল্লা (২৮)।

 

বিজিবি সূত্রে জানা যায়, নিয়মিত টহল চলাকালে মিয়ানমার থেকে পোটলা হাতে দুই ব্যক্তিকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখে সন্দেহ হয় টহল দলের। পরে তাঁদের চ্যালেঞ্জ করলে তাঁরা দৌড়ে পালানোর চেষ্টা করেন। এ সময় বিজিবি সদস্যরা ধাওয়া করে তাঁদের আটক করেন।

 

পরে তাঁদের সঙ্গে থাকা তিনটি পোটলা তল্লাশি করে খাকি রঙের প্যাকেটে মোড়ানো নীল রঙের ১৪ কার্টনে মোট ১ লাখ ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

 

বিজিবির প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা মিয়ানমার সীমান্ত থেকে ইয়াবা সংগ্রহ করে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে বহন করছিলেন বলে স্বীকার করেছেন বলে জানানো হয়।

 

উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, মাদক সরবরাহকারী ও এর সঙ্গে জড়িত চোরাকারবারিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

 

উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীন উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) সীমান্ত নিরাপত্তা রক্ষা এবং মাদক ও চোরাচালান প্রতিরোধে দায়িত্ব পালন করছে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টেকনাফের হোয়াইক্যংয়ে ৩২ হাজার ইয়াবা জব্দ, আটক ২

১

কমলগঞ্জে ২৪ নভেম্বর মহারাসলীলার ১৮৪তম আসর

২

কালিয়াকৈরে জমি দখলের চেষ্টা, গাছ কাটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

৩

পতেঙ্গায় মিয়ানমারে পাচারের সময় ৩৭ হাজার ৫০০ কেজি সিমেন্ট জব্দ, আটক ১

৪

টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

৫

জলবায়ু ন্যায়বিচারের দাবিতে টেকনাফে ২০০ তরুণের পদযাত্রা

৬

পীরগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ ও ল্যাপটপ বিতরণ

৭

বাগেরহাটে সুশীল সমাজের সংগঠনগুলোর ঐক্য ও সক্ষমতা জোরদারে মাধ্যেম প্রকল্পের সমাপনী

৮

উখিয়ায় ৪ কোটি ২০ লাখ টাকার ইয়াবাসহ আটক ২

৯

টেকনাফে মালয়েশিয়ায় পাচারের আগে ৫ জনকে উদ্ধার করল বিজিবি

১০

কুরিয়ার গোডাউন থেকে ৬ হাজার ট্যাপেন্টাডল উদ্ধার, মাদকবিরোধী অভিযানে ডিবির সাফল্য

১১

ফরিদগঞ্জে সাবেক ইউপি চেয়ারম্যানসহ আ.লীগের তিন নেতাকর্মী গ্রেপ্তার

১২

হ্নীলা উত্তর শাখা কৃষকদলের কমিটিতে নাম অন্তর্ভুক্তি নিয়ে তাওহিদুল ইসলাম আরজু’র প্রতিবাদ

১৩

আদমদীঘিতে ট্রেনে কাটা পড়ে গৃহবধূর মর্মান্তিক মৃত্যু

১৪

বগুড়ার শেরপুরে ৩০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

১৫

পীরগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ ও ল্যাপটপ বিতরণ

১৬

অষ্টগ্রামে রাতের অন্ধকারে মেঘনা নদী থেকে অবৈধ বালু উত্তোলন: তীব্র ভাঙনে হুমকির মুখে জনপদ

১৭

সাগরে যাওয়ার প্রস্তুতির মধ্যেই ট্রলারে বিস্ফোরণ, দগ্ধ ৩ ‎

১৮

বগুড়ায় মোটরসাইকেল-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল দুই ইউপি সদস্যের

১৯

পঞ্চগড়ে মেঘে ঢাকা আর ঘন কুয়াশায় বাড়ছে শীতের অনুভূতি

২০