বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি:
১৭ নভেম্বর ২০২৬, ৮:০১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৫ জন

অষ্টগ্রামে রাতের অন্ধকারে মেঘনা নদী থেকে অবৈধ বালু উত্তোলন: তীব্র ভাঙনে হুমকির মুখে জনপদ

কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামের বাঙ্গালপাড়া ইউনিয়নের লাউড়া নাজিরপুর এলাকায় রাতের অন্ধকারে মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব চলছে। একটি প্রভাবশালী চক্রের এমন নির্বিচারে বালু উত্তোলনের ফলে তীব্র নদীভাঙন ও পরিবেশগত বিপর্যয়ের মুখে পড়েছে পুরো জনপদ। হুমকির মুখে পড়েছে স্থানীয় নদী ব্যবস্থা এবং হাওরের জীববৈচিত্র্য।

​স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েক দিন ধরে রাতের আঁধারে ড্রেজার ও শক্তিশালী পাম্প বসিয়ে নদীগর্ভ থেকে অবৈধভাবে বালু তুলে নিচ্ছে একটি অসাধু চক্র। নদীর তলদেশ থেকে অপরিকল্পিতভাবে এই বালু উত্তোলনের ফলে নদী তীরবর্তী ফসলি জমি, বসতভিটা ও বিভিন্ন গ্রামীণ অবকাঠামো এখন চরম ভাঙনের মুখে পড়েছে। বিশেষ করে লাউড়া নাজিরপুর এলাকার বাসিন্দারা বাড়িঘর ও আবাদি জমি হারানোর আতঙ্কে দিন কাটাচ্ছেন। নোয়াগাঁও গ্রামে ইতিমধ্যে তীব্র ভাঙন দেখা দিয়েছে।

​সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে ইতোমধ্যে তীব্র সমালোচনার ঝড় উঠেছে। সচেতন নাগরিক ও স্থানীয় যুবসমাজ এই অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে অবিলম্বে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। ফেসবুকে এলাকাবাসী বিভিন্ন ছবি ও ভিডিও পোস্ট করে এই অপকর্মের সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

​স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালী চক্রটি রাতের অন্ধকারকে পুঁজি করে অবৈধ এই রমরমা বাণিজ্য চালিয়ে গেলেও কার্যকর কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না। এভাবে চলতে থাকলে বর্ষা কিংবা শুষ্ক মৌসুমে নদীভাঙনের তীব্রতা আরও মারাত্মক আকার ধারণ করবে এবং অত্র অঞ্চলের যোগাযোগ ও জনবসতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।

আইনশৃঙ্খলা সংশ্লিষ্টদের মতে, মেঘনা নদী থেকে এভাবে রাতের আঁধারে ড্রেজার দিয়ে বালু উত্তোলন সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ। ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’ এবং এর সংশোধিত

বিধান অনুযায়ী— পাম্প বা ড্রেজিং বা অন্য কোনো মাধ্যম ব্যবহার করে ভূ-গর্ভস্থ বা নদীর তলদেশ থেকে বালু বা মাটি উত্তোলন করা সম্পূর্ণ নিষিদ্ধ (আইনের ধারা ৫)।

সেতু, কালভার্ট, ডেম, ব্যারেজ, বাঁধ, সড়ক, মহাসড়ক, এবং অন্যান্য সরকারি-বেসরকারি গুরুত্বপূর্ণ অবকাঠামো বা বসতবাড়ির ১ কিলোমিটারের মধ্যে বালু বা মাটি উত্তোলন নিষিদ্ধ।

এই আইনের বিধান লঙ্ঘন করে অবৈধভাবে বালু উত্তোলন করলে অপরাধের জন্য সর্বোচ্চ ২ বছরের কারাদণ্ড এবং সর্বনিম্ন ৫ লাখ থেকে সর্বোচ্চ ৫০ লাখ টাকা পর্যন্ত অর্থদণ্ড হতে পারে। এছাড়া অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ড্রেজার, পাম্প ও অন্যান্য যন্ত্রপাতি বাজোপ্ত করার বিধান রয়েছে।

​এ বিষয়ে স্থানীয় সচেতন মহল ও এলাকাবাসী দ্রুত প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন, যাতে রাতের আঁধারে মেঘনার বুক থেকে বালু উত্তোলনের এই অপচেষ্টা অবিলম্বে চিরতরে বন্ধ করা যায় এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হয়।

​এ বিষয়ে অষ্টগ্রাম উপজেলা নির্বাহী অফিসার সাথী দাস জানান, বিষয়টি আমি অবগত আছি। খুব শীঘ্রই ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনা করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টেকনাফের হোয়াইক্যংয়ে ৩২ হাজার ইয়াবা জব্দ, আটক ২

১

কমলগঞ্জে ২৪ নভেম্বর মহারাসলীলার ১৮৪তম আসর

২

কালিয়াকৈরে জমি দখলের চেষ্টা, গাছ কাটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

৩

পতেঙ্গায় মিয়ানমারে পাচারের সময় ৩৭ হাজার ৫০০ কেজি সিমেন্ট জব্দ, আটক ১

৪

টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

৫

জলবায়ু ন্যায়বিচারের দাবিতে টেকনাফে ২০০ তরুণের পদযাত্রা

৬

পীরগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ ও ল্যাপটপ বিতরণ

৭

বাগেরহাটে সুশীল সমাজের সংগঠনগুলোর ঐক্য ও সক্ষমতা জোরদারে মাধ্যেম প্রকল্পের সমাপনী

৮

উখিয়ায় ৪ কোটি ২০ লাখ টাকার ইয়াবাসহ আটক ২

৯

টেকনাফে মালয়েশিয়ায় পাচারের আগে ৫ জনকে উদ্ধার করল বিজিবি

১০

কুরিয়ার গোডাউন থেকে ৬ হাজার ট্যাপেন্টাডল উদ্ধার, মাদকবিরোধী অভিযানে ডিবির সাফল্য

১১

ফরিদগঞ্জে সাবেক ইউপি চেয়ারম্যানসহ আ.লীগের তিন নেতাকর্মী গ্রেপ্তার

১২

হ্নীলা উত্তর শাখা কৃষকদলের কমিটিতে নাম অন্তর্ভুক্তি নিয়ে তাওহিদুল ইসলাম আরজু’র প্রতিবাদ

১৩

আদমদীঘিতে ট্রেনে কাটা পড়ে গৃহবধূর মর্মান্তিক মৃত্যু

১৪

বগুড়ার শেরপুরে ৩০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

১৫

পীরগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ ও ল্যাপটপ বিতরণ

১৬

অষ্টগ্রামে রাতের অন্ধকারে মেঘনা নদী থেকে অবৈধ বালু উত্তোলন: তীব্র ভাঙনে হুমকির মুখে জনপদ

১৭

সাগরে যাওয়ার প্রস্তুতির মধ্যেই ট্রলারে বিস্ফোরণ, দগ্ধ ৩ ‎

১৮

বগুড়ায় মোটরসাইকেল-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল দুই ইউপি সদস্যের

১৯

পঞ্চগড়ে মেঘে ঢাকা আর ঘন কুয়াশায় বাড়ছে শীতের অনুভূতি

২০