রাজশাহী প্রতিনিধি :
১৭ নভেম্বর ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩০ জন

রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের খড়খড়ি শাখায় গ্রাহক হয়রানির অভিযোগ, ব্যাংক নাকি পারিবারিক আড্ডাখানা

 

রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের খড়খড়ি শাখায় গ্রাহকসেবার মান নিয়ে ব্যাপক অসন্তোষ ও ক্ষোভ প্রকাশ করেছেন একাধিক গ্রাহক। শাখাটিতে অনিয়ম, অব্যবস্থাপনা, গ্রাহকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ এবং সেবা পেতে ভোগান্তির অভিযোগ উঠেছে।

 

অভিযোগ রয়েছে, শাখাটির ক্যাশিয়ার গ্রাহকদের সঙ্গে প্রায়ই অসৌজন্যমূলক ও অপমানজনক আচরণ করেন। অন্যদিকে, গ্রাহকদের অভিযোগ অনুযায়ী, দায়িত্ব পালনের পরিবর্তে শাখার কিছু কর্মকর্তা-কর্মচারী ব্যক্তিগত ও পারিবারিক গল্পগুজবে ব্যস্ত থাকেন। ফলে প্রয়োজনীয় ব্যাংকিং সেবা নিতে এসে গ্রাহকদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হয় এবং নানা ধরনের ভোগান্তির শিকার হতে হয়।

 

সবচেয়ে দুঃখজনক বিষয় হলো, শাখার ব্যবস্থাপকের সঙ্গে কথা বলে সমস্যার সমাধান চাইতে গেলে তিনি গ্রাহকদের সময় নেই বলে কথা বলেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

 

একটি সরকারি আর্থিক প্রতিষ্ঠানে সাধারণ মানুষ নিজেদের কষ্টার্জিত অর্থ জমা রাখেন এবং প্রয়োজনীয় আর্থিক সেবা পাওয়ার প্রত্যাশা করেন। সেখানে যদি গ্রাহকদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়, সেবা প্রদানে অবহেলা করা হয় এবং অভিযোগ জানাতে গিয়েও যথাযথ গুরুত্ব না দেওয়া হয়, তাহলে সাধারণ গ্রাহকরা যাবেন কোথায়?

 

গ্রাহকদের প্রশ্ন, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের খড়খড়ি শাখা কি জনগণকে ব্যাংকিং সেবা দেওয়ার প্রতিষ্ঠান, নাকি কর্মকর্তা-কর্মচারীদের ব্যক্তিগত ও পারিবারিক গল্পের আড্ডাখানা?

 

এ অবস্থায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট প্রশাসনের কাছে ভুক্তভোগী গ্রাহকদের দাবি—

 

১. খড়খড়ি শাখার অভিযোগগুলো নিরপেক্ষভাবে তদন্ত করতে হবে।

২. গ্রাহকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ খতিয়ে দেখতে হবে।

৩. দায়িত্বে অবহেলা ও গ্রাহকসেবায় গাফিলতির অভিযোগ তদন্ত করতে হবে।

৪. শাখার ব্যবস্থাপকের ভূমিকা খতিয়ে দেখতে হবে।

৫. সাধারণ গ্রাহকদের জন্য সম্মানজনক ও হয়রানিমুক্ত ব্যাংকিং সেবা নিশ্চিত করতে হবে।

 

এখন দেখার বিষয়, ব্যাংকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ গ্রাহকদের এসব অভিযোগের বিষয়ে কী পদক্ষেপ গ্রহণ করেন।

 

এ বিষয়ে সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া গেলে তা প্রকাশ করা হবে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টেকনাফের হোয়াইক্যংয়ে ৩২ হাজার ইয়াবা জব্দ, আটক ২

১

কমলগঞ্জে ২৪ নভেম্বর মহারাসলীলার ১৮৪তম আসর

২

কালিয়াকৈরে জমি দখলের চেষ্টা, গাছ কাটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

৩

পতেঙ্গায় মিয়ানমারে পাচারের সময় ৩৭ হাজার ৫০০ কেজি সিমেন্ট জব্দ, আটক ১

৪

টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

৫

জলবায়ু ন্যায়বিচারের দাবিতে টেকনাফে ২০০ তরুণের পদযাত্রা

৬

পীরগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ ও ল্যাপটপ বিতরণ

৭

বাগেরহাটে সুশীল সমাজের সংগঠনগুলোর ঐক্য ও সক্ষমতা জোরদারে মাধ্যেম প্রকল্পের সমাপনী

৮

উখিয়ায় ৪ কোটি ২০ লাখ টাকার ইয়াবাসহ আটক ২

৯

টেকনাফে মালয়েশিয়ায় পাচারের আগে ৫ জনকে উদ্ধার করল বিজিবি

১০

কুরিয়ার গোডাউন থেকে ৬ হাজার ট্যাপেন্টাডল উদ্ধার, মাদকবিরোধী অভিযানে ডিবির সাফল্য

১১

ফরিদগঞ্জে সাবেক ইউপি চেয়ারম্যানসহ আ.লীগের তিন নেতাকর্মী গ্রেপ্তার

১২

হ্নীলা উত্তর শাখা কৃষকদলের কমিটিতে নাম অন্তর্ভুক্তি নিয়ে তাওহিদুল ইসলাম আরজু’র প্রতিবাদ

১৩

আদমদীঘিতে ট্রেনে কাটা পড়ে গৃহবধূর মর্মান্তিক মৃত্যু

১৪

বগুড়ার শেরপুরে ৩০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

১৫

পীরগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ ও ল্যাপটপ বিতরণ

১৬

অষ্টগ্রামে রাতের অন্ধকারে মেঘনা নদী থেকে অবৈধ বালু উত্তোলন: তীব্র ভাঙনে হুমকির মুখে জনপদ

১৭

সাগরে যাওয়ার প্রস্তুতির মধ্যেই ট্রলারে বিস্ফোরণ, দগ্ধ ৩ ‎

১৮

বগুড়ায় মোটরসাইকেল-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল দুই ইউপি সদস্যের

১৯

পঞ্চগড়ে মেঘে ঢাকা আর ঘন কুয়াশায় বাড়ছে শীতের অনুভূতি

২০