সাদ্দাম হোসেন সাজ্জাদ :
১৫ সেপ্টেম্বর ২০২৬, ৬:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫০ জন

মিয়ানমারে পাচারের সময় ৭৫০ বস্তা সিমেন্টসহ পাঁচজনকে আটক করেছে কোস্ট গার্ড

সাদ্দাম হোসেন সাজ্জাদ : চট্টগ্রামের পতেঙ্গা থানার বহির্নোঙর এলাকায় মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়ার সময় ৭৫০ বস্তা সিমেন্টসহ পাঁচজনকে আটক করেছে কোস্ট গার্ড। এ সময় পাচারে ব্যবহৃত একটি কার্গো বোটও জব্দ করা হয়েছে।

কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পতেঙ্গা কোস্ট গার্ড আউটপোস্টের সদস্যরা বহির্নোঙর এলাকায় বিশেষ অভিযান চালান। এ সময় সন্দেহজনক একটি কার্গো বোটে তল্লাশি চালিয়ে ৭৫০ বস্তা সিমেন্ট পাওয়া যায়। প্রতিটি বস্তায় ৫০ কেজি করে মোট ৩৭ হাজার ৫০০ কেজি সিমেন্ট ছিল। জব্দ করা সিমেন্টের আনুমানিক মূল্য ৩ লাখ ৭৫ হাজার টাকা বলে জানিয়েছে কোস্ট গার্ড।

অভিযানে সিমেন্টসহ পাঁচজন পাচারকারীকে আটক এবং একটি কার্গো বোট জব্দ করা হয়। কোস্ট গার্ডের দাবি, সিমেন্টগুলো অবৈধভাবে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এসব তথ্য জানান। তিনি বলেন, জব্দ করা সিমেন্ট, বোট ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান কোস্ট গার্ডের এই কর্মকর্তা।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অষ্টগ্রামে নির্ধারিত সময়ের দুই ঘণ্টা আগেই বিদ্যালয়ে ছুটি, জানেন না শিক্ষা কর্মকর্তা

যশোরের ঝিকরগাছায় তরুণদের সামাজিক ও সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

ফুলবাড়ীতে শরৎ আগমন উপলক্ষে তিনদিনব্যাপী পণ্য প্রদর্শনী ও উদ্যোক্তা মেলার উদ্বোধন

মিয়ানমারে পাচারের সময় ৭৫০ বস্তা সিমেন্টসহ পাঁচজনকে আটক করেছে কোস্ট গার্ড

আমার জীবনের অন্যতম ছায়াবৃক্ষ ছিলেন লেঃ কঃ (অব:) জিল্লুর রহমান

বড় গোবিন্দপুর ব্রিজ এখন ‘মৃত্যুফাঁদ’, ঝুঁকিতে ১০ গ্রামের ১৫ হাজার মানুষ

রাণীশংকৈল সীমান্তে ১৪ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার

টেকনাফে এপি বি এন পুলিশ এর অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামি আটক

মান্দায় মাটির নিচ থেকে ২১০৫ লিটার চোলাই মদের উপকরণ উদ্ধার, আটক ১

গোবর আর কেঁচোতেই ভাগ্য বদল: পাঁচবিবিতে লাভজনক ভার্মি কম্পোস্ট কারখানা

১০

কালীগঞ্জে এনসিপি নেতার বিররুদ্ধে কলেজ ছাত্রীকে ধর্ষণের মামলা

১১

মাদক ও সন্ত্রাস দমনে পুলিশের সম্পৃক্ততা থাকলেও ছাড় নয়: কেএমপি কমিশনার

১২

নিখোঁজের একদিন পর খাল থেকে ২৫ বছরের যুবকের মরদেহ উদ্ধার

১৩

গাজীপুরের কালিয়াকৈর আন্তঃজেলা ডাকাত দলের ট্রাক সহ গ্রেপ্তার-৫

১৪

রাতে অভিযান চালিয়ে এজাহারভুক্ত আসামি গ্রেপ্তার করেন এপি বি এন

১৫

সোনাতলায় ১ বছরে ৭৩ ট্রান্সফরমার চুরি

১৬

যশোরের ঝিকরগাছায় আইন-শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত

১৭

আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকা দুর্নীতির অনুসন্ধানে দুদক

১৮

বদলগাছী ও সাপাহারে ডিবির অভিযানে হেরোইন-ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ২

১৯

১৫০ কেজি ইউরিয়া সার নিয়ে জব্দ ১

২০