মোঃ আশরাফুল ইসলাম, দিনাজপুর:
১৫ সেপ্টেম্বর ২০২৬, ৮:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৭৩ জন

ফুলবাড়ীতে শরৎ আগমন উপলক্ষে তিনদিনব্যাপী পণ্য প্রদর্শনী ও উদ্যোক্তা মেলার উদ্বোধন

মোঃ আশরাফুল ইসলাম, দিনাজপুর: দিনাজপুরের ফুলবাড়ীতে শরৎ আগমন উপলক্ষে উদ্যোক্তাদের সংগঠনের অংশগ্রহণে ‘ফুলবাড়ী যুব উদ্যোক্তা পরিবার’-এর উদ্যোগে তিনদিনব্যাপী পণ্য প্রদর্শনী ও উদ্যোক্তা মেলার উদ্বোধন করা হয়েছে।

১৫ সেপ্টেম্বর (মঙ্গলবার) বিকেল ৪ টায় ফুলবাড়ী উপজেলা সভাকক্ষে আয়োজিত এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহমেদ হাছান। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাইফ আব্দুল্লাহ মোস্তাফিন প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সারোয়ার হাসান, মৎস্য কর্মকর্তা রাশেদা আক্তার, ভেটেনারী সার্জন ডা. সজীব হাওলাদার, মহিলা বিষয়ক কর্মকর্তা রিতা মন্ডল, যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিম, আইসিটি অফিসার তাসলিমা খাতুন, জনপ্রকৌশলী কর্মকর্তা সোহানুর রহমান, উপজেলা একাডেমিক সুপারভাইজার শফিকুল ইসলামসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, উদ্যোক্তা ও সংগঠনের সদস্যরা প্রমুখ উপস্থিত ছিলেন।

আয়োজকেরা জানান, স্থানীয়ভাবে উদ্যোক্তা তৈরির পাশাপাশি তরুণ-তরুণীদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, দেশীয় পণ্যের প্রচার ও বাজার সম্প্রসারণ এবং ক্ষুদ্র উদ্যোক্তাদের মধ্যে পারস্পরিক যেুাগাযোগ ও সহযোগিতা বাড়ানোই এ আয়োজনের মূল উদ্দেশ্য। একই সঙ্গে নতুন উদ্যোক্তাদের নিজেদের পণ্য প্রদর্শন ও ক্রেতাদের কাছে সরাসরি পৌঁছানোর সুযোগ করে দিতেও এ মেলার আয়োজন করা হয়েছে।

ফুলবাড়ী যুব উদ্যোক্তা পরিবারের সভাপতি নারী উদ্যোক্তা ও সাংবাদিক কংকনা রায় এবং কোষাধ্যক্ষ নারী উদ্যোক্তা আইরিন আক্তার হিরা বলেন, ঘরে ঘরে উদ্যোক্তা থাকলেও প্রয়োজনীয় দিকনির্দেশনা, পুঁজি ও সহযোগিতার অভাবে অনেকেই এগিয়ে যেতে পারছেন না। উদ্যোক্তাদের এক প্ল্যাটফর্মে এনে পারস্পরিক সহযোগিতা বাড়াতেই এ আয়োজন। আমরা চাই সরকারিভাবে উদ্যোক্তাদের জন্য সহজ শর্তে ক্ষুদ্রঋণ, প্রশিক্ষণ, কারিগরি ও বাজারজাতকরণ সহায়তা নিশ্চিত করা হোক। পাশাপাশি জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন দিবস ও সরকারি আয়োজনে উদ্যোক্তা মেলার সুযোগ সৃষ্টি করলে স্থানীয় পণ্যের প্রচার ও বাজার সম্প্রসারণ হবে। ফুলবাড়ীর সব উদ্যোক্তাকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার পাশাপাশি সংশ্লিষ্ট সরকারি দপ্তর ও প্রতিষ্ঠানগুলোর সার্বিক সহযোগিতা কামনা করছি। তিনদিনব্যাপী এ মেলায় দর্শনার্থীরা বিভিন্ন স্টল ঘুরে দেশীয় পণ্য দেখতে ও পছন্দের পণ্য সংগ্রহ করতে পারবেন।

মেলায় উপজেলার বিভিন্ন এলাকার ১৫ জন তরুণ ও তরুণী উদ্যোক্তা ১৩টি স্টলে নিজেদের তৈরি ও বিপণনযোগ্য পণ্য নিয়ে অংশ নিয়েছেন। স্টলগুলোতে হস্তশিল্প ও হাতে তৈরি কাপড়, বিভিন্ন ধরনের গহনা, ঘরবাড়ি সাজসজ্জার সামগ্রী, দেশীয় পণ্যসহ নানা ধরনের মুখরোচক খাবার স্থান পেয়েছে। ব্যতিক্রমী ও নান্দনিক এসব পণ্য দেখতে এবং কিনতে মেলায় আগ্রহী মানুষের ব্যাপক উপস্থিতিও দেখা গেছে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁওয়ের উপনির্বাচনের রায় বিএনপির রাজনীতির সঠিকতার প্রমাণ- পঞ্চগড়ে পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

১

পঞ্চগড়ে চালু হলো দুস্থ মানুষের মেহমানখানা

২

নতুন কোচের পরিকল্পনা ও যাত্রীসেবার মানোন্নয়ন

৩

মিরপুরে অনুষ্ঠিত হলো ১ম প্যারা পিকলবল টুর্নামেন্ট ২০২৬

৪

সবচেয়ে বেশি সুসম্পর্ক হবে যার সঙ্গে তিনি হলেন মহান আল্লাহ

৫

শ্রীমঙ্গলে প্রথমবারের মতো তুলা চাষে নতুন সম্ভাবনা, তাপস কুর্মির ক্ষেতে ফুটেছে ফুল

৬

অবরোধ শেষে নদীতে যাওয়ার প্রস্তুত কালে বিদ্যুৎপৃষ্ট হয়ে জেলের মৃত্যু, আহত দুই

৭

উল্লাপাড়ায একই দোকানে কীটনাশক, সার ও চাল-আটা বিক্রয়

৮

১১ দলীয় ঐক্যের লংমার্চ উপলক্ষে ফুলতলায় প্রেস ব্রিফিং, শনিবার স্বাধীনতা চত্বরে পথসভা

৯

কোরআনের আলোয় আলোকিত সমাজ গড়ার প্রত্যয়ে দিনাজপুরে ৫ম তাফসীরুল কুরআন মাহফিল

১০

হাওরের মিঠামইনে বিডি ক্লিনের যাত্রা শুরু

১১

মায়ানমারে পাচারের সময় ৪০ টন সিমেন্টসহ ৮ পাচারকারী আটক

১২

সাংবাদিক আলিফ হত্যার বিচার দাবিতে কুমিল্লায় বিক্ষোভ-মানববন্ধন, সাগর-রুনী হত্যার বিচারও দাবি

১৩

চট্টগ্রাম বহিঃনোঙ্গরে জাহাজের নিরাপত্তা জোরদারে কোস্ট গার্ডের সমন্বয় সভা

১৪

রামুতে শিশু অপহরণ ও ধর্ষণ মামলার দুই আসামি গ্রেপ্তার

১৫

বিরল সীমান্তে ৪২ বিজিবির অভিযান, মালিকবিহীন ১০১ বোতল মদ উদ্ধার

১৬

দামুড়হুদায় অবৈধ দুই ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন

১৭

ঠাকূরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমিন বিজয়

১৮

বগুড়ায় বালুবোঝাই ট্রাকের চাপায় মোটরসাইকেলচালক নিহত, আহত দুই সহকর্মী

১৯

বগুড়ার নিশিন্দারা বেওড়াপাড়ায় আইন মেনে বাড়ি নির্মাণের আহ্বান সুলতান মাহমুদের

২০