ঝিকরগাছা প্রতিনিধি: 
১৫ সেপ্টেম্বর ২০২৬, ৯:১৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৪১ জন

যশোরের ঝিকরগাছায় তরুণদের সামাজিক ও সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

ঝিকরগাছা প্রতিনিধি: যশোরের ঝিকরগাছায় তরুণদের ‘সামাজিক ও আবেগীয় জীবনদক্ষতা’ বিষয়ক এক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় ঝিকরগাছা বিএম হাইস্কুলের হলরুমে অনুষ্ঠিত সেমিনারে বিদ্যালয়ের ১০শ্রেণির প্রায় ৪শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বাংলাদেশ’র ন্যাশনাল কনসালটেন্ট ড.মোঃ আব্দুল কাদের।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ওয়ার্ল্ড হেলথ অর্গানায়জেশন বাংলাদেশ এর সুইসাইড প্রিভেনশন স্পেশালাইজড ড.তানভীর হোসেন, ঝিকরগাছা উপজেলা সহকারি মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শহিদুল ইসলাম, ঝিকরগাছা বিএম হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নাজমুল আলম, ঝিকরগাছা প্রেস ক্লাবের সভাপতি মোঃ রফিকুল ইসলাম,মনের বন্ধু সংগঠনের ক্লিনিক্যাল সাইকোলজিস্ট মোহাঃ বারিউল ইসলাম প্রমূখ।

সেমিনারে বক্তারা ছাত্রীদের উদ্দেশ্যে বলেন, বর্তমান সময়ে তরুণদের শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষাই নয়, বরং আত্মবিশ্বাস, সহমর্মিতা, মানসিক সুস্থতা, ইতিবাচক চিন্তাভাবনা, নেতৃত্বের গুণাবলি ও সমস্যা সমাধানের দক্ষতা অর্জন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসব জীবনদক্ষতা তরুণদের ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক জীবনে ইতিবাচক ভূমিকা রাখতে সহায়তা করবে। বক্তারা আরও বলেন, সামাজিক ও মানসিক জীবনদক্ষতা বিকাশের মাধ্যমে তরুণদের মাদক, সহিংসতা, হতাশা এবং বিভিন্ন সামাজিক সমস্যা থেকে দূরে রাখা সম্ভব। একই সঙ্গে একটি মানবিক, দক্ষ ও দায়িত্বশীল প্রজন্ম গড়ে তুলতে এ ধরনের সচেতনতামূলক উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সেমিনারটি সংশ্লিষ্ট সরকারি দপ্তরের সহযোগিতায় এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) বাংলাদেশ ও গ্র্যান্ড চ্যালেঞ্জেস কানাডার (Grand Challenges Canada) সহায়তায় বাস্তবায়িত প্রকল্পের আওতায় অনুষ্ঠিত হয়। শেষে অংশগ্রহণকারীদের সঙ্গে মুক্ত আলোচনা অনুষ্ঠিত।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁওয়ের উপনির্বাচনের রায় বিএনপির রাজনীতির সঠিকতার প্রমাণ- পঞ্চগড়ে পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

১

পঞ্চগড়ে চালু হলো দুস্থ মানুষের মেহমানখানা

২

নতুন কোচের পরিকল্পনা ও যাত্রীসেবার মানোন্নয়ন

৩

মিরপুরে অনুষ্ঠিত হলো ১ম প্যারা পিকলবল টুর্নামেন্ট ২০২৬

৪

সবচেয়ে বেশি সুসম্পর্ক হবে যার সঙ্গে তিনি হলেন মহান আল্লাহ

৫

শ্রীমঙ্গলে প্রথমবারের মতো তুলা চাষে নতুন সম্ভাবনা, তাপস কুর্মির ক্ষেতে ফুটেছে ফুল

৬

অবরোধ শেষে নদীতে যাওয়ার প্রস্তুত কালে বিদ্যুৎপৃষ্ট হয়ে জেলের মৃত্যু, আহত দুই

৭

উল্লাপাড়ায একই দোকানে কীটনাশক, সার ও চাল-আটা বিক্রয়

৮

১১ দলীয় ঐক্যের লংমার্চ উপলক্ষে ফুলতলায় প্রেস ব্রিফিং, শনিবার স্বাধীনতা চত্বরে পথসভা

৯

কোরআনের আলোয় আলোকিত সমাজ গড়ার প্রত্যয়ে দিনাজপুরে ৫ম তাফসীরুল কুরআন মাহফিল

১০

হাওরের মিঠামইনে বিডি ক্লিনের যাত্রা শুরু

১১

মায়ানমারে পাচারের সময় ৪০ টন সিমেন্টসহ ৮ পাচারকারী আটক

১২

সাংবাদিক আলিফ হত্যার বিচার দাবিতে কুমিল্লায় বিক্ষোভ-মানববন্ধন, সাগর-রুনী হত্যার বিচারও দাবি

১৩

চট্টগ্রাম বহিঃনোঙ্গরে জাহাজের নিরাপত্তা জোরদারে কোস্ট গার্ডের সমন্বয় সভা

১৪

রামুতে শিশু অপহরণ ও ধর্ষণ মামলার দুই আসামি গ্রেপ্তার

১৫

বিরল সীমান্তে ৪২ বিজিবির অভিযান, মালিকবিহীন ১০১ বোতল মদ উদ্ধার

১৬

দামুড়হুদায় অবৈধ দুই ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন

১৭

ঠাকূরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমিন বিজয়

১৮

বগুড়ায় বালুবোঝাই ট্রাকের চাপায় মোটরসাইকেলচালক নিহত, আহত দুই সহকর্মী

১৯

বগুড়ার নিশিন্দারা বেওড়াপাড়ায় আইন মেনে বাড়ি নির্মাণের আহ্বান সুলতান মাহমুদের

২০