ইরান থেকে ‘ডার্টি বোমা’ বা তেজস্ক্রিয় বোমা হামলার তাৎক্ষণিক কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি মার্কওয়েন মুলিন এ বিষয়ে একটি নিরাপত্তা মূল্যায়নের সঙ্গে একমত পোষণ করেছেন।
বুধবার বিশ্বব্যাপী নিরাপত্তা হুমকি নিয়ে মার্কিন প্রতিনিধি পরিষদের হোমল্যান্ড সিকিউরিটি কমিটির এক শুনানিতে বিষয়টি উঠে আসে। এ সময় টেক্সাসের ডেমোক্র্যাট প্রতিনিধি আল গ্রিন ইরানের পক্ষ থেকে কোনো আসন্ন হুমকি রয়েছে কি না, তা জানতে চান। জবাবে মুলিন ইতিবাচক উত্তর দিয়ে ওই মূল্যায়নের সঙ্গে নিজের সম্মতির কথা জানান।
‘নাইন-ইলেভেনের ২৫ বছর পর মাতৃভূমির প্রতি বিশ্বব্যাপী হুমকি’ শীর্ষক এই শুনানিতে এফবিআই পরিচালক কাশ প্যাটেলের অনুপস্থিতিও আলোচনায় আসে। শুনানিতে অংশ না নেওয়ায় কমিটির চেয়ারম্যান অ্যান্ড্রু গারবারিনোর সমালোচনার মুখে পড়েন তিনি।
No tags found for this post.
মন্তব্য করুন