ইরানের সাম্প্রতিক হামলায় মার্কিন সেনাসদস্য আহত হয়েছেন এবং তাঁদের জরুরি চিকিৎসার জন্য সরিয়ে নেওয়া হয়েছে—এমন খবর নাকচ করেছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। বুধবার এক বিবৃতিতে এ ধরনের খবরকে সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা বলে আখ্যা দেয় সংস্থাটি।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় সেন্টকম জানায়, চলতি সপ্তাহে ইরানের কোনো হামলায় মার্কিন সামরিক বাহিনীর কোনো সদস্য আহত হননি। সব মার্কিন সেনাসদস্য বর্তমানে নিরাপদ ও অক্ষত রয়েছেন।
এ ছাড়া, কথিত হতাহতের ঘটনা নিয়ে অনলাইনে অপতথ্য ছড়ানোর জন্য ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) ঘনিষ্ঠ বিভিন্ন অ্যাকাউন্টের বিরুদ্ধে অভিযোগ তুলেছে সেন্টকম।
সংস্থাটির দাবি, হতাশা থেকেই আইআরজিসি-সংশ্লিষ্ট অ্যাকাউন্টগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিতভাবে এ ধরনের অসত্য তথ্য ও বিভ্রান্তিকর প্রচারণা চালিয়ে যাচ্ছে।
No tags found for this post.
মন্তব্য করুন