ডেস্ক রিপোর্ট :
১৯ নভেম্বর ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৯ জন

দুই দশকের বেশি সময় পর লালমনিরহাট সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান

দীর্ঘ দুই দশকেরও বেশি সময় পর লালমনিরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ৯টার দিকে রাজধানীর তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টারে করে লালমনিরহাটের উদ্দেশে রওনা হন তিনি।

 

প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ১০টায় লালমনিরহাট এয়ারফিল্ডে পৌঁছানোর পর ‘অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় বাংলাদেশ’ আয়োজিত প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন তিনি। এ সময় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসও পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী।

 

এরপর দুপুর পৌনে ১২টার দিকে সদর উপজেলার মহেন্দ্রনগর পানি নিষ্কাশন খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন তারেক রহমান। পাশাপাশি স্থানীয় উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করার কথা রয়েছে তার।

 

দুপুরে লালমনিরহাট সার্কিট হাউসে কিছু সময় বিরতির পর বেলা আড়াইটায় কালেক্টরেট মাঠে আয়োজিত ‘আলোকিত লালমনিরহাট’ শীর্ষক অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী। তার সফরকে কেন্দ্র করে ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

 

সফরের আনুষ্ঠানিকতা শেষে বিকেল সোয়া ৪টার দিকে হেলিকপ্টারে করে লালমনিরহাট থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে তার।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই দশকের বেশি সময় পর লালমনিরহাট সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান

১

ইরান থেকে ‘ডার্টি বোমা’ হামলার তাৎক্ষণিক ঝুঁকি নেই: যুক্তরাষ্ট্র

২

উত্তরায় সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার

৩

সেন্টকমের দাবি: ইরানি হামলায় কোনো মার্কিন সেনা আহত হননি

৪

মাদকের কালো অর্থনীতি: অর্থদাতা ও পৃষ্ঠপোষকদের শনাক্তে কার্যকর তদন্ত জরুরি

৫

এনসিপির পদ ছাড়লেন আবু হানিফ সিকদার, বললেন ‘আমি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক’

৬

টেকনাফে দেড় লাখ ইয়াবা উদ্ধার, মূল্য সাড়ে ৪ কোটি টাকা

৭

টেকনাফের বনে আহত হাতির শরীরে ৮ গুলির চিহ্ন, চিকিৎসা দিল বন বিভাগ

৮

আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে কিশোরগঞ্জে যুবদল-ছাত্রদলের মিছিল

৯

শ্যামনগরে ১২৮ প্রজাতির শাক-পাতা নিয়ে ‘শতেক রকমের কুড়িয়ে পাওয়া শাক-পাতার মেলা’

১০

রামপালে আইনশৃঙ্খলা সভায় কঠোর হুসিয়ারি ; নাশকতার চেষ্টা করলেই ব্যাবস্থা 

১১

নোয়াখালীর সংসদ সদস্য বরকত উল্লাহ বুলুর পদত্যাগের খবর গুজব

১২

ফার্মেসি কোর্সে বিসিডিএসের সম্পৃক্ততা বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে বগুড়ায় মানববন্ধন

১৩

মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান, বিরল সীমান্তে উদ্ধার ১ লাখ ৮ হাজার টাকার ট্যাপেন্টাডল

১৪

মুমিনের যে বৈশিষ্ট্যগুলো থাকা জরুরি

১৫

সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযান ৩১৭ বোতল এস্কাফ সিরাপ, চকো ডিএক্স ও মদ জব্দ

১৬

এস এম জিলানীর বাড়িতে হামলার প্রতিবাদে চন্দ্রায় স্বেচ্ছাসেবক দলের মিছিল

১৭

টেকনাফের হোয়াইক্যংয়ে ৩২ হাজার ইয়াবা জব্দ, আটক ২

১৮

কমলগঞ্জে ২৪ নভেম্বর মহারাসলীলার ১৮৪তম আসর

১৯

কালিয়াকৈরে জমি দখলের চেষ্টা, গাছ কাটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

২০