শাহিনুর রহমান, পঞ্চগড় প্রতিনিধি :
১৭ সেপ্টেম্বর ২০২৬, ৫:৫৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৯৮ জন

হাড়িভাসায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. সোহরাব হোসেনের বিদায় সংবর্ধনা

শাহিনুর রহমান, পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের ঘাগড়া দ্বারীকামারী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. সোহরাব হোসেনের অবসরজনিত বিদায় সংবর্ধনা, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১২টায় বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি, শিক্ষক-কর্মচারী, অভিভাবক ও শিক্ষার্থীদের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে অবসরগ্রহণকারী ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. সোহরাব হোসেনকে লাল গালিচায় ফুলের তোড়া দিয়ে বরণ করে নেওয়া হয়। এ সময় বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী, শিক্ষক-কর্মচারী এবং অভিভাবকদের মধ্যে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় সদর উপজেলা বিএনপির সভাপতি মো. আবু দাউদ প্রধান।

ঘাগড়া দ্বারীকামারী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও হাড়িভাসা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. জিয়াউল হক জিয়ারহ সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাড়িভাসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ নুর-ই আলম, হাড়িভাসা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান প্রধান বুলবুল এবং হাড়িভাসা ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য মো. জুলহাস উদ্দিন।
এ ছাড়া অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ, এলাকার গণ্যমান্য ব্যক্তি, বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী, অভিভাবক এবং বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠানে দায়িত্ব পালনের সময় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. সোহরাব হোসেনের কর্মজীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। তাঁর দীর্ঘদিনের দায়িত্ব পালন, শিক্ষার্থীদের প্রতি আন্তরিকতা এবং বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমে তাঁর অবদানের কথা স্মরণ করেন বক্তারা।

পরে অবসরগ্রহণকারী ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. সোহরাব হোসেনের সুস্থতা, দীর্ঘায়ু ও অবসর-পরবর্তী জীবনের সুখ-শান্তি ও কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও প্রাক্তন শিক্ষার্থীরা অংশ নিয়ে বিদায়ী ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে ফুলেল শুভেচ্ছা ও শুভকামনা জানান।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালিয়াকৈর নিষিদ্ধ আ:লীগের মিছিল ও নাশকতার মামলায় গ্রেপ্তার ৩

কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

দিনাজপুরে মাদকবিরোধী পৃথক অভিযান: ৩ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ৩

পঞ্চগড়ে শিক্ষার্থীকে অপহরণ-ধর্ষণের অভিযোগ, জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন

মধু চেনে মৌমাছি, মানুষ কি মানুষকে চেনে?*

দিনাজপুরের দুই সীমান্তে বিজিবির অভিযান, গাঁজা-ট্যাপেন্টাডলসহ আটক ৪

হাড়িভাসায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. সোহরাব হোসেনের বিদায় সংবর্ধনা

“পাঠদান বন্ধ, শ্রেণীকক্ষে প্রধান শিক্ষকের জন্মদিন!”: অষ্টগ্রামে চাঞ্চল্য

কিশোরগঞ্জের হাওরাঞ্চলের ভয়রা বধ্যভূমিতে ৫৬ বছর পর স্মৃতিফলক নির্মাণের উদ্যোগ

অষ্টগ্রামে ১৭৮ কোটি টাকা ব্যায়ে সেতু নির্মাণ কাজ বন্ধ, ঠিকাদার উধাও

১০

পীরগঞ্জে ইয়াবাসহ আটক ১, বিরলে উদ্ধার ৭০ ট্যাপেন্টাডল

১১

রংপুর টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

১২

রোহিঙ্গা ক্যাম্পে অভিযান পরিচালনা করে ১৫ জনকে আটক করেছে এপিবিএন

১৩

কিশোরগঞ্জের হাওরাঞ্চলে ২৩০ বিদ্যালয়ের ১৪৯ টিতেই নেই প্রধান শিক্ষক

১৪

গাজীপুরের কালিয়াকৈরে ময়লার স্তুপে পলিথিন দিয়ে ঢেকে দুর্গন্ধ নিয়ন্ত্রণের চেষ্টা

১৫

কালিয়াকৈরে অবস্থিত মকশ বিল হতে পারে গাজীপুরের মিনি কক্সবাজার

১৬

গাজীপুরের কালিয়াকৈরে প্রাথমিক বিদ্যালয়ে ৪টি তালা ভেঙে চুরি

১৭

ফুলবাড়ীতে প্রতারনা করে প্রতিবন্ধীর জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

১৮

সোনাতলায় রাস্তার পাশে থেকে নিখোঁজ কিশোর অটোচালকের লাশ উদ্ধার

১৯

একনেকে অনুমোদন পেল তিন মেট্রোরেল প্রকল্প

২০