ডেস্ক রিপোর্ট:
১৯ সেপ্টেম্বর ২০২৬, ৭:৩৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৪৬ জন

মুন্সীগঞ্জে যাত্রীবাহী বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় যাত্রীবাহী বাস ও প্রাইভেটকারের সংঘর্ষে প্রাইভেটকারের চালকসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। শনিবার দুপুর আড়াইটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জামালদি বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—প্রাইভেটকারের যাত্রী মজিবুর রহমান (৫৫), শামীমা আক্তার (৪৫), সাবিহা চৌধুরী (৪৩) এবং প্রাইভেটকারের চালক মো. সোহেল (৩০)। নিহতদের বাড়ি রাজধানীর গেন্ডারিয়া এলাকায়। আহত ব্যক্তির নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তাকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

আরও পড়ুন:

হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ‘নিউ বলেশ্বর’ নামের একটি যাত্রীবাহী বাস ঢাকা থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছিল।

অন্যদিকে, প্রাইভেটকারের যাত্রীরা গজারিয়ার জামালদি এলাকার মায়ামি রেস্টুরেন্টে খাওয়া-দাওয়া শেষে ঢাকার দিকে যাওয়ার জন্য মহাসড়কে উঠছিলেন। এ সময় প্রাইভেটকারটি মহাসড়কের চট্টগ্রামমুখী লেনের একটি কাটা অংশ দিয়ে পার হয়ে ঢাকামুখী লেনে যাওয়ার চেষ্টা করে। তখন চট্টগ্রামমুখী বাসটির সঙ্গে প্রাইভেটকারটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায়।

প্রাইভেটকারটিকে রক্ষা করতে গিয়ে বাসটিও সড়কে উল্টে পড়ে। এ সময় প্রাইভেটকারের চালকসহ চারজন ভেতরে আটকা পড়েন। ঘটনাস্থলেই প্রাইভেটকারের চালক নিহত হন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা দুর্ঘটনাস্থল থেকে হতাহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।

গজারিয়া হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক মো. মনিরুজ্জামান বলেন, ‘প্রাইভেটকারটি উল্টো পথে ছিল। সেখান থেকে ঢাকামুখী লেনে যাওয়ার চেষ্টা করার সময় দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটন করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বপ্ন দেখো, জীবন গড়ি’ রংপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

মুন্সীগঞ্জে যাত্রীবাহী বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

ঝিকরগাছা প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত

জেরিন কিন্ডারগার্টেন স্কুলের মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

কালিয়াকৈরে ৮ নম্বর ওয়ার্ডে নির্বাচনি মতবিনিময় সমাবেশ

নিলাম ছাড়াই সরকারি গাছ কাটার অভিযোগ: প্রশাসন নীরব!

বিরল ও পীরগঞ্জ সীমান্তে ট্যাপেন্টাডল ও যৌন উত্তেজক সিরাপসহ মোটরসাইকেল উদ্ধার

ফকিরহাটে ডেঙ্গু প্রতিরোধে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে লার্ভা নিধন অভিযান

নিকলীতে ৫শ’ বছরের ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত

আট দফা এক দফায় পরিণত হলে পরিস্থিতি খুবই ভয়াবহ হবে: ডা. শফিকুর রহমান

১০

ক্যাম্প-২২ উনচিপ্রাংয়ে এপিবিএনের অভিযানে আসামি গ্রেপ্তার

১১

উদ্বোধনের দুই মাস না পেরোতেই ধরধরা সেতুর সংযোগ সড়কে ভাঙন

১২

কালিয়াকৈরে ব্যবসায়ী আজিবর হত্যা মামলার আসামী সাগর গ্রেপ্তার

১৩

খালিশপুর থানা বিএনপির সভাপতির চাচির জানাজা অনুষ্ঠিত

১৪

পঞ্চগড় সুগার মিল পরিদর্শন করলেন মাননীয় সংসদ সদস্য নওশাদ জমির

১৫

বদলগাছীতে ভাতিজা কৃর্তক বিধবা চাচীকেে ধর্ষণ চেষ্টার অভিযোগে, থানায় এজাহার

১৬

পঞ্চগড়ে কালীমূর্তি ভাঙচুরের অভিযোগ, এলাকায় চাঞ্চল্য

১৭

কালিয়াকৈর নিষিদ্ধ আ:লীগের মিছিল ও নাশকতার মামলায় গ্রেপ্তার ৩

১৮

কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

১৯

দিনাজপুরে মাদকবিরোধী পৃথক অভিযান: ৩ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ৩

২০