মোঃ আইনুল ইসলাম ,বার্তা সম্পাদক :
২২ নভেম্বর ২০২৬, ৫:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৮ জন

পীরগঞ্জ সীমান্তে ১০ বোতল ভারতীয় মদসহ ৪৪০ পিস ট্যাবলেট উদ্ধার

 

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সীমান্তে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর বিশেষ অভিযানে ১০ বোতল ভারতীয় মদ ও ৪৪০ পিস নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য ১ লাখ ৩ হাজার টাকা।

 

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (২০ নভেম্বর) দিবাগত রাতে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধীন ফকিরগঞ্জ বিওপির দায়ীত্বপূর্ণ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

 

বিজিবি সূত্রে জানা যায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্তবর্তী সন্দেহজনক স্থানে তল্লাশী চালিয়ে ১০ বোতল ভারতীয় মদ এবং ৪৪০ পিস নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত মাদকদ্রব্যের সর্বমোট সিজার মূল্য নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩ হাজার টাকা।

 

এ ঘটনায় উদ্ধারকৃত মাদকদ্রব্যের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি মাদক চোরাচালানের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা অনুসন্ধান অব্যাহত রেখেছে বিজিবি।

 

দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান জানান, মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা কঠোর ও আপসহীন অবস্থানে রয়েছে।

 

সীমান্তে চোরাচালানিদের যেকোনো অপতৎপরতা প্রতিহত করতে নজরদারী, গোয়েন্দা তৎপরতা ও বিশেষ অভিযান আরও জোরদার করা হবে। তিনি আরও বলেন, দেশের যুবসমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে বিজিবি দায়ীত্ব পালনে সর্বদা দৃঢ়প্রতিজ্ঞ। সীমান্ত দিয়ে মাদকের অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টেকনাফে ইজিবাইকের পেছনে মিলল ১৩ গ্রেনেড, ৭৬ রাউন্ড এমজি গুলি

১

পঞ্চগড়ে মোটরসাইকেলে লুকানো ৬ হাজার ৪০০ ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ, আটক ২

২

ছুটে চলেছে চাঁদের গাড়ি, চা বাগানের সৌন্দর্যে মুগ্ধ পর্যটক

৩

টেকনাফে বিজিবির অভিযানে অস্ত্র, আইইডি ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার, আটক ২

৪

শ্রীমঙ্গলে শিশু সুরক্ষায় উপজেলা, ওয়ার্ড ও গ্রাম পর্যায়ের সমন্বয় সভা

৫

শ্রীমঙ্গলে নতুন ঠিকানায় সোনালী ব্যাংকের ভৈরবগঞ্জ শাখার কার্যক্রম শুরু

৬

বাগেরহাটে বর্ণাঢ্য আয়োজনে ৫৬ তম আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

৭

বাগেরহাটে দশম শ্রেণির ছাত্রীকে বাল্যবিবাহের অভিযোগ, দাওয়াত কার্ড ও গায়ে হলুদের ভিডিও প্রকাশ্যে

৮

‎স্থানীয় উন্নয়নে বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগ জরুরি

৯

সোনাতলায় আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে জাকিরের নেতৃত্বে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১০

বাংলাদেশের শান্তি শৃঙ্খলা নষ্ট করতে আওয়ামী লীগের অপচেষ্টার প্রতিবাদে কালীগঞ্জে বিক্ষোভ মিছিল 

১১

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ ইস্কাফ সিরাপ ও বিদেশী মদ জব্দ

১২

বগুড়ায় গালিব হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ, প্রশাসকের আশ্বাসে প্রত্যাহার

১৩

ঠাকূরগাঁওয়ে অস্থিরতা ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

১৪

সোনাতলায় নাগরিক কমিটির বর্ণিল নবান্ন উৎসব উদযাপন

১৫

টেকনাফে বিজিবির অভিযানে অস্ত্র, আইইডি ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার, আটক ২

১৬

মিঠামইনে ধান চাষ বাদ দিয়ে ভুট্টাতে ঝুঁকছে কৃষক

১৭

ফরিদগঞ্জে জমির অভাবে নতুন সাবস্টেশন চুক্তি অনিশ্চিত চরম ভোগান্তিতে লাখো গ্রাহক

১৮

স্থানীয় উন্নয়নে বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগ জরুরি

১৯

মৃত্যুর প্রথম রাত কেমন হবে

২০