সোনাতলায় আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে জাকিরের নেতৃত্বে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
বগুড়া জেলা প্রতিনিধি: মীর মোঃ রাকিব হাসান
বগুড়ার সোনাতলায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস এবং দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
রোববার (২২ নভেম্বর) বিকেলে উপজেলার ঘোড়াপীর এলাকায় বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। বগুড়া জেলা পরিষদের প্রশাসক, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সোনাতলা উপজেলা বিএনপির সভাপতি এ.কে.এম. আহসানুল তৈয়ব জাকিরের নেতৃত্বে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঘোড়াপীর তিনমাথা মোড়ে গিয়ে শেষ হয়।
মিছিলে সোনাতলা উপজেলা ও পৌর বিএনপি, বিভিন্ন ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, মহিলা দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। মিছিল শেষে ঘোড়াপীর তিনমাথা মোড়ে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন সোনাতলা পৌর বিএনপির সভাপতি আবু নাসের ওয়াহেদ নবেল। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন এ.কে.এম. আহসানুল তৈয়ব জাকির।
প্রধান অতিথির বক্তব্যে এ.কে.এম. আহসানুল তৈয়ব জাকির বলেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ড ও অগ্নিসন্ত্রাসের মাধ্যমে দেশে ভীতি ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা চলছে। দেশের স্থিতিশীলতা বজায় রাখা এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অপতৎপরতা প্রতিহত করতে বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধ ও বদ্ধপরিকর।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও বালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আহসান হাবীব মহন, বালুয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মুসফিকুর রহমান সিজু, সিনিয়র সহ-সভাপতি মিজানুর রহমান মিজান, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. জাকির হোসেন রুবেল, মধুপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. স্বপন ইসলাম, তেকানী চুকাইনগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. জামিরুল ইসলাম, পাকুল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি এম এ হান্নান বাটালু, পৌর বিএনপির সহ-সভাপতি ও ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ফজলুল করিম লাজু এবং পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন রঞ্জু।
এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা জাসাসের সভাপতি ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক উজ্জ্বল হোসেন খোকন, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জরিফুল ইসলাম, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শফিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক তোহাদ্দেত হোসেন বাবুল, তেকানী ইউনিয়ন যুবদলের সভাপতি সালজার রহমান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও উপজেলা ছাত্রদল নেতা ইবনে আনাস স্বরণসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সমাবেশে বক্তারা দেশের শান্তি-শৃঙ্খলা ও স্থিতিশীলতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে যেকোনো ধরনের সন্ত্রাস, নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা রুখে দিতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সচেতন থাকার আহ্বান জানান।
No tags found for this post.
মন্তব্য করুন