সৈয়দ জালিস মাহমুদ ,বাগেরহাট প্রতিনিধি :
২২ নভেম্বর ২০২৬, ৭:৫১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৪২ জন

বাগেরহাটে দশম শ্রেণির ছাত্রীকে বাল্যবিবাহের অভিযোগ, দাওয়াত কার্ড ও গায়ে হলুদের ভিডিও প্রকাশ্যে

বাগেরহাটের কচুয়া উপজেলায় দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে বাল্যবিবাহ দেওয়ার অভিযোগ উঠেছে। ছয় মাস আগে স্কুলে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় ওই শিক্ষার্থী। পরে পরিবারের সদস্যরা জানতে পারেন, গোপালপুর ইউনিয়নের মোঃ নজরুল ইসলামের ছেলে শেখ মোঃ ইমনের সঙ্গে তার সম্পর্ক রয়েছে। অভিযোগ, ওই সময় তারা বাড়ি ছেড়ে চলে যায়। কয়েক মাস পর আবার এলাকায় ফিরে আসে। সম্প্রতি ইমনের বাড়িতে বিয়ের আয়োজনকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

 

বিয়ের অভিযোগের পক্ষে সামনে এসেছে একটি দাওয়াত কার্ড। কার্ডে বর হিসেবে শেখ মোঃ ইমন এবং কনে হিসেবে ফারজানা জান্নাতুল রিমার নাম উল্লেখ রয়েছে। সেখানে বরের বাবা-মায়ের নাম মো. নজরুল ইসলাম ও মোছাঃ শীরিনা বেগম এবং কনের বাবা-মায়ের নাম মোঃ ফিরোজুর রহমান ও মোছাঃ নিলুফা ইয়াসমিন লেখা রয়েছে।

 

দাওয়াত কার্ডে উল্লেখ করা হয়েছে, ২০ নভেম্বর ২০২৬, শুক্রবার বরের নিজ বাসভবন গোপালপুরে বিয়ের অনুষ্ঠান ও প্রীতিভোজের আয়োজন করা হয়েছে। কার্ডের আমন্ত্রণবার্তায় ইমন ও রিমার বৌ-ভাত অনুষ্ঠানের কথাও উল্লেখ রয়েছে। এ ছাড়া বরের পরিবারের সদস্যদের নামও অভ্যর্থনায় উল্লেখ করা হয়েছে।

 

এদিকে, ইমনের বাড়িতে গায়ে হলুদের অনুষ্ঠান চলার একটি ভিডিও পাওয়া গেছে। স্থানীয়দের দাবি, ভিডিওটি ওই বিয়ের আয়োজনের। স্থানীয় একাধিক ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, তারা বিয়ের দাওয়াত পেয়ে অনুষ্ঠানে অংশ নিয়েছেন এবং খাওয়াদাওয়াও করেছেন। তাঁদের দাবি, ইমনের বাড়িতেই বিয়ের অনুষ্ঠান হয়েছে।

 

তবে দাওয়াত কার্ড, গায়ে হলুদের ভিডিও এবং স্থানীয়দের এমন বক্তব্য সামনে আসার পরও বিয়ের বিষয়টি অস্বীকার করছেন ইমন। তার দাবি, বাড়িতে কোনো বিয়ের অনুষ্ঠান হয়নি; তাঁর ভাইয়ের মেয়ের চুল কাটার অনুষ্ঠান হয়েছে।

 

ফারজানা জান্নাতুল রিমা কচুয়া উপজেলার গোপালপুর ইউনিয়নের বাসিন্দা মোঃ ফিরোজুর রহমানের মেয়ে। সে গোপালপুর শহীদ স্মৃতি আসাদ মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। জন্মনিবন্ধনের তথ্য অনুযায়ী, তার জন্ম ২০১১ সালের ২ আগস্ট। সে হিসাবে ২০ নভেম্বর ২০২৬ তারিখে তার বয়স ছিল ১৫ বছর ৩ মাস ১৮ দিন। অর্থাৎ বিয়ের কার্ডে উল্লেখিত তারিখে সে অপ্রাপ্তবয়স্ক ছিল। বিয়ের আয়োজন বাস্তবায়িত হয়ে থাকলে তা বাল্যবিবাহের আওতায় পড়বে।

 

রিমার বাবা ফিরোজুর রহমান বলেন, ‘আমার মেয়েকে দীর্ঘদিন ধরে পাচ্ছি না। কিছুদিন আগে শুনেছি, গোপালপুর ইউনিয়নের ইমন নামের এক ছেলের কাছে আছে। আজ হঠাৎ জানতে পারি, আমার মেয়ে রিমার বিয়ে। আমার মেয়ের বয়স ১৫ বছর। সে অপ্রাপ্তবয়স্ক।

 

তিনি আরও বলেন,আগে ব্যবসা-বাণিজ্য করতাম। কিন্তু এখন অসুস্থতার কারণে কিছুই করতে পারি না। ছেলের বাড়িতে এই অনুষ্ঠান করেছে। আমার সম্মানের কারণে কোথাও কাউকে বলতে পারিনি, আমার মেয়ে ওই ছেলের সঙ্গে চলে গেছে। স্থানীয় অনেকের কাছে গিয়েও কোনো সুরাহা পাইনি। নেতার কাছেও গিয়েছি, কিন্তু কোনো সমাধান হয়নি। আমি নিরুপায়। ছেলেরা শক্তিশালী। তাদের কিছু বলতে গেলে হুমকি-ধমকি দেয়। এ নিয়ে বেশি বাড়াবাড়ি করলে ঝামেলায় পড়তে হবে। এ কারণে নীরব থাকতে বাধ্য হয়েছি।’

 

মেয়ের বাবা আরও অভিযোগ করেন, হুমায়ুন কবির নামের স্থানীয় এক নেতা ওই বিয়ের দায়িত্ব পালন করেছেন। এমনকি বাল্যবিবাহে অংশ নেওয়ার জন্য তাঁকে নিজের বাড়িতে যাওয়ার চাপও দেওয়া হয়েছিল বলে দাবি করেন তিনি।

 

তবে হুমায়ুন কবির বলেন, তাদের বিয়ের কোনো কার্ড বা কাগজপত্র তাঁর কাছে নেই। প্রায় ছয় মাস আগে তারা বাড়ি থেকে চলে গিয়ে বিয়ে করেছে বলে শুনেছেন। পরে আবার এলাকায় ফিরে আসে। সম্প্রতি ওই বাড়িতে অনুষ্ঠান হচ্ছে শুনে প্রথমে বিয়ের অনুষ্ঠান মনে হলেও পরে জানতে পারেন, সেটি ইমনের ভাইয়ের সন্তানের চুল কাটার অনুষ্ঠান।

 

অভিযোগের বিষয়ে শেখ মো. ইমন বলেন, ‘আজ কোনো বিয়ে হয়নি। আমার ভাইয়ের মেয়ের চুল কাটার অনুষ্ঠান হয়েছে। মেয়ের বাবা যদি বিয়ের কথা বলে থাকেন, তাহলে তাঁকে নিয়ে আসেন। এখানে কোনো বিয়ে হয়নি। গ্রাম পুলিশ, ম্যাজিস্ট্রেট ও প্রশাসনের লোকজন এসেছিলেন। তাঁরা সবকিছু দেখে গেছেন। আমাদের প্রায় ছয় মাসের সম্পর্ক।’

 

গোপালপুর শহীদ স্মৃতি আসাদ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আতিকুর রহমান বলেন, মেয়েটি দশম শ্রেণিতে পড়ে। সাধারণত দশম শ্রেণির শিক্ষার্থীদের বয়স ১৮ বছরের কম থাকে। তবে তার সঠিক বয়স বিদ্যালয় কর্তৃপক্ষের জানা নেই। প্রায় ছয় মাস আগে সে বাড়ি থেকে চলে যায়। পরে বিয়ে করে কয়েক মাস পর এলাকায় ফিরে এসেছে বলে শুনেছেন। মেয়েটির দাদা নিয়মিত তাকে স্কুলে আনা-নেওয়া করতেন। বিষয়টি নিয়ে পরিবারও আগে উদ্বিগ্ন ছিল। সম্প্রতি তাদের বাড়িতে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে স্থানীয়দের কাছ থেকে শুনেছেন।

 

এ বিষয়ে কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমির সালমান রনি বলেন, বিষয়টি জানার পর ইউনিয়ন পরিষদের প্রশাসককে অবহিত করেছেন। দুই পরিবারের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

এদিকে, এ বিষয়ে বক্তব্য জানতে গোপালপুর ইউনিয়ন পরিষদের প্রশাসক সুদেব রায়কে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

 

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, এ বিষয়ে এখনো তাঁদের কাছে কোনো লিখিত অভিযোগ আসেনি। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

উল্লেখ্য, বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭ অনুযায়ী, ১৮ বছরের কম বয়সী মেয়ের বিয়ে বাল্যবিবাহ হিসেবে গণ্য। এ ধরনের বিয়ে আয়োজন, সম্পাদন বা সহায়তার ক্ষেত্রেও আইনগত ব্যবস্থা নেওয়ার বিধান রয়েছে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টেকনাফে ইজিবাইকের পেছনে মিলল ১৩ গ্রেনেড, ৭৬ রাউন্ড এমজি গুলি

১

পঞ্চগড়ে মোটরসাইকেলে লুকানো ৬ হাজার ৪০০ ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ, আটক ২

২

ছুটে চলেছে চাঁদের গাড়ি, চা বাগানের সৌন্দর্যে মুগ্ধ পর্যটক

৩

টেকনাফে বিজিবির অভিযানে অস্ত্র, আইইডি ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার, আটক ২

৪

শ্রীমঙ্গলে শিশু সুরক্ষায় উপজেলা, ওয়ার্ড ও গ্রাম পর্যায়ের সমন্বয় সভা

৫

শ্রীমঙ্গলে নতুন ঠিকানায় সোনালী ব্যাংকের ভৈরবগঞ্জ শাখার কার্যক্রম শুরু

৬

বাগেরহাটে বর্ণাঢ্য আয়োজনে ৫৬ তম আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

৭

বাগেরহাটে দশম শ্রেণির ছাত্রীকে বাল্যবিবাহের অভিযোগ, দাওয়াত কার্ড ও গায়ে হলুদের ভিডিও প্রকাশ্যে

৮

‎স্থানীয় উন্নয়নে বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগ জরুরি

৯

সোনাতলায় আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে জাকিরের নেতৃত্বে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১০

বাংলাদেশের শান্তি শৃঙ্খলা নষ্ট করতে আওয়ামী লীগের অপচেষ্টার প্রতিবাদে কালীগঞ্জে বিক্ষোভ মিছিল 

১১

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ ইস্কাফ সিরাপ ও বিদেশী মদ জব্দ

১২

বগুড়ায় গালিব হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ, প্রশাসকের আশ্বাসে প্রত্যাহার

১৩

ঠাকূরগাঁওয়ে অস্থিরতা ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

১৪

সোনাতলায় নাগরিক কমিটির বর্ণিল নবান্ন উৎসব উদযাপন

১৫

টেকনাফে বিজিবির অভিযানে অস্ত্র, আইইডি ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার, আটক ২

১৬

মিঠামইনে ধান চাষ বাদ দিয়ে ভুট্টাতে ঝুঁকছে কৃষক

১৭

ফরিদগঞ্জে জমির অভাবে নতুন সাবস্টেশন চুক্তি অনিশ্চিত চরম ভোগান্তিতে লাখো গ্রাহক

১৮

স্থানীয় উন্নয়নে বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগ জরুরি

১৯

মৃত্যুর প্রথম রাত কেমন হবে

২০