বগুড়ায় পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী গালিব হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী। রোববার (২২ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এ সময় মানববন্ধনে অংশগ্রহণকারীরা গালিব হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত করার দাবিতে তারা সড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করেন। এতে ওই এলাকায় যান চলাচলে সাময়িক বিঘ্ন ঘটে।
ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে উপস্থিত হন বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক এম আর ইসলাম। তিনি এলাকাবাসীর সঙ্গে কথা বলেন এবং হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আশ্বাস দেন।
প্রশাসকের আশ্বাসের পর এলাকাবাসী তাদের সড়ক অবরোধ কর্মসূচি প্রত্যাহার করে নেন। পরে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
এলাকাবাসীর প্রত্যাশা, শিক্ষার্থী গালিব হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে এবং নিহতের পরিবার ন্যায়বিচার পাবে।
No tags found for this post.
মন্তব্য করুন