আতাউর রহমান কাজল, শ্রীমঙ্গল প্রতিনিধি :
২২ নভেম্বর ২০২৬, ৭:৫৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৪ জন

শ্রীমঙ্গলে শিশু সুরক্ষায় উপজেলা, ওয়ার্ড ও গ্রাম পর্যায়ের সমন্বয় সভা

শিশুদের জন্য নিরাপদ, সুরক্ষিত ও সহায়ক পরিবেশ নিশ্চিত করতে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে উপজেলা, ওয়ার্ড ও গ্রাম পর্যায়ের শিশু সুরক্ষা কমিটি এবং সংশ্লিষ্ট অংশীজনদের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

রোববার সকাল সাড়ে ১১টায় শ্রীমঙ্গলের গ্রান্ড তাজ রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।

 

ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট অ্যাফেয়ার্স (আইডিয়া) আয়োজিত এ সভায় সহযোগিতা করে এডুকো বাংলাদেশ। সাপোর্টিভ প্রকল্পের আওতায় আয়োজিত সভায় উপজেলা পর্যায়ের UCWB, ওয়ার্ড পর্যায়ের CBCPC, গ্রাম পর্যায়ের YLCPC এবং সংশ্লিষ্ট বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও অংশীজনরা অংশগ্রহণ করেন।

 

সভায় শিশু সুরক্ষা কার্যক্রমের বর্তমান অবস্থা পর্যালোচনা, সংশ্লিষ্ট কমিটিগুলোর ভূমিকা ও দায়িত্ব শক্তিশালীকরণ, শিশু নির্যাতন, বাল্যবিবাহ ও লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধ এবং শিশুদের প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয়ের বিষয়ে আলোচনা করা হয়। পাশাপাশি ভবিষ্যৎ কর্মপরিকল্পনা প্রণয়নের বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।

:

সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুয়েব হোসেন চৌধুরী, যুব উন্নয়ন কর্মকর্তা অসীম কুমার কর, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা ইনস্ট্রাক্টর এসএম ফয়সাল, এডুকোর সিনিয়র অফিসার জর্জ তুহিন গোমেজ, আইডিয়ার প্রকল্প সমন্বয়কারী মো. মামুন ইসলাম, প্রজেক্ট অফিসার মীর তৌহিদ হোসেন ও প্রজেক্ট অফিসার সুমাইয়া খাতুন।

 

এতে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, ওয়ার্ড পর্যায়ের সদস্য, কমিউনিটি বেইজড শিশু সুরক্ষা কমিটির সদস্য, চা-বাগানের পঞ্চায়েত সদস্য এবং উপজেলা শিশু কল্যাণ বোর্ডের প্রতিনিধিসহ মোট ৪২ জন অংশগ্রহণ করেন।

সভায় শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, স্থানীয় জনপ্রতিনিধি, কমিউনিটি ও সংশ্লিষ্ট কমিটিগুলোর মধ্যে সমন্বয় ও সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টেকনাফে ইজিবাইকের পেছনে মিলল ১৩ গ্রেনেড, ৭৬ রাউন্ড এমজি গুলি

১

পঞ্চগড়ে মোটরসাইকেলে লুকানো ৬ হাজার ৪০০ ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ, আটক ২

২

ছুটে চলেছে চাঁদের গাড়ি, চা বাগানের সৌন্দর্যে মুগ্ধ পর্যটক

৩

টেকনাফে বিজিবির অভিযানে অস্ত্র, আইইডি ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার, আটক ২

৪

শ্রীমঙ্গলে শিশু সুরক্ষায় উপজেলা, ওয়ার্ড ও গ্রাম পর্যায়ের সমন্বয় সভা

৫

শ্রীমঙ্গলে নতুন ঠিকানায় সোনালী ব্যাংকের ভৈরবগঞ্জ শাখার কার্যক্রম শুরু

৬

বাগেরহাটে বর্ণাঢ্য আয়োজনে ৫৬ তম আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

৭

বাগেরহাটে দশম শ্রেণির ছাত্রীকে বাল্যবিবাহের অভিযোগ, দাওয়াত কার্ড ও গায়ে হলুদের ভিডিও প্রকাশ্যে

৮

‎স্থানীয় উন্নয়নে বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগ জরুরি

৯

সোনাতলায় আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে জাকিরের নেতৃত্বে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১০

বাংলাদেশের শান্তি শৃঙ্খলা নষ্ট করতে আওয়ামী লীগের অপচেষ্টার প্রতিবাদে কালীগঞ্জে বিক্ষোভ মিছিল 

১১

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ ইস্কাফ সিরাপ ও বিদেশী মদ জব্দ

১২

বগুড়ায় গালিব হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ, প্রশাসকের আশ্বাসে প্রত্যাহার

১৩

ঠাকূরগাঁওয়ে অস্থিরতা ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

১৪

সোনাতলায় নাগরিক কমিটির বর্ণিল নবান্ন উৎসব উদযাপন

১৫

টেকনাফে বিজিবির অভিযানে অস্ত্র, আইইডি ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার, আটক ২

১৬

মিঠামইনে ধান চাষ বাদ দিয়ে ভুট্টাতে ঝুঁকছে কৃষক

১৭

ফরিদগঞ্জে জমির অভাবে নতুন সাবস্টেশন চুক্তি অনিশ্চিত চরম ভোগান্তিতে লাখো গ্রাহক

১৮

স্থানীয় উন্নয়নে বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগ জরুরি

১৯

মৃত্যুর প্রথম রাত কেমন হবে

২০