shohidul islam
২২ নভেম্বর ২০২৬, ৭:৪৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩৩ জন

‎স্থানীয় উন্নয়নে বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগ জরুরি

‎উপকূলীয় উপজেলা পাথরঘাটার সার্বিক উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি উন্নয়ন সংস্থা, স্বেচ্ছাসেবী সংগঠন ও স্থানীয় জনগণের সমন্বিত উদ্যোগ জরুরি। বিশেষ করে পরিবেশ সুরক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, জীবিকার উন্নয়ন এবং সামাজিক বৈষম্য দূরীকরণে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

‎

‎বেসরকারি উন্নয়ন সংস্থা সিসিডিবির শক্তি প্রকল্পের উদ্যোগে সমন্বিত উন্নয়ন কার্যক্রম গ্রহণের লক্ষ্যে সোমবার (২২ নভেম্বর) পাথরঘাটায় সংস্থাটির কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

‎

‎সভায় সিসিডিবি, সিএনআরএস, কোডেক, ব্র্যাক, জাগো নারী, লিডার্স, সংকল্প ট্রাস্ট, ফেইথ ইন অ্যাকশন, পরিবেশ ও জলবায়ুবিষয়ক নাগরিক সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), পাথরঘাটা উপকূল সুরক্ষা ফোরাম, সোনার বাংলা যুব ফাউন্ডেশন, দৃষ্টি মানবকল্যাণ সংস্থা এবং তারুণ্যের বাংলাদেশ যুব সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

‎

‎আলোচনায় পাথরঘাটা উপকূলীয় অঞ্চলের পরিবেশ বিপর্যয় ও জলবায়ু পরিবর্তনের প্রভাব, জেলেদের অধিকার সংরক্ষণ, জলবায়ু সহনশীল ও বহুমুখী জীবিকার সুযোগ সৃষ্টি, নারী ও যুবসমাজের নেতৃত্বের বিকাশ, সামাজিক বৈষম্য দূরীকরণ এবং নেতিবাচক মানসিকতার পরিবর্তনের বিষয়গুলো গুরুত্ব পায়।

‎

‎এ ছাড়া স্থানীয় শাসনব্যবস্থাকে আরও অংশগ্রহণমূলক ও জেন্ডার সংবেদনশীল করা, জনসচেতনতা বৃদ্ধি এবং এলাকার টেকসই উন্নয়নে বিভিন্ন উন্নয়ন সংস্থা ও সামাজিক সংগঠনের মধ্যে কার্যকর সমন্বয় গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়।

‎

‎সভায় আলোচনা করেন, মির্জা শহিদুল ইসলাম খালেদ, এরফান আহমেদ সোয়েন, মহিউদ্দিন এসমে, শফিকুল ইসলাম খোকন, সুজন চন্দ্র বিশ্বাস, মরিয়ম আক্তার, আবু বকর সিদ্দিক, সুবোধ চন্দ্র বিশ্বাস ও উম্মে সালমা প্রমুখ।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টেকনাফে ইজিবাইকের পেছনে মিলল ১৩ গ্রেনেড, ৭৬ রাউন্ড এমজি গুলি

১

পঞ্চগড়ে মোটরসাইকেলে লুকানো ৬ হাজার ৪০০ ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ, আটক ২

২

ছুটে চলেছে চাঁদের গাড়ি, চা বাগানের সৌন্দর্যে মুগ্ধ পর্যটক

৩

টেকনাফে বিজিবির অভিযানে অস্ত্র, আইইডি ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার, আটক ২

৪

শ্রীমঙ্গলে শিশু সুরক্ষায় উপজেলা, ওয়ার্ড ও গ্রাম পর্যায়ের সমন্বয় সভা

৫

শ্রীমঙ্গলে নতুন ঠিকানায় সোনালী ব্যাংকের ভৈরবগঞ্জ শাখার কার্যক্রম শুরু

৬

বাগেরহাটে বর্ণাঢ্য আয়োজনে ৫৬ তম আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

৭

বাগেরহাটে দশম শ্রেণির ছাত্রীকে বাল্যবিবাহের অভিযোগ, দাওয়াত কার্ড ও গায়ে হলুদের ভিডিও প্রকাশ্যে

৮

‎স্থানীয় উন্নয়নে বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগ জরুরি

৯

সোনাতলায় আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে জাকিরের নেতৃত্বে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১০

বাংলাদেশের শান্তি শৃঙ্খলা নষ্ট করতে আওয়ামী লীগের অপচেষ্টার প্রতিবাদে কালীগঞ্জে বিক্ষোভ মিছিল 

১১

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ ইস্কাফ সিরাপ ও বিদেশী মদ জব্দ

১২

বগুড়ায় গালিব হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ, প্রশাসকের আশ্বাসে প্রত্যাহার

১৩

ঠাকূরগাঁওয়ে অস্থিরতা ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

১৪

সোনাতলায় নাগরিক কমিটির বর্ণিল নবান্ন উৎসব উদযাপন

১৫

টেকনাফে বিজিবির অভিযানে অস্ত্র, আইইডি ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার, আটক ২

১৬

মিঠামইনে ধান চাষ বাদ দিয়ে ভুট্টাতে ঝুঁকছে কৃষক

১৭

ফরিদগঞ্জে জমির অভাবে নতুন সাবস্টেশন চুক্তি অনিশ্চিত চরম ভোগান্তিতে লাখো গ্রাহক

১৮

স্থানীয় উন্নয়নে বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগ জরুরি

১৯

মৃত্যুর প্রথম রাত কেমন হবে

২০