সৈয়দ জালিস মাহমুদ ,বাগেরহাট প্রতিনিধি :
২২ নভেম্বর ২০২৬, ৭:৫৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩২ জন

বাগেরহাটে বর্ণাঢ্য আয়োজনে ৫৬ তম আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বর্ণাঢ্য আয়োজন, আনন্দ-উৎসব ও নানা কর্মসূচির মধ্য দিয়ে বাগেরহাটে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি)-এর ৫৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।

 

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন আইডিইবি বাগেরহাটের সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুর রহমান।

অনুষ্ঠান পরিচালনা করেন কাজী মাহমুদ ইসলাম ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মঞ্জুরুল হক রাহাত। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম এবং অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাগুপ্তা হক, সাবেক পৌর কাউন্সিলর সরদার লিয়াকত আলী ।

এ ছাড়া অনুষ্ঠানে আইডিইবির কেন্দ্রীয় নেতা ইঞ্জিনিয়ার মোঃ আবু হানিফসহ বিভিন্ন পর্যায়ের ডিপ্লোমা প্রকৌশলী, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের অবকাঠামোগত উন্নয়ন, শিল্পায়ন, প্রযুক্তিগত অগ্রগতি এবং দক্ষ জনশক্তি গঠনে ডিপ্লোমা প্রকৌশলীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। দেশের উন্নয়নকে আরও গতিশীল করতে কারিগরি শিক্ষার প্রসার ও দক্ষ প্রকৌশলী তৈরির ওপর গুরুত্বারোপ করেন তারা।

বক্তারা আরও বলেন, আইডিইবি দীর্ঘদিন ধরে ডিপ্লোমা প্রকৌশলীদের পেশাগত মর্যাদা প্রতিষ্ঠা, অধিকার সংরক্ষণ এবং কারিগরি শিক্ষার উন্নয়নে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও সংগঠনটি দেশের উন্নয়ন ও অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

৫৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য কর্মসূচিতে প্রকৌশলীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ ও পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের প্রতিফলন ঘটে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টেকনাফে ইজিবাইকের পেছনে মিলল ১৩ গ্রেনেড, ৭৬ রাউন্ড এমজি গুলি

১

পঞ্চগড়ে মোটরসাইকেলে লুকানো ৬ হাজার ৪০০ ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ, আটক ২

২

ছুটে চলেছে চাঁদের গাড়ি, চা বাগানের সৌন্দর্যে মুগ্ধ পর্যটক

৩

টেকনাফে বিজিবির অভিযানে অস্ত্র, আইইডি ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার, আটক ২

৪

শ্রীমঙ্গলে শিশু সুরক্ষায় উপজেলা, ওয়ার্ড ও গ্রাম পর্যায়ের সমন্বয় সভা

৫

শ্রীমঙ্গলে নতুন ঠিকানায় সোনালী ব্যাংকের ভৈরবগঞ্জ শাখার কার্যক্রম শুরু

৬

বাগেরহাটে বর্ণাঢ্য আয়োজনে ৫৬ তম আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

৭

বাগেরহাটে দশম শ্রেণির ছাত্রীকে বাল্যবিবাহের অভিযোগ, দাওয়াত কার্ড ও গায়ে হলুদের ভিডিও প্রকাশ্যে

৮

‎স্থানীয় উন্নয়নে বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগ জরুরি

৯

সোনাতলায় আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে জাকিরের নেতৃত্বে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১০

বাংলাদেশের শান্তি শৃঙ্খলা নষ্ট করতে আওয়ামী লীগের অপচেষ্টার প্রতিবাদে কালীগঞ্জে বিক্ষোভ মিছিল 

১১

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ ইস্কাফ সিরাপ ও বিদেশী মদ জব্দ

১২

বগুড়ায় গালিব হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ, প্রশাসকের আশ্বাসে প্রত্যাহার

১৩

ঠাকূরগাঁওয়ে অস্থিরতা ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

১৪

সোনাতলায় নাগরিক কমিটির বর্ণিল নবান্ন উৎসব উদযাপন

১৫

টেকনাফে বিজিবির অভিযানে অস্ত্র, আইইডি ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার, আটক ২

১৬

মিঠামইনে ধান চাষ বাদ দিয়ে ভুট্টাতে ঝুঁকছে কৃষক

১৭

ফরিদগঞ্জে জমির অভাবে নতুন সাবস্টেশন চুক্তি অনিশ্চিত চরম ভোগান্তিতে লাখো গ্রাহক

১৮

স্থানীয় উন্নয়নে বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগ জরুরি

১৯

মৃত্যুর প্রথম রাত কেমন হবে

২০