পঞ্চগড় জেলা প্রতিনিধি মোঃ নয়ন আলী
২২ নভেম্বর ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩২ জন

পঞ্চগড়ে মোটরসাইকেলে লুকানো ৬ হাজার ৪০০ ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ, আটক ২

 

পঞ্চগড়ের বোদা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৬ হাজার ৪০০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় মাদক পাচারে ব্যবহৃত একটি মোটরসাইকেল, দুটি মোবাইল ফোন ও দুটি সিম কার্ড জব্দ করা হয়েছে।

রোববার (২২ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের চটিপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করে নীলফামারী-৫৬ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা।

আটক ব্যক্তিরা হলেন বোদা উপজেলার বগদুলঝুলা ডাকঘরের নূরপাড়া গ্রামের রাশেদ (২৬) ও বোরহান (১৭)।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বড়শশী বিওপির একটি নিয়মিত টহল দল চটিপাড়া এলাকায় অভিযান চালায়। সীমান্ত পিলার ৭৭৬/এমপি থেকে প্রায় ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সন্দেহভাজন ওই দুই যুবককে আটক করে তল্লাশি চালানো হয়। এ সময় তাদের কাছ থেকে ৬ হাজার ৪০০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

বিজিবির দাবি, আটক দুই যুবক কোমরে স্কচটেপ দিয়ে পেঁচিয়ে এবং মোটরসাইকেলের বিভিন্ন গোপন অংশে ট্যাবলেটগুলো লুকিয়ে পাচারের চেষ্টা করছিলেন। জব্দ করা মালামালের আনুমানিক বাজারমূল্য ২১ লাখ ৪৮ হাজার ৮০০ টাকা।

রোববার দুপুরে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় বিজিবি।

নীলফামারী-৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ বলেন, সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, অস্ত্র ও মাদক পাচার রোধে গোয়েন্দা তৎপরতা ও অভিযান জোরদার করা হয়েছে। মানব পাচার, অবৈধ অস্ত্র ও মাদক চোরাচালানের বিরুদ্ধে বিজিবি ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। যুবসমাজকে মাদকমুক্ত রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টেকনাফে ইজিবাইকের পেছনে মিলল ১৩ গ্রেনেড, ৭৬ রাউন্ড এমজি গুলি

১

পঞ্চগড়ে মোটরসাইকেলে লুকানো ৬ হাজার ৪০০ ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ, আটক ২

২

ছুটে চলেছে চাঁদের গাড়ি, চা বাগানের সৌন্দর্যে মুগ্ধ পর্যটক

৩

টেকনাফে বিজিবির অভিযানে অস্ত্র, আইইডি ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার, আটক ২

৪

শ্রীমঙ্গলে শিশু সুরক্ষায় উপজেলা, ওয়ার্ড ও গ্রাম পর্যায়ের সমন্বয় সভা

৫

শ্রীমঙ্গলে নতুন ঠিকানায় সোনালী ব্যাংকের ভৈরবগঞ্জ শাখার কার্যক্রম শুরু

৬

বাগেরহাটে বর্ণাঢ্য আয়োজনে ৫৬ তম আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

৭

বাগেরহাটে দশম শ্রেণির ছাত্রীকে বাল্যবিবাহের অভিযোগ, দাওয়াত কার্ড ও গায়ে হলুদের ভিডিও প্রকাশ্যে

৮

‎স্থানীয় উন্নয়নে বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগ জরুরি

৯

সোনাতলায় আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে জাকিরের নেতৃত্বে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১০

বাংলাদেশের শান্তি শৃঙ্খলা নষ্ট করতে আওয়ামী লীগের অপচেষ্টার প্রতিবাদে কালীগঞ্জে বিক্ষোভ মিছিল 

১১

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ ইস্কাফ সিরাপ ও বিদেশী মদ জব্দ

১২

বগুড়ায় গালিব হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ, প্রশাসকের আশ্বাসে প্রত্যাহার

১৩

ঠাকূরগাঁওয়ে অস্থিরতা ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

১৪

সোনাতলায় নাগরিক কমিটির বর্ণিল নবান্ন উৎসব উদযাপন

১৫

টেকনাফে বিজিবির অভিযানে অস্ত্র, আইইডি ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার, আটক ২

১৬

মিঠামইনে ধান চাষ বাদ দিয়ে ভুট্টাতে ঝুঁকছে কৃষক

১৭

ফরিদগঞ্জে জমির অভাবে নতুন সাবস্টেশন চুক্তি অনিশ্চিত চরম ভোগান্তিতে লাখো গ্রাহক

১৮

স্থানীয় উন্নয়নে বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগ জরুরি

১৯

মৃত্যুর প্রথম রাত কেমন হবে

২০