ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সীমান্তবর্তী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১১৯ বোতল বিক্রয় নিষিদ্ধ সিরাপ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা সিরাপের সিজার মূল্য ৩৫ হাজার ৭০০ টাকা।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিবাগত রাতে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধীনস্থ বৈরচুনা বিওপির দায়ীত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত দিয়ে অবৈধ পণ্য ও মাদকদ্রব্যের অনুপ্রবেশ এবং চোরাচালান প্রতিরোধে নিয়মিত গোয়েন্দা নজরদারীর অংশ হিসেবে সুনির্দিষ্ট গোপন তথ্যের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করা হয়।
এ সময় অভিযানস্থলে তল্লাশী চালিয়ে ১১৯ বোতল বিক্রয় নিষিদ্ধ সিরাপ উদ্ধার করেন বিজিবি সদস্যরা। উদ্ধার করা মালামালের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। একই সঙ্গে এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারী ও অনুসন্ধান অব্যাহত রেখেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান জানান, দেশের সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা এবং মাদক ও চোরাচালানমুক্ত সীমান্ত গড়ে তুলতে বিজিবি সর্বদা অঙ্গীকারবদ্ধ।
সীমান্ত অপরাধ দমনে ভবিষ্যতেও কঠোর অবস্থান বজায় রেখে বিশেষ অভিযান ও গোয়েন্দা নজরদারী আরও জোরদার করা হবে।
সীমান্ত দিয়ে অবৈধ পণ্য ও নিষিদ্ধ দ্রব্যের অনুপ্রবেশ রোধে বিজিবির এ ধরনের অভিযান সীমান্ত নিরাপত্তা জোরদারের পাশাপাশি চোরাচালান প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্ট মহল মনে করছে।
No tags found for this post.
মন্তব্য করুন