ডেস্ক রিপোর্ট:
২১ সেপ্টেম্বর ২০২৬, ৯:৪১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৬৬ জন

বাসে কিলোমিটারপ্রতি ২০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব

ডেস্ক রিপোর্ট: জ্বালানি তেলের দাম বাড়ার পর বাসের ভাড়া সমন্বয়ের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। নতুন প্রস্তাবে সিটি সার্ভিস ও দূরপাল্লার বাস—উভয় ক্ষেত্রেই কিলোমিটারপ্রতি ২০ পয়সা ভাড়া বাড়ানোর কথা বলা হয়েছে। একই সঙ্গে সর্বনিম্ন ভাড়া বাসে ১০ টাকা এবং মিনিবাসে ৮ টাকা অপরিবর্তিত রাখার সুপারিশ করা হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে বিআরটিএর বনানী কার্যালয়ে অনুষ্ঠিত ভাড়া সমন্বয় কমিটির বৈঠকে ভাড়া পুনর্নির্ধারণ নিয়ে আলোচনা ও সুপারিশ করা হয়।

বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির অতিরিক্ত মহাসচিব এএসএম আহমেদ খোকন বলেন, জ্বালানি তেলের দাম বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে কিলোমিটারপ্রতি ২০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে।

আরও পড়ুন:

 

তিনি বলেন, প্রস্তাব অনুযায়ী আন্তজেলা বাসের ভাড়া কিলোমিটারপ্রতি ২ টাকা ২৩ পয়সা থেকে বেড়ে ২ টাকা ৪৩ পয়সা এবং নগর বাসের ভাড়া ২ টাকা ৫৩ পয়সা থেকে বেড়ে ২ টাকা ৭৩ পয়সা হবে। আমরা আমাদের প্রস্তাব বিআরটিএর কাছে দিয়েছি। চূড়ান্ত সিদ্ধান্তের জন্য বিআরটিএ এটি মন্ত্রণালয়ে পাঠাবে।

বৈঠকে থাকা কমিটির একজন সদস্যও জানান, সিটি সার্ভিস ও দূরপাল্লার বাসে কিলোমিটারপ্রতি ২০ পয়সা ভাড়া বাড়ানোর সুপারিশ করা হয়েছে। তবে সর্বনিম্ন ভাড়া আগের মতোই রাখার প্রস্তাব রয়েছে।

সংশ্লিষ্ট সূত্র বলছে, পরিবহন মালিকেরা ভাড়া আরও বাড়ানোর দাবি জানিয়েছেন। তাঁদের পক্ষ থেকে কিলোমিটারপ্রতি অন্তত ৪০ পয়সা বাড়ানোর প্রস্তাব ছিল। তবে কমিটির আলোচনায় এর চেয়ে কম হারে, অর্থাৎ ২০ পয়সা বাড়ানোর সুপারিশ করা হয়েছে।

এখন বিআরটিএর পক্ষ থেকে সরকারের কাছে প্রস্তাব পাঠানো হবে। চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, মঙ্গলবারের মধ্যে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি হতে পারে।

গত রোববার রাতে সরকার চার ধরনের জ্বালানি তেলের দাম বাড়ানোর ঘোষণা দেয়। প্রতিটি জ্বালানির দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়ানো হয়েছে। এতে ডিজেলের দাম ১১৫ টাকা থেকে বেড়ে ১৩৫ টাকা, কেরোসিনের দাম ১৩৫ টাকা থেকে ১৫৫ টাকা, অকটেনের দাম ১৪৫ টাকা থেকে ১৬৫ টাকা এবং পেট্রলের দাম ১৪০ টাকা থেকে ১৬০ টাকা হয়েছে। নতুন দর সোমবার থেকে কার্যকর হয়েছে।

গণপরিবহনের বড় একটি অংশ ডিজেলচালিত। ফলে ডিজেলের দাম এক লাফে ২০ টাকা বাড়ায় বাস পরিচালনার খরচও বেড়েছে। এই বাড়তি ব্যয় বিবেচনায় নিয়ে নতুন করে ভাড়া নির্ধারণের উদ্যোগ নেওয়া হয়েছে। বৈঠকে জ্বালানি খরচের পাশাপাশি বাস পরিচালনার অন্যান্য ব্যয়ও হিসাবের মধ্যে রাখা হয়েছে।

এর আগে চলতি বছরের এপ্রিলেও জ্বালানি তেলের দাম বাড়ার পর বাসের ভাড়া সমন্বয় করা হয়েছিল। তখন ডিজেলের দাম লিটারপ্রতি ১৫ টাকা বেড়ে ১১৫ টাকা হয়। ২৩ এপ্রিলের প্রজ্ঞাপনে দূরপাল্লার বাসের ভাড়া কিলোমিটারপ্রতি ২ টাকা ১২ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ২৩ পয়সা করা হয়। ঢাকা ও চট্টগ্রাম মহানগরের বাসে ২ টাকা ৪২ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৫৩ পয়সা এবং ডিটিসিএ এলাকার মিনিবাসে ২ টাকা ৩২ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৪৩ পয়সা নির্ধারণ করা হয়।

এর আগে ২০২২ সালের আগস্টে ডিজেলের দাম ৮০ টাকা থেকে বাড়িয়ে ১১৪ টাকা করা হয়েছিল। তখন দূরপাল্লার বাসের ভাড়া কিলোমিটারপ্রতি ৪০ পয়সা এবং মহানগরের বাসে ৩৫ পয়সা বাড়ানো হয়। পরে ডিজেলের দাম ৫ টাকা কমানো হলে ওই বছরের ৩১ আগস্ট দূরপাল্লার বাসের ভাড়া ২ টাকা ২০ পয়সা থেকে কমিয়ে ২ টাকা ১৫ পয়সা এবং ঢাকা ও চট্টগ্রাম মহানগরের বাসের ভাড়া ২ টাকা ৫০ পয়সা থেকে কমিয়ে ২ টাকা ৪৫ পয়সা করা হয়েছিল।

২০২৪ সালের এপ্রিলে ডিজেলের দাম লিটারপ্রতি ৩ টাকা কমার পরও ভাড়া সমন্বয়ের উদ্যোগ নেওয়া হয়। তখন দূরপাল্লা ও মহানগরের ডিজেলচালিত বাসের ভাড়া কিলোমিটারপ্রতি ৩ পয়সা কমানোর সুপারিশ করেছিল বিআরটিএ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১

বিনা খরচে মালয়েশিয়া কর্মী পাঠাবে (বোয়েসেল)

২

বগুড়ার সোনাতলায় পুলিশের ওপর হামলা, মারধর করে আসামি ছিনতাই; আটক ৪ নারী

৩

পীরগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান, ৪৬০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার

৪

সাইদুর রহমান ও তার পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করে হুমকি দাতাদের দ্রুত আইনের আনার দাবি জানিয়েছেন কাজী ছাব্বীর

৫

প্রধানমন্ত্রী তারেক রহমান কর্তৃক ভার্চুয়ালি মদনে দেশব্যাপী ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ ক্রীড়া উৎসবের শুভ উদ্বোধন

৬

টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি: গুলিবিদ্ধ সেনাসদস্য তিতাস শেখের মৃত্যু

৭

সীমান্তে ৫৯ বিজিবির পৃথক অভিযানে ৩৭০ বোতল ইস্কাফ সিরাপ হেরোইন ও গাঁজা উদ্ধার

৮

বগুড়ার শজিমেকে ৩৭টি ডায়ালাইসিস মেশিন স্থাপনের ঘোষণা, কার্ডিয়াক সার্জারি চালুর পরিকল্পনা

৯

ঐতিহাসিক ৭ নভেম্বর পালনে দিনাজপুর জেলা বিএনপির প্রস্তুতি সভা, সফল আয়োজনের লক্ষ্যে নেতাকর্মীদের নানা পরামর্শ

১০

হাড়িভাসার ৯ নম্বর ওয়ার্ডের ডাঙ্গাপাড়ায় চেয়ারম্যান প্রার্থী বুলবুলের নির্বাচনী উঠান বৈঠক

১১

কালিহাতী দলিল লেখক কল্যাণ সমিতির নির্বাচন ৩০ নভেম্বর, মনোনয়নপত্র বিক্রি শুরু ৮ নভেম্বর

১২

বগুড়ার সান্তাহারে ডিএনসির অভিযান: ১০২ পিস ইয়াবা ও ১০০ গ্রাম গাঁজাসহ তালিকাভুক্ত দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৩

নরসিংদীর, শিবপুরে তেল কম দেওয়ায় পাঠান ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা

১৪

নরসিংদীর, শিবপুরে তেল কম দেওয়ায় পাঠান ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা

১৫

সেনবাগে ৬২ হাজার পিস ইয়াবাসহ মিনি ট্রাকের হেলপার গ্রেপ্তার, চালক পলাতক

১৬

দিনাজপুর-ঠাকুরগাঁও সীমান্তে ১০ মাসে ৪৫ কোটি টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ

১৭

টেকনাফে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

১৮

টেকনাফে দুই বাড়ি থেকে ২০ হাজার ইয়াবা উদ্ধার

১৯

ফকিরহাটে নতুন কুঁড়ি স্পোটর্স প্রতিযোগিতার উদ্বোধন

২০