মোঃ আশরাফুল ইসলাম স্টাফ রিপোর্টার
২০ অক্টোবর ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩৩ জন

ফুলবাড়ীতে দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন সহ ৬১ মণ্ডপে অনুদান প্রদান

 

 

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দিনাজপুরের ফুলবাড়ীতে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন দিনাজপুর-৫ আসনের সংসদ সদস্য এ জেড এম রেজওয়ানুল হক। আজ সোমবার (১৯ অক্টোবর) মহাষ্টমীর সন্ধ্যায় তিনি কয়েকটি পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় উপজেলার ৬১টি পূজামণ্ডপে তাঁর ব্যক্তিগত তহবিলের আর্থিক অনুদান পৌঁছে দেওয়া হয়।

 

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুম বিল্লাহ, সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক এ. এস. এম. শাহাদাত হোসেন, পৌর নির্বাহী কর্মকর্তা লুৎফুল হুদা চৌধুরী লিমন, পৌর কোষাধ্যক্ষ শেখ সাহার আলী মতি, সংসদ সদস্যের সফরসঙ্গী মো. সাহাজুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

 

পূজামণ্ডপ পরিদর্শনকালে জাতীয় সংসদ সদস্য এ জেড এম রেজওয়ানুল হক শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপন এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। উৎসবকে ঘিরে সবার মধ্যে সম্প্রীতি, সৌহার্দ্য ও পারস্পরিক সহযোগিতা বজায় রাখার আহ্বান জানান তিনি।

 

একই দিনে ফুলবাড়ী পৌরসভার পক্ষ থেকে পৌর এলাকার ১৫টি পূজামণ্ডপের প্রত্যেকটিতে সাত হাজার করে মোট একলাখ ৫ হাজার টাকা অনুদান বিতরণ করা হয়।

 

সংশ্লিষ্ট কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে অনুদানের অর্থ তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুম বিল্লাহ ও সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক এ. এস. এম. শাহাদাত হোসেন এ সময় পৌর নির্বাহী কর্মকর্তা লুৎফুল হুদা চৌধুরী লিমন, পৌর কোষাধ্যক্ষ শেখ সাহার আলী মতিসহ পূজা মন্ডপ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুম বিল্লাহ জানান, ফুলবাড়ী পৌরসভা প্রতিবছর পৌর এলাকার ঈদগাহ ও পূজামণ্ডপে বিশেষ অনুদান দিয়ে থাকে। এরই ধারাবাহিকতায় এবার পৌর এলাকার ১৫টি পূজামণ্ডপে প্রতিটিতে ৭ হাজার টাকা করে মোট ১ লাখ ৫ হাজার টাকা বিতরণ করা হয়েছে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্গাপূজার মণ্ডপে মণ্ডপে এমপি মিলন, দিলেন পাশে থাকার আশ্বাস

১

কুমিল্লায় দুর্গাপূজায় জেলা পুলিশের সর্বাত্মক নিরাপত্তা ব্যবস্থা

২

দুর্গাপূজার মণ্ডপে মণ্ডপে এমপি মিলন, দিলেন পাশে থাকার আশ্বাস

৩

আদমদীঘিতে সাইবার সুরক্ষা মামলায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার

৪

শিবপুরে গভীর রাত পর্যন্ত ইউএনও’র পূজা মন্ডপ পরিদর্শন 

৫

শ্রীপুরের দারিয়াপুর ডিগ্রি কলেজে  ‘আনোয়ারা খাতুন ছাত্রী নিবাস’ উদ্বোধন 

৬

পাচারকারীদের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর, কক্সবাজারে প্রশাসনের বিশেষ অভিযান শুরু

৭

জাপানের সঙ্গে চারটি সমঝোতা স্মারক চূড়ান্ত করেছে বাংলাদেশ

৮

গাজীপুর-১ আসনে সম্প্রীতির জোয়ার – বাসনে ২০ পূজামণ্ডপে এমপি মুজিবুর রহমানের পরিবার

৯

কালিয়াকৈরে বোয়ালীতে পূজা মন্ডপ পরিদর্শন করেন এডভোকেট আতিকুর রহমান 

১০

সৌদি আরবে হামলার প্রভাবে স্থগিত ফিফা ই-ফাইনাল ২০২৬

১১

মিঠামইনে অতিরিক্তঃ জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভিজিল্যান্স টিমের পূজা মন্ডপ পরিদর্শন

১২

মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত ওয়ার্ড গড়তে চান কাউন্সিলর প্রার্থী সাংবাদিক পনির খন্দকার

১৩

রুহিয়ায় মির্জা ফয়সল আমিনের দিনব্যাপী গণসংযোগ

১৪

হকার উচ্ছেদে স্থায়ী সমাধান কোথায়? সিন্ডিকেট বহাল রেখে অভিযান প্রশ্নবিদ্ধ

১৫

সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হরিপুর সীমান্তে বিজিবির অভিযান

১৬

​পঞ্চগড়ে দুর্গাপূজায় মণ্ডপ পরিদর্শন করলেন জেলা পরিষদ প্রশাসক এম.এ মজিদ

১৭

টেকনাফ ও পালংখালীতে ৪ লাখ ৬০ হাজার পিস ইয়াবাসহ আটক ৪

১৮

ফ্রান্সে সহিংসতা নিয়ন্ত্রণে কারফিউয়ের প্রস্তুতি, জরুরি ক্ষমতা প্রয়োগের ইঙ্গিত

১৯

ডলারের দর ১২৪ টাকা ছাড়ানো ঠেকাতে রিজার্ভ থেকে ২ কোটি ডলার বিক্রি

২০