সাদ্দাম হোসেন সাজ্জাদ:
১৩ নভেম্বর ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩১ জন

টেকনাফে সরকারি কাজে বাধা, দুই রোহিঙ্গার কারাদণ্ড

 

কক্সবাজারের টেকনাফে সরকারি আদেশ অমান্য ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে দুই রোহিঙ্গাকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পের ই-ব্লকে এ ঘটনা ঘটে।

 

দণ্ডপ্রাপ্তরা হলেন মোহসেনা বেগম (৪৫) ও সৈয়দুর রহমান (২১)। তাঁদের মধ্যে মোহসেনা বেগমকে ছয় মাস এবং সৈয়দুর রহমানকে তিন মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

 

১৬ এপিবিএনের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে নয়াপাড়া নিবন্ধিত এপিবিএন ক্যাম্পের একটি মোবাইল টহল দল নিয়মিত দায়িত্ব পালনের সময় ক্যাম্পের ই-ব্লকে পৌঁছায়। এ সময় ওই দুই ব্যক্তি টহল দলের পুলিশ সদস্যদের ওপর আক্রমণ করেন এবং সরকারি দায়িত্ব পালনে বাধা দেন বলে অভিযোগ করা হয়।

 

পরে এপিবিএন সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে তাঁদের আটক করেন। পরবর্তী সময়ে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাঁদের ক্যাম্প-২৪-এর সিআইসি কার্যালয়ে নেওয়া হয়।

 

সেখানে সিআইসি ও উপসচিব খানজাদা শাহরিয়ার বিন মান্নান দণ্ডবিধি, ১৮৬০-এর ১৮৮ ধারা লঙ্ঘনের দায়ে মোহসেনা বেগমকে ছয় মাস এবং সৈয়দুর রহমানকে তিন মাসের সশ্রম কারাদণ্ড দেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

 

পরে দণ্ডপ্রাপ্ত দুজনকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে ভারতীয় সোলার প্যানেল ও ফেয়ারডিল সিরাপ জব্দ

১

নরসিংদী জেলা পুলিশের পৃথক অভিযানে গাজা, ইয়াবা,ও সাজাপ্রাপ্ত, পরয়োনাভূক্ত আসামি সহ ৩৬ জন গ্ৰেফতার 

২

তাহিরপুরে জন সেবা হোমিও মেডিকেল সেন্টারের শুভ উদ্বোধন উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প

৩

মদনে শাহেনা আক্তার ইসলামিয়া কওমী মহিলা মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধনী অনুষ্ঠান

৪

মোরেলগঞ্জে ৩০ হাজার টাকায় ১৫ মাস বয়সী শিশুকে বিক্রির অভিযোগ মায়ের বিরুদ্ধে

৫

ঠাকূরগাঁওয়ে সাবেক স্ত্রীর গোপন ছবি-ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে যুবক আটক

৬

বাগেরহাটের রামপালে অজ্ঞাত তরুণীর মরদেহ উদ্ধার

৭

মিঠামইনে বেড়িবাঁধের স্মৃতি শুধু একটি কালভার্ট: পূর্ণ নির্মাণের দাবি স্থানীয়দের

৮

মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবির তৎপরতা, বিরল সীমান্তে উদ্ধার ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট

৯

ফুলবাড়ী ২৯ বিজিবি অভিযানে মাদক ও মোটরসাইকেল সহ ১জন আটক 

১০

ভারপ্রাপ্ত আর শূন্য পদে ক্লান্ত উপজেলা প্রশাসন

১১

নদী-বাংলার ঐতিহ্য: কুয়াশায় ঢাকা সকালে খেজুর গাছের মিষ্টি রস”

১২

বগুড়ায় মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের গ্রাহক ও ব্যবসায়িক সমাবেশ, জীবন বীমার গুরুত্ব তুলে ধরলেন ছোটন ও শফিউর রহমান রকি

১৩

টেকনাফে সরকারি কাজে বাধা, দুই রোহিঙ্গার কারাদণ্ড

১৪

কালীগঞ্জে বিএনপির সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

১৫

তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি ও প্রচার সম্পাদক নির্বাচিত

১৬

সরকার পদ্ধতি পুনঃপ্রবর্তনের উদ্যোগ, শিগগিরই আসছে নতুন আইন: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

১৭

ফুলবাড়ীতে আনন্দ মহল অনাথ আশ্রমের উদ্বোধন

১৮

শ্যামনগরের বিকল্প ও পরিবেশবান্ধব জীবিকা উন্নয়ন বিষয়ক (হাঁস-মুরগি ও গরু- ছাগল পালন) বিষয়ক প্রশিক্ষণ

১৯

পঞ্চগড়ে সুজনের দুই যুগ পূর্তি উদ্‌যাপন, গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠার আহ্বান

২০