গত (১১ নভেম্বর) বুধবার নেত্রকোণার মদন উপজেলার কাইটাইল ইউনিয়নের জয়পাশা বয়রালা ব্রিজ সংলগ্ন এলাকায় শাহেনা আক্তার ইসলামিয়া কওমী মহিলা মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মদন উপজেলা নির্বাহী অফিসার এম.এ.কাদের।
এতে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মুফতি আনোয়ার হুসাইন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন হযরত মাওলানা মুফতি নজরুল ইসলাম রাহমানী সাহেব। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন মদন থানা অফিসার ইনচার্জ মোঃ সালাহ উদ্দিন করিম, বিশেষ মেহমান উপস্থিত ছিলেন মোঃ সারোয়ার জাহান এবং মোঃ জসিম উদ্দিন।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
মদন উপজেলা বিএনপির সভাপতি ও চানগাও ইউপি চেয়ারম্যান মোঃ নূরুল আলম তালুকদার ও সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম আকন্দ,মদন উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি ও কাইটাইল ইউপি চেয়ারম্যান মোঃ আবু তাহের আজাদ,উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহম্মেদ সেকুল,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলে এলাহী টুটন,উপজেলা বিএনপির নেতা শাহজাহান মিন্শী,উপজেলা যুবদলের সভাপতি গোলাম রাসেল রুবেল ও সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন কবীর,উপজেলা ছাত্রদলের সভাপতি মোঃ শামীম হাসান,উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক এস.এইচ.পিপুল,উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইমন আকন্দ লিমনসহ আলেম-ওলাম এবং ধর্মপ্রাণ মুসল্লিগণ।
আলোচনা শেষে অতিথিরা মহিলা মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন করেন। উদ্বোধন শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে নেত্রকোণা-৪ আসনের সংসদ সদস্য ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের সুস্থতার জন্য মহান রাব্বুল আলামিনের কাছে দোয়া প্রার্থনা করা হয়। তিনি যেন অতি দ্রুত সুস্থ হয়ে হয়ে আমাদের মাঝে আসেন।
এ সময় শাহেনা আক্তার ইসলামিয়া কওমী মহিলা মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও মদন উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ সোহেল রানা বলেন,আমার মায়ের নামে এই মাদ্রাসাটি প্রতিষ্ঠা করেছি। মদনে মেয়েদের জন্য কওমী মহিলা মাদ্রাসা খুব দরকার ছিল। মাননীয় সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর ভাই অত্র মাদ্রাসাটি উদ্বোধন করার কথা ছিল। কিন্তু তিনি অসুস্থ থাকায় আসতে পারেননি। আমার প্রাণপ্রিয় নেতা বাবর ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন। মহান রাব্বুল আলামিন যেন উনাকে দ্রুত সুস্থতা দান করে আমাদের মাঝে ফিরিয়ে দেন।
No tags found for this post.
মন্তব্য করুন