মোঃ আশরাফুল ইসলাম স্টাফ রিপোর্টার
১৩ নভেম্বর ২০২৬, ৮:৪৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩০ জন

ফুলবাড়ী ২৯ বিজিবি অভিযানে মাদক ও মোটরসাইকেল সহ ১জন আটক 

 

দিনাজপুরের ফুলবাড়ী ২৯ বিজিবির মাদকবিরোধী বিশেষ অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও মোটরসাইকেলসহ ০১ জন আটক

 

সীমান্ত এলাকায় মাদকদ্রব্য ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে অদ্য ১৩ নভেম্বর ২০২৬ তারিখ সকাল ১০:৫৫ ঘটিকায় ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)-এর অধীনস্থ মনিপুর বিওপির আওতাধীন শালকি দক্ষিণপাড়া (থানা-কোতোয়ালি, জেলা-দিনাজপুর) নামক স্থানে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযান চলাকালে বিজিবি টহলদল সন্দেহভাজন ব্যক্তি নাম: মোঃ হাবিবুর রহমান(২৭), গ্রাম: মনিপুর, পোষ্ট: কমলপুর, থানা: কোতোয়ালি, জেলা: দিনাজপুরকে ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট (TENSIWIN 0.5) ১৬ পিস এবং মোটরসাইকেল (Hero Deluxe 100cc) ০১ (এক) টিসহ আটক করতে সক্ষম হয়। জব্দকৃত মালামালের সিজার মূল্য ১,৩৮,৭৮০/- (এক লক্ষ আটত্রিশ হাজার সাতশত আশি) টাকা। এছাড়াও, উল্লেখিত ঘটনায় আটকৃত আসামীদের বিরুদ্ধে কোতোয়ালি থানা, দিনাজপুর মামলা দায়েরপূর্বক মাদকদ্রব্যসহ হস্তান্তর করা হয়েছে।

 

ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর কমান্ডিং অফিসার “লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান, পিএসসি বলেন, সীমান্ত সুরক্ষা নিশ্চিতকরণ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ এবং চোরাচালান প্রতিরোধে ভবিষ্যতেও বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালানি মালামাল জব্দের পাশাপাশি এসব কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও আটকের লক্ষ্যে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) দৃঢ়তা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাবে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে ভারতীয় সোলার প্যানেল ও ফেয়ারডিল সিরাপ জব্দ

১

নরসিংদী জেলা পুলিশের পৃথক অভিযানে গাজা, ইয়াবা,ও সাজাপ্রাপ্ত, পরয়োনাভূক্ত আসামি সহ ৩৬ জন গ্ৰেফতার 

২

তাহিরপুরে জন সেবা হোমিও মেডিকেল সেন্টারের শুভ উদ্বোধন উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প

৩

মদনে শাহেনা আক্তার ইসলামিয়া কওমী মহিলা মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধনী অনুষ্ঠান

৪

মোরেলগঞ্জে ৩০ হাজার টাকায় ১৫ মাস বয়সী শিশুকে বিক্রির অভিযোগ মায়ের বিরুদ্ধে

৫

ঠাকূরগাঁওয়ে সাবেক স্ত্রীর গোপন ছবি-ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে যুবক আটক

৬

বাগেরহাটের রামপালে অজ্ঞাত তরুণীর মরদেহ উদ্ধার

৭

মিঠামইনে বেড়িবাঁধের স্মৃতি শুধু একটি কালভার্ট: পূর্ণ নির্মাণের দাবি স্থানীয়দের

৮

মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবির তৎপরতা, বিরল সীমান্তে উদ্ধার ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট

৯

ফুলবাড়ী ২৯ বিজিবি অভিযানে মাদক ও মোটরসাইকেল সহ ১জন আটক 

১০

ভারপ্রাপ্ত আর শূন্য পদে ক্লান্ত উপজেলা প্রশাসন

১১

নদী-বাংলার ঐতিহ্য: কুয়াশায় ঢাকা সকালে খেজুর গাছের মিষ্টি রস”

১২

বগুড়ায় মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের গ্রাহক ও ব্যবসায়িক সমাবেশ, জীবন বীমার গুরুত্ব তুলে ধরলেন ছোটন ও শফিউর রহমান রকি

১৩

টেকনাফে সরকারি কাজে বাধা, দুই রোহিঙ্গার কারাদণ্ড

১৪

কালীগঞ্জে বিএনপির সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

১৫

তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি ও প্রচার সম্পাদক নির্বাচিত

১৬

সরকার পদ্ধতি পুনঃপ্রবর্তনের উদ্যোগ, শিগগিরই আসছে নতুন আইন: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

১৭

ফুলবাড়ীতে আনন্দ মহল অনাথ আশ্রমের উদ্বোধন

১৮

শ্যামনগরের বিকল্প ও পরিবেশবান্ধব জীবিকা উন্নয়ন বিষয়ক (হাঁস-মুরগি ও গরু- ছাগল পালন) বিষয়ক প্রশিক্ষণ

১৯

পঞ্চগড়ে সুজনের দুই যুগ পূর্তি উদ্‌যাপন, গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠার আহ্বান

২০