স্টাফ রিপোর্টার সুনামগঞ্জ প্রতিনিধি
১৩ নভেম্বর ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২০ জন

তাহিরপুরে জন সেবা হোমিও মেডিকেল সেন্টারের শুভ উদ্বোধন উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প

 

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় মানবসেবার এক মহতী উদ্যোগের মধ্য দিয়ে শুভ উদ্বোধন হলো জন সেবা হোমিও মেডিকেল সেন্টার।

এই শুভ উদ্বোধন উপলক্ষে ১৩ নভেম্বর ২০২৬ ইং, শুক্রবার, দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত উপজেলার কলাগাঁও মাঝহাটি মোড়ে আয়োজন করা হয় এক বিশেষ ফ্রি মেডিকেল ক্যাম্প।

এতে বিশেষজ্ঞ ডাক্তার ও অভিজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে এলাকার সাধারণ মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ঔষধ বিতরণ, স্বাস্থ্য পরামর্শ প্রদান করা হয়।

অনুষ্ঠানের আয়োজনে ছিলেন ডা. মাহবুব আলম। সার্বিক সহযোগিতায় উপস্থিত ছিলেন ডি.এইচ.এম.এস. ডক্টরস অ্যাসোসিয়েশনের সম্মানিত ডাক্তারবৃন্দ।

এই মহতী উদ্যোগে কলাগাঁও, চারাগাঁও, জঙ্গলবাড়িসহ আশপাশের বিভিন্ন এলাকার অসংখ্য সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করেন।

আয়োজকদের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষের চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার এই প্রচেষ্টা নিঃসন্দেহে একটি প্রশংসনীয় মানবিক উদ্যোগ।

জন সেবা হোমিও মেডিকেল সেন্টারের মূল লক্ষ্য হলো সাধারণ মানুষের স্বাস্থ্যসেবায় পাশে থাকা এবং সাধ্যমতো চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া।

চিকিৎসাসেবা শুধু একটি পেশা নয়, এটি মানুষের পাশে দাঁড়ানোর এক মহৎ দায়িত্ব। আর সেই দায়িত্ববোধ থেকেই এমন আয়োজন এলাকার মানুষের মধ্যে আশার সঞ্চার করেছে।

পরিশেষে, জন সেবা হোমিও মেডিকেল সেন্টারের সাফল্য ও সমৃদ্ধি কামনা করছি। সেই সঙ্গে এই মহতী উদ্যোগের সঙ্গে সংশ্লিষ্ট সকল চিকিৎসক, আয়োজক ও সহযোগীদের জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

মানবসেবায় এগিয়ে যাক জন সেবা হোমিও মেডিকেল সেন্টার।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে ভারতীয় সোলার প্যানেল ও ফেয়ারডিল সিরাপ জব্দ

১

নরসিংদী জেলা পুলিশের পৃথক অভিযানে গাজা, ইয়াবা,ও সাজাপ্রাপ্ত, পরয়োনাভূক্ত আসামি সহ ৩৬ জন গ্ৰেফতার 

২

তাহিরপুরে জন সেবা হোমিও মেডিকেল সেন্টারের শুভ উদ্বোধন উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প

৩

মদনে শাহেনা আক্তার ইসলামিয়া কওমী মহিলা মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধনী অনুষ্ঠান

৪

মোরেলগঞ্জে ৩০ হাজার টাকায় ১৫ মাস বয়সী শিশুকে বিক্রির অভিযোগ মায়ের বিরুদ্ধে

৫

ঠাকূরগাঁওয়ে সাবেক স্ত্রীর গোপন ছবি-ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে যুবক আটক

৬

বাগেরহাটের রামপালে অজ্ঞাত তরুণীর মরদেহ উদ্ধার

৭

মিঠামইনে বেড়িবাঁধের স্মৃতি শুধু একটি কালভার্ট: পূর্ণ নির্মাণের দাবি স্থানীয়দের

৮

মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবির তৎপরতা, বিরল সীমান্তে উদ্ধার ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট

৯

ফুলবাড়ী ২৯ বিজিবি অভিযানে মাদক ও মোটরসাইকেল সহ ১জন আটক 

১০

ভারপ্রাপ্ত আর শূন্য পদে ক্লান্ত উপজেলা প্রশাসন

১১

নদী-বাংলার ঐতিহ্য: কুয়াশায় ঢাকা সকালে খেজুর গাছের মিষ্টি রস”

১২

বগুড়ায় মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের গ্রাহক ও ব্যবসায়িক সমাবেশ, জীবন বীমার গুরুত্ব তুলে ধরলেন ছোটন ও শফিউর রহমান রকি

১৩

টেকনাফে সরকারি কাজে বাধা, দুই রোহিঙ্গার কারাদণ্ড

১৪

কালীগঞ্জে বিএনপির সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

১৫

তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি ও প্রচার সম্পাদক নির্বাচিত

১৬

সরকার পদ্ধতি পুনঃপ্রবর্তনের উদ্যোগ, শিগগিরই আসছে নতুন আইন: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

১৭

ফুলবাড়ীতে আনন্দ মহল অনাথ আশ্রমের উদ্বোধন

১৮

শ্যামনগরের বিকল্প ও পরিবেশবান্ধব জীবিকা উন্নয়ন বিষয়ক (হাঁস-মুরগি ও গরু- ছাগল পালন) বিষয়ক প্রশিক্ষণ

১৯

পঞ্চগড়ে সুজনের দুই যুগ পূর্তি উদ্‌যাপন, গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠার আহ্বান

২০