মোঃ আইনুল ইসলাম বার্তা সম্পাদক
১৩ নভেম্বর ২০২৬, ৮:৪৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৯ জন

মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবির তৎপরতা, বিরল সীমান্তে উদ্ধার ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট

 

দিনাজপুরের বিরল সীমান্তে অভিযান চালিয়ে ১ লাখ ১৫ হাজার টাকা মূল্যের ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত ১২ নভেম্বর দিবাগত রাতে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধীনস্থ এনায়েতপুর বিওপির সদস্যরা এ অভিযান পরিচালনা করেন। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় মাদক চোরাকারবারিরা।

 

বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত দিয়ে মাদক চোরাচালানের অপচেষ্টা প্রতিহত করতে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিরল উপজেলার সীমান্তবর্তী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় সন্দেহজনক স্থানে তল্লাশী চালিয়ে ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার করা হয়।

 

উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য ১ লাখ ১৫ হাজার টাকা। এ ঘটনায় উদ্ধারকৃত মাদকদ্রব্যের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। একই সঙ্গে চোরাচালানের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত এবং তাদের নেপথ্যে থাকা অবৈধ নেটওয়ার্কের সন্ধানে গোয়েন্দা অনুসন্ধান অব্যাহত রেখেছে বিজিবি।

 

দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান জানান, সীমান্তে মাদক পাচারের প্রতিটি অপচেষ্টা প্রতিহত করতে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। অপরাধীরা কৌশল পরিবর্তন করলেও তাদের তৎপরতা শনাক্ত ও প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক। শুধু মাদকদ্রব্য উদ্ধার নয়, পাচারের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনাই তাদের অন্যতম লক্ষ্য।

 

সীমান্ত এলাকায় মাদক চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা নজরদারী ও নিয়মিত অভিযান অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)। সংশ্লিষ্টদের মতে, সীমান্তে মাদক পাচার বন্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি স্থানীয় জনগণের সচেতনতা ও সহযোগীতাও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে ভারতীয় সোলার প্যানেল ও ফেয়ারডিল সিরাপ জব্দ

১

নরসিংদী জেলা পুলিশের পৃথক অভিযানে গাজা, ইয়াবা,ও সাজাপ্রাপ্ত, পরয়োনাভূক্ত আসামি সহ ৩৬ জন গ্ৰেফতার 

২

তাহিরপুরে জন সেবা হোমিও মেডিকেল সেন্টারের শুভ উদ্বোধন উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প

৩

মদনে শাহেনা আক্তার ইসলামিয়া কওমী মহিলা মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধনী অনুষ্ঠান

৪

মোরেলগঞ্জে ৩০ হাজার টাকায় ১৫ মাস বয়সী শিশুকে বিক্রির অভিযোগ মায়ের বিরুদ্ধে

৫

ঠাকূরগাঁওয়ে সাবেক স্ত্রীর গোপন ছবি-ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে যুবক আটক

৬

বাগেরহাটের রামপালে অজ্ঞাত তরুণীর মরদেহ উদ্ধার

৭

মিঠামইনে বেড়িবাঁধের স্মৃতি শুধু একটি কালভার্ট: পূর্ণ নির্মাণের দাবি স্থানীয়দের

৮

মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবির তৎপরতা, বিরল সীমান্তে উদ্ধার ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট

৯

ফুলবাড়ী ২৯ বিজিবি অভিযানে মাদক ও মোটরসাইকেল সহ ১জন আটক 

১০

ভারপ্রাপ্ত আর শূন্য পদে ক্লান্ত উপজেলা প্রশাসন

১১

নদী-বাংলার ঐতিহ্য: কুয়াশায় ঢাকা সকালে খেজুর গাছের মিষ্টি রস”

১২

বগুড়ায় মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের গ্রাহক ও ব্যবসায়িক সমাবেশ, জীবন বীমার গুরুত্ব তুলে ধরলেন ছোটন ও শফিউর রহমান রকি

১৩

টেকনাফে সরকারি কাজে বাধা, দুই রোহিঙ্গার কারাদণ্ড

১৪

কালীগঞ্জে বিএনপির সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

১৫

তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি ও প্রচার সম্পাদক নির্বাচিত

১৬

সরকার পদ্ধতি পুনঃপ্রবর্তনের উদ্যোগ, শিগগিরই আসছে নতুন আইন: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

১৭

ফুলবাড়ীতে আনন্দ মহল অনাথ আশ্রমের উদ্বোধন

১৮

শ্যামনগরের বিকল্প ও পরিবেশবান্ধব জীবিকা উন্নয়ন বিষয়ক (হাঁস-মুরগি ও গরু- ছাগল পালন) বিষয়ক প্রশিক্ষণ

১৯

পঞ্চগড়ে সুজনের দুই যুগ পূর্তি উদ্‌যাপন, গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠার আহ্বান

২০