মোঃ বিপ্লব হোসেন মুক্তি রংপুর বিভাগীয় ব্যুরো দুর্নীতি তালাশ নিউজ
৩ নভেম্বর ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫০ জন

মিঠাপুকুরে মুরাদ দর্প নারায়ণপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান ফটকের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আনন্দ র‍্যালি

 

রংপুরের মিঠাপুকুর উপজেলার মুরাদ দর্প নারায়ণপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান ফটকের ভিত্তিপ্রস্তর স্থাপন, আলোচনা সভা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২ নভেম্বর) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিদ্যালয়টি নিম্ন মাধ্যমিক থেকে মাধ্যমিক পর্যায়ে উন্নীত হয়ে উচ্চ বিদ্যালয় হিসেবে পাঠদানের অনুমতি লাভ করায় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দ-উৎসবের পরিবেশ সৃষ্টি হয়। এ উপলক্ষে বিদ্যালয়ের প্রধান ফটকের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং শিক্ষার্থীদের অংশগ্রহণে বর্ণাঢ্য আনন্দ র‍্যালি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিঠাপুকুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব মো. পারভেজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জনাব এইচ. এম. মাহাবুবুল ইসলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব আলহাজ্ব মো. তাইফুর রহমান, সাবেক সভাপতি, মুরাদ দর্প নারায়ণপুর উচ্চ বিদ্যালয় এবং পরিচালক, চেম্বার অব কমার্স, রংপুর।

এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী নির্মল চন্দ্র বর্মন, বিদ্যালয়ের দাতা সদস্য, প্রতিষ্ঠালগ্নের সদস্যবৃন্দ, শিক্ষক-কর্মচারী, অভিভাবক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি বিদ্যালয়টি উচ্চ বিদ্যালয় হিসেবে অনুমতি লাভ করায় শিক্ষার্থীদের জন্য উচ্চতর শিক্ষার নতুন সুযোগ সৃষ্টি হয়েছে বলে উল্লেখ করেন তাঁরা।

অনুষ্ঠানের অংশ হিসেবে বিদ্যালয়ের প্রধান ফটকের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। পরে বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ এবং শিক্ষার্থীদের অংশগ্রহণে বর্ণাঢ্য আনন্দ র‍্যালি অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের নতুন এই অগ্রযাত্রাকে কেন্দ্র করে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

আয়োজনে: শিক্ষক-কর্মচারীবৃন্দ, মুরাদ দর্প নারায়ণপুর উচ্চ বিদ্যালয়, মিঠাপুকুর, রংপুর।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক্সপায়ারি ডেটবিহীন ঔষধ ও লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনার দায়ে তিন প্রতিষ্ঠানকে অর্থদণ্ড

১

ফুলবাড়ীতে এনসিপি নেতা আহমেদ জাকির এর বহিষ্কারাদেশ প্রত্যাহার করেন জেলা কেন্দ্রীয় কমিটি  

২

টেকনাফে চুরি মামলার সন্দেহভাজন রোহিঙ্গা গ্রেপ্তার

৩

মৌলভীবাজারে মহিষ ডাকাতির ঘটনায় ডাকাত সর্দারসহ গ্রেফতার ৫

৪

উখিয়ায় শিক্ষার্থী হয়রানি বন্ধে আন্দোলনের হুঁশিয়ারি

৫

বাগেরহাটে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বিএনপির আনন্দ মিছিল

৬

শিবপুরে ডায়াবেটিক হাসপাতালে মোবাইল কোর্টের অভিযান, জরিমানা আদায়

৭

হাড়িভাসা ইউনিয়ন বিএনপির সভাপতি জিয়াউল হক জিয়ার নির্বাচনী মতবিনিময় সভা

৮

রামপাল উপজেলা বিএনপির সভাপতি হাফিজুর রহমানের পিতা হাসান আলীর জানাজা সম্পন্ন ; নেতৃবৃন্দের শোক প্রকাশ

৯

ইউপি নির্বাচনে মাঠে জিয়াউল হক জিয়া, শিক্ষা, যোগাযোগ ও মাদকমুক্ত হাড়িভাসা ইউনিয়ন গড়ার প্রত্যয়ে নির্বাচনী মতবিনিময়

১০

এন আই এন্টারপ্রাইজ-এর উদ্যোগে ওয়াটার টেস্ট টেকনোলজিস (WTT)-এর ডিস্ট্রিবিউশন লাঞ্চিং প্রোগ্রাম অনুষ্ঠিত

১১

চাঁপাইনবাবগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, ককটেল ও রামদাসহ গ্রেপ্তার ২

১২

বগুড়ার সাতমাথায় ইলেকট্রনিক্স দোকানে অভিযান, ১১ হাজার ১০০ পিস ট্যাপেন্টাডল উদ্ধার; গ্রেপ্তার ১

১৩

নেত্রকোণা মদনে জোবাইদা রহমান মহিলা ডিগ্রী কলেজ ফলাফলে শীর্ষে

১৪

সীমান্তে মাদকবিরোধী অভিযান: হরিপুরে ৮৩ হাজার টাকার ভারতীয় ট্যাবলেট জব্দ

১৫

চাঁপাইনবাবগঞ্জে গভীর রাতে ৮০ বস্তা সার জব্দ, ডিলারসহ ২ জনের কারাদণ্ড

১৬

গার্মেন্টস শ্রমিকদের বেতন বৃদ্ধিতে মজুরি বোর্ড গঠন করা হয়েছে: এমপি মিলন

১৭

বগুড়ার বনানীতে হানিফ পরিবহনের বাসে ৭০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৮

পাঁচবিবিতে ১ লাখ ৭৭ হাজার টাকার মাদক জব্দ আটক ৩

১৯

নোয়াখালীতে প্রসবজনিত ফিস্টুলা রোগী শনাক্তে মাসব্যাপী ক্যাম্পেইন

২০