মোঃ শফিকুল ইসলাম, ঢাকা বিভাগীয় প্রধান:
২৮ নভেম্বর ২০২৬, ১:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৩১ জন

মাটি খেকোদের কবলে নাজেহাল মহরাবহ

গাজীপুর জেলার কালিয়াকৈর থানার আটাবহ ইউনিয়নের মহরাবহ গ্রামটা এক সময় খুব শান্ত গ্রাম ছিল। সকাল হলেই মাঠে মানুষের আনাগোনা শুরু হতো। কৃষক তার লাঙল নিয়ে মাঠে যেতেন, গৃহবধূ উঠোন ঝাড়ু দিতেন, ছেলেমেয়েরা বইখাতা নিয়ে স্কুলে ছুটতো। গ্রামের দক্ষিণ পাশের মাঠটা ছিল এই গ্রামের প্রাণ। সেই মাঠের ফসল দিয়ে গ্রামের কত পরিবার চলতো তার হিসাব কেউ রাখেনি। ধান হতো, সবজি হতো, সরিষা হতো, পাট হতো। মাটি ছিল নরম, পানি ছিল মিষ্টি, মানুষ ছিল সরল।

 

আজ সেই গ্রামে গেলে চিত্রটা সম্পূর্ণ উল্টো মনে হবে। দক্ষিণ পাশের মাঠে এখন আর সবুজ দেখা যায় না। দেখা যায় শুধু গর্ত আর গর্ত। কোথাও দশ হাত গভীর, কোথাও আরও বেশি। ভেকু মেশিনের শব্দে সারা গ্রাম কাঁপে। ট্রাকের পর ট্রাক এসে মাটি ভরে নিয়ে চলে যায়। রাস্তায় ধুলার ঝড় ওঠে। আর সেই ধুলার আড়ালে হারিয়ে যাচ্ছে গ্রামের সাধারণ মানুষের স্বপ্ন।

 

ফসলি জমিতে মাটি কাটা আইনে সম্পূর্ণ নিষেধ। এই কথাটা গ্রামের সবাই জানে। তবুও প্রকাশ্যে মাটি কাটা চলছে। কারণ এই মাটি কাটার পেছনে আছে টাকা, ক্ষমতা আর ভয়। এলাকার প্রভাবশালী মহল একটা সিন্ডিকেট বানিয়ে এই কাজটা চালাচ্ছে। তারা জানে গ্রামের সাধারণ মানুষ একা, তারা প্রতিবাদ করতে পারবে না। আর এই সুযোগটাই তারা কাজে লাগাচ্ছে।

 

প্রথমে একটা জমি থেকে মাটি কাটা শুরু হয়। জমির মালিককে লোভ দেখানো হয়, ভয় দেখানো হয়। বলা হয় মাটি বিক্রি করলে অনেক টাকা পাবেন। কৃষক মানুষ, অভাবের সংসার, অনেক সময় না বুঝে রাজি হয়ে যান। আবার কেউ রাজি না হলে তাকে চাপ দেওয়া হয়। বলা হয় রাস্তা বন্ধ করে দেবো, পানি বন্ধ করে দেবো, ছেলের চাকরি খেয়ে দেবো। এই ভয়ে মানুষ চুপ হয়ে যায়।

 

একটা জমি কাটা শেষ হলে বিপদটা আরও বাড়ে। কারণ একটা জমি গভীর করে কাটলে পাশের জমিটা আর টিকে থাকে না। বৃষ্টি হলেই পাশের জমির মাটি গড়িয়ে গর্তে পড়ে যায়। আইল ভেঙে যায়। ফসল নষ্ট হয়ে যায়। তখন পাশের জমির মালিক বাধ্য হয়ে তার জমির মাটিও বিক্রি করে দেন। কারণ ভাঙা জমি দিয়ে আর ফসল হবে না। এইভাবে একটার পর একটা জমি শেষ হয়ে যাচ্ছে। মহরাবহ গ্রামের দক্ষিণ পাশে এখন এই দৃশ্যই দেখা যাচ্ছে। একটি জমি কেটে নিয়ে যাচ্ছে, আর পাশের আরেকটি ফসলি জমি ভেঙে পড়তেছে।

 

গ্রামের সাধারণ মানুষের অবস্থা এখন খুব করুণ। তারা শুধু ভুক্তভোগী। তারা চোখের সামনে নিজের জমি ভাঙতে দেখছে, কিন্তু কিছু করতে পারছে না। কারণ তাদের মধ্যে কোনো ঐক্য নেই। একজন প্রতিবাদ করতে গেলে তাকে একা পেয়ে হুমকি দেওয়া হয়। সবাই ভাবে আমি একা প্রতিবাদ করে কী করবো। আর এই ভয়টাই সিন্ডিকেটের সবচেয়ে বড় শক্তি। তারা এই ভয়কে পুঁজি করে দিনের পর দিন মাটি কেটে যাচ্ছে।

 

আসলে মাটি কাটা শুধু মাটি চুরি না। এটা একটা গ্রামকে ধ্বংস করে দেওয়া। যখন মাটি কাটা হয়, তখন শুধু জমি নষ্ট হয় না, আশেপাশের সবকিছু নষ্ট হয়। টিউবওয়েলের পানি নিচে নেমে যায়। গরমকালে পানি পাওয়া যায় না। রাস্তা ভেঙে যায়। ট্রাকের চাপে পাকা রাস্তাও টিকে থাকে না। স্কুলের বাচ্চারা রাস্তায় হাঁটতে পারে না। ধুলাবালিতে ফসল নষ্ট হয়। গর্তে পানি জমে মশা হয়। রোগবালাই বাড়ে। একটা সুন্দর গ্রাম ধীরে ধীরে বসবাসের অযোগ্য হয়ে ওঠে।

 

গ্রামের একজন বৃদ্ধ কৃষকের সাথে কথা বললে বোঝা যায় কষ্টটা কোথায়। তিনি বলেন, এই জমি আমার বাপের ছিল, আমার দাদার ছিল। এই জমিতে আমি ছোটবেলা থেকে চাষ করেছি। এখন আমার চোখের সামনে এই জমি ভেঙে পড়তেছে। আমি কিছু করতে পারছি না। এই কষ্টটা কি কেউ বুঝবে। তার চোখে পানি চলে আসে। এই চোখের পানির দাম কে দেবে।

 

আরেকজন গৃহবধূ বলেন, আগে গ্রামে বাতাসে মাটির গন্ধ পাওয়া যেত। এখন বাতাসে ধুলার গন্ধ। আগে বাচ্চারা মাঠে খেলতো। এখন মাঠে গর্ত। বাচ্চারা খেলতে গিয়ে গর্তে পড়ে যায়। আমরা মায়েরা সারাদিন আতঙ্কে থাকি। এই আতঙ্ক নিয়ে কি একটা গ্রাম চলতে পারে।

 

প্রশ্ন হলো, এই অবস্থা চলতে থাকবে কতদিন। প্রশাসন কি কিছু দেখছে না। গ্রামবাসীর অভিযোগ, মাঝে মাঝে ভ্রাম্যমাণ আদালত আসে। একটা দুইটা ভেকু জব্দ করে। জরিমানা করে চলে যায়। কিন্তু দুই দিন পর আবার একই জায়গায় মাটি কাটা শুরু হয়। কারণ শুধু জরিমানা দিয়ে এই সিন্ডিকেটকে থামানো যাবে না। দরকার কঠোর ব্যবস্থা। দরকার নিয়মিত নজরদারি।

 

আইনে স্পষ্ট করে বলা আছে, ফসলি জমি থেকে মাটি কাটা যাবে না। জেলা প্রশাসকের অনুমতি ছাড়া কোথাও থেকে মাটি তোলা যাবে না। আর কৃষি জমি, বসতবাড়ি, রাস্তা, খালের পাশ থেকে মাটি কাটা সম্পূর্ণ নিষেধ। তারপরও যদি মহরাবহ গ্রামে এই কাজ চলে, তাহলে বুঝতে হবে আইনের প্রয়োগে ঘাটতি আছে।

 

গ্রামবাসী এখন চায় একটাই জিনিস। তারা চায় মাটি কাটা বন্ধ হোক। তারা চায় তাদের জমি বাঁচুক। তারা চায় তাদের গ্রাম বাঁচুক। তারা বড় কিছু চায় না। তারা চায় শান্তিতে বসবাস করতে। তারা চায় তাদের সন্তানরা যাতে এই মাঠে আবার খেলতে পারে, এই জমিতে আবার ফসল ফলাতে পারে।

 

এই জন্য গ্রামবাসীকে এখন এক হতে হবে। ভয় পেয়ে চুপ করে থাকলে চলবে না। সবাই মিলে একসাথে দাঁড়ালে সিন্ডিকেট কিছুই করতে পারবে না। কারণ সিন্ডিকেটের লোক দশজন হতে পারে, কিন্তু গ্রামের মানুষ হাজার জন। হাজার মানুষ যদি একসাথে বলে, আমাদের জমি কাটতে দেবো না, তাহলে কেউ সাহস পাবে না।

 

সেই সাথে প্রমাণ রাখতে হবে। মোবাইলে ভিডিও করতে হবে। ট্রাকের ছবি তুলে রাখতে হবে। গর্তের ছবি তুলে রাখতে হবে। এই প্রমাণগুলো নিয়ে উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার ভূমি এবং জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিতে হবে। মুখে বললে হবে না, লিখিত অভিযোগ দিলে প্রশাসন ব্যবস্থা নিতে বাধ্য হবে। সাংবাদিকদের জানাতে হবে, যাতে বিষয়টা সবার সামনে আসে।

 

মহরাবহ গ্রামের গল্পটা শুধু মহরাবহের গল্প না। এটা বাংলাদেশের হাজারো গ্রামের গল্প। যেখানে মাটি খেকোরা ফসলি জমি ধ্বংস করছে আর সাধারণ মানুষ ভয়ে চুপ করে আছে। আজ যদি মহরাবহ গ্রামের মানুষ রুখে দাঁড়ায়, তাহলে কাল অন্য গ্রামের মানুষও সাহস পাবে। আজ যদি মহরাবহের জমি বাঁচে, তাহলে কাল সারা বাংলাদেশের ফসলি জমি বাঁচবে।

 

জমি বাঁচলে গ্রাম বাঁচবে। গ্রাম বাঁচলে দেশ বাঁচবে। এই কথাটা আমাদের সবাইকে মনে রাখতে হবে। মহরাবহ গ্রামের দক্ষিণ পাশের জমি শুধু মাটি না, এটা গ্রামের মানুষের জীবন, তাদের ভবিষ্যৎ, তাদের সন্তানদের সম্পদ। এই সম্পদকে ধ্বংস হতে দেওয়া যাবে না।

 

আমরা চাই, প্রশাসন এখনই ব্যবস্থা নিক। মাটি কাটা বন্ধ হোক। দোষীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হোক। আর নির্দোষ কৃষক যেন আর হয়রানির শিকার না হয়। সত্য উদঘাটন হোক। মহরাবহ গ্রামের মানুষ আবার শান্তিতে ঘুমাতে পারুক। সবার আগে বাংলাদেশ, সবার আগে কৃষক, সবার আগে মহরাবহ।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) পরিচালনা পর্ষদের সদস্য নির্বাচিত হলেন মাসউদা আফরোজ শুচি

১

ইটনায় বিএনপি নেতা আব্দুল আলীমের নেতৃত্বে নিরীহ মানুষের ঘরে হামলা-ভাঙচুরের অভিযোগ

২

কালিয়াকৈরে শ্রমিক সমাবেশ, ১৭ হাজার টাকা ন্যূনতম মজুরি ঘোষণায় প্রধানমন্ত্রী ও মজুরি বোর্ডকে অভিনন্দন

৩

টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ১ লাখ ৭০ হাজার পিস ইয়াবা জব্দ

৪

শ্রীমঙ্গলে থানা ভবন ও চা শ্রমিক ইউনিয়নের ভোটকেন্দ্র পরিদর্শনে ডিআইজি

৫

মোংলা-ঘাষিয়াখালী চ্যানেলের ভাঙন রোধে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হবে,পরিবেশ প্রতিমন্ত্রী

৬

প্রয়াত বিএনপি নেতা মোস্তাফিজুর রহমানের স্মরণে বাগেরহাটে সাঁতার প্রতিযোগিতা

৭

বিটিআরআইয়ে ১২০ ধরনের চা নিয়ে আস্বাদন ও মান নিয়ন্ত্রণ প্রশিক্ষণ শুরু

৮

মিথ্যাকে সব পাপের জননী বলা হয়; মিথ্যাবাদীকে আল্লাহও ঘৃণা করেন

৯

উখিয়ায় আইনশৃঙ্খলা রক্ষায় দুই প্লাটুন বিজিবি মোতায়েন

১০

প্রয়াত বিএনপি নেতা মোস্তাফিজুর রহমানের স্মরণে বাগেরহাটে সাঁতার প্রতিযোগিতা

১১

বগুড়ায় হোটেলে কিশোরীকে আটকে রাখার অভিযোগ, উদ্ধারে গিয়ে সাংবাদিকদের ওপর হামলার দাবি

১২

রায়গঞ্জে পুকুরে বিষ প্রয়োগে ৪০ মণ মাছ নিধনের অভিযোগ

১৩

বাংলাদেশের পোশাকের ক্রয়াদেশ যাচ্ছে অন্য দেশে, বেশি লাভবান ভারত

১৪

বগুড়ায় আইইবি’র আয়োজনে প্রকৌশলীদের মানসিক চাপ কমাতে ও কর্মদক্ষতা বাড়াতে ইয়োগা সেশন

১৫

মাটি খেকোদের কবলে নাজেহাল মহরাবহ

১৬

শ্যামনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহে ফ্রি ভেটেরিনারি ক্যাম্প ও টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত

১৭

দোয়ারাবাজারে প্রয়াত দাদা শফিউল্লাহর স্বপ্নপূরণে নাতনি জান্নাতুল মাঈশার চিকিৎসক হওয়ার গৌরব  

১৮

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মদ ও গরু জব্দ

১৯

গোপালগঞ্জে আল আমিন ইসলামের নেতৃত্বে মশাল মিছিল, অংশ নেন ১২০০ মানুষ

২০