আতাউর রহমান কাজল, শ্রীমঙ্গল প্রতিনিধি :
২৮ নভেম্বর ২০২৬, ৬:৩৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৪০ জন

বিটিআরআইয়ে ১২০ ধরনের চা নিয়ে আস্বাদন ও মান নিয়ন্ত্রণ প্রশিক্ষণ শুরু

চায়ের গুণগতমান উন্নয়ন, বিশেষায়িত চায়ের উৎপাদন ও বহুমুখীকরণের লক্ষ্যে বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউটের (বিটিআরআই) উদ্যোগে ‘Training Course on Tea Tasting & Quality Control–2026’ শীর্ষক ছয় দিনব্যাপী প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) সকাল ১০টায় শ্রীমঙ্গলে বিটিআরআইয়ে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে অনলাইনে জুম প্ল্যাটফর্মে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন এবং প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মেসবাহ উদ্দিন আহমেদ।

:

এ প্রশিক্ষণে চীন, জাপান, ভারত (দার্জিলিং), শ্রীলঙ্কা, নেপাল, তাইওয়ান, থাইল্যান্ড, কেনিয়া, ইন্দোনেশিয়া, তুরস্ক ও দক্ষিণ কোরিয়াসহ বিভিন্ন দেশের উদ্ভাবিত ও প্রস্তুতকৃত ৯০ ধরনের উচ্চমূল্যের বিশেষায়িত চায়ের পাশাপাশি বিটিআরআই উদ্ভাবিত, প্রস্তুতকৃত ও ব্লেন্ডকৃত ৩০ ধরনের হাই-ভ্যালু চা নিয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।

 

প্রশিক্ষণের অংশ হিসেবে বিটিআরআইয়ের টি টেস্টিং রুমে হাতে-কলমে চা আস্বাদন এবং মিনিচার টি ফ্যাক্টরিতে উচ্চমূল্যের বিশেষায়িত চা প্রস্তুত ও ব্লেন্ডিংয়ের ব্যবহারিক প্রশিক্ষণের দেয়া হবে।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেমস ফিনলে চা কোম্পানি লিমিটেডের চিফ অপারেটিং অফিসার মো. তাহসিন আহমদ চৌধুরী। সভাপতিত্ব করেন এবং স্বাগত বক্তব্য দেন বিটিআরআইয়ের পরিচালক ড. মো. ইসমাইল হোসেন।

 

ছয় দিনব্যাপী এ প্রশিক্ষণ কোর্সে দেশের বিভিন্ন চা বাগান, টি এস্টেট, ব্রোকার হাউস, বিডার ও ব্লেন্ডার হাউস এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে মোট ৬০ জন প্রশিক্ষণার্থী অংশ নেন। তাঁদের মধ্যে শ্রীমঙ্গল, মৌলভীবাজার, সিলেট, হবিগঞ্জ, চট্টগ্রাম, ঢাকা, পঞ্চগড়, যশোর, চাদপুর ও ঝিনাইদহসহ বিভিন্ন এলাকার চা বাগানের ব্যবস্থাপক, সহকারী ব্যবস্থাপক এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিরা ছিলেন।

 

২৮ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত এ প্রশিক্ষণে চায়ের স্বাদ, ঘ্রাণ ও গুণগতমান নির্ণয়, চা উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণ, বিশেষায়িত চা তৈরি, ব্লেন্ডিং এবং মান নিয়ন্ত্রণের বিভিন্ন বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ দেওয়া হবে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) পরিচালনা পর্ষদের সদস্য নির্বাচিত হলেন মাসউদা আফরোজ শুচি

১

ইটনায় বিএনপি নেতা আব্দুল আলীমের নেতৃত্বে নিরীহ মানুষের ঘরে হামলা-ভাঙচুরের অভিযোগ

২

কালিয়াকৈরে শ্রমিক সমাবেশ, ১৭ হাজার টাকা ন্যূনতম মজুরি ঘোষণায় প্রধানমন্ত্রী ও মজুরি বোর্ডকে অভিনন্দন

৩

টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ১ লাখ ৭০ হাজার পিস ইয়াবা জব্দ

৪

শ্রীমঙ্গলে থানা ভবন ও চা শ্রমিক ইউনিয়নের ভোটকেন্দ্র পরিদর্শনে ডিআইজি

৫

মোংলা-ঘাষিয়াখালী চ্যানেলের ভাঙন রোধে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হবে,পরিবেশ প্রতিমন্ত্রী

৬

প্রয়াত বিএনপি নেতা মোস্তাফিজুর রহমানের স্মরণে বাগেরহাটে সাঁতার প্রতিযোগিতা

৭

বিটিআরআইয়ে ১২০ ধরনের চা নিয়ে আস্বাদন ও মান নিয়ন্ত্রণ প্রশিক্ষণ শুরু

৮

মিথ্যাকে সব পাপের জননী বলা হয়; মিথ্যাবাদীকে আল্লাহও ঘৃণা করেন

৯

উখিয়ায় আইনশৃঙ্খলা রক্ষায় দুই প্লাটুন বিজিবি মোতায়েন

১০

প্রয়াত বিএনপি নেতা মোস্তাফিজুর রহমানের স্মরণে বাগেরহাটে সাঁতার প্রতিযোগিতা

১১

বগুড়ায় হোটেলে কিশোরীকে আটকে রাখার অভিযোগ, উদ্ধারে গিয়ে সাংবাদিকদের ওপর হামলার দাবি

১২

রায়গঞ্জে পুকুরে বিষ প্রয়োগে ৪০ মণ মাছ নিধনের অভিযোগ

১৩

বাংলাদেশের পোশাকের ক্রয়াদেশ যাচ্ছে অন্য দেশে, বেশি লাভবান ভারত

১৪

বগুড়ায় আইইবি’র আয়োজনে প্রকৌশলীদের মানসিক চাপ কমাতে ও কর্মদক্ষতা বাড়াতে ইয়োগা সেশন

১৫

মাটি খেকোদের কবলে নাজেহাল মহরাবহ

১৬

শ্যামনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহে ফ্রি ভেটেরিনারি ক্যাম্প ও টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত

১৭

দোয়ারাবাজারে প্রয়াত দাদা শফিউল্লাহর স্বপ্নপূরণে নাতনি জান্নাতুল মাঈশার চিকিৎসক হওয়ার গৌরব  

১৮

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মদ ও গরু জব্দ

১৯

গোপালগঞ্জে আল আমিন ইসলামের নেতৃত্বে মশাল মিছিল, অংশ নেন ১২০০ মানুষ

২০