সাদ্দাম হোসেন সাজ্জাদ:
২৮ নভেম্বর ২০২৬, ৬:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২০ জন

উখিয়ায় আইনশৃঙ্খলা রক্ষায় দুই প্লাটুন বিজিবি মোতায়েন

কক্সবাজারের উখিয়া উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে দুই প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

 

শুক্রবার (২৭ নভেম্বর) থেকে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) থেকে মোতায়েন করা সদস্যরা উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট ও সংবেদনশীল এলাকায় টহল, তল্লাশি এবং ড্রোনের মাধ্যমে নজরদারি চালাচ্ছেন।

 

শনিবার (২৮ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেন উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম।

 

তিনি জানান, জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে বেসামরিক প্রশাসন ও কক্সবাজার জেলা পুলিশকে সহায়তার অংশ হিসেবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। মোতায়েন করা বিজিবি সদস্যরা সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন, যাতে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি দ্রুত মোকাবিলা করা যায়।

 

বিজিবি অধিনায়ক আরও জানান, উখিয়ায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের মাধ্যমে সম্ভাব্য রাজনৈতিক অস্থিতিশীলতা ও নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবি পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করবে। পাশাপাশি এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে কোনো ধরনের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা দেখা দিলে প্রয়োজনীয় তথ্য দিয়ে বিজিবিকে সহযোগিতা করার জন্য তিনি সর্বসাধারণের প্রতি আহ্বান জানান।

 

তিনি বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির টহল ও নজরদারি কার্যক্রম অব্যাহত থাকবে।

 

উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীন উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক দমন, অবৈধ চোরাচালান প্রতিরোধ ও অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষায় বেসামরিক প্রশাসনকে সহায়তা করে আসছে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) পরিচালনা পর্ষদের সদস্য নির্বাচিত হলেন মাসউদা আফরোজ শুচি

১

ইটনায় বিএনপি নেতা আব্দুল আলীমের নেতৃত্বে নিরীহ মানুষের ঘরে হামলা-ভাঙচুরের অভিযোগ

২

কালিয়াকৈরে শ্রমিক সমাবেশ, ১৭ হাজার টাকা ন্যূনতম মজুরি ঘোষণায় প্রধানমন্ত্রী ও মজুরি বোর্ডকে অভিনন্দন

৩

টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ১ লাখ ৭০ হাজার পিস ইয়াবা জব্দ

৪

শ্রীমঙ্গলে থানা ভবন ও চা শ্রমিক ইউনিয়নের ভোটকেন্দ্র পরিদর্শনে ডিআইজি

৫

মোংলা-ঘাষিয়াখালী চ্যানেলের ভাঙন রোধে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হবে,পরিবেশ প্রতিমন্ত্রী

৬

প্রয়াত বিএনপি নেতা মোস্তাফিজুর রহমানের স্মরণে বাগেরহাটে সাঁতার প্রতিযোগিতা

৭

বিটিআরআইয়ে ১২০ ধরনের চা নিয়ে আস্বাদন ও মান নিয়ন্ত্রণ প্রশিক্ষণ শুরু

৮

মিথ্যাকে সব পাপের জননী বলা হয়; মিথ্যাবাদীকে আল্লাহও ঘৃণা করেন

৯

উখিয়ায় আইনশৃঙ্খলা রক্ষায় দুই প্লাটুন বিজিবি মোতায়েন

১০

প্রয়াত বিএনপি নেতা মোস্তাফিজুর রহমানের স্মরণে বাগেরহাটে সাঁতার প্রতিযোগিতা

১১

বগুড়ায় হোটেলে কিশোরীকে আটকে রাখার অভিযোগ, উদ্ধারে গিয়ে সাংবাদিকদের ওপর হামলার দাবি

১২

রায়গঞ্জে পুকুরে বিষ প্রয়োগে ৪০ মণ মাছ নিধনের অভিযোগ

১৩

বাংলাদেশের পোশাকের ক্রয়াদেশ যাচ্ছে অন্য দেশে, বেশি লাভবান ভারত

১৪

বগুড়ায় আইইবি’র আয়োজনে প্রকৌশলীদের মানসিক চাপ কমাতে ও কর্মদক্ষতা বাড়াতে ইয়োগা সেশন

১৫

মাটি খেকোদের কবলে নাজেহাল মহরাবহ

১৬

শ্যামনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহে ফ্রি ভেটেরিনারি ক্যাম্প ও টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত

১৭

দোয়ারাবাজারে প্রয়াত দাদা শফিউল্লাহর স্বপ্নপূরণে নাতনি জান্নাতুল মাঈশার চিকিৎসক হওয়ার গৌরব  

১৮

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মদ ও গরু জব্দ

১৯

গোপালগঞ্জে আল আমিন ইসলামের নেতৃত্বে মশাল মিছিল, অংশ নেন ১২০০ মানুষ

২০